কালান্তর নিউজ ডেস্ক
৩ অগাস্ট ২০২৬, ৮:০৯ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

চেহেলুম উপলক্ষে পুরান ঢাকায় আজ বের হচ্ছে তাজিয়া শোক মিছিল

পবিত্র চেহেলুম উপলক্ষে পুরান ঢাকায় আজ অনুষ্ঠিত হতে যাচ্ছে ঐতিহ্যবাহী তাজিয়া শোক মিছিল (জুলুস)। রাজধানী ঢাকার প্রাচীন ও ঐতিহাসিক স্থান হোসেনী দালান এলাকা থেকে এ শোক মিছিলটি বের করা হবে।

আয়োজক সূত্রে জানা গেছে, আজ সোমবার (৩ আগস্ট ২০২৬) বেলা সাড়ে ৩টায় হোসেনী দালান ইমামবাড়ার উত্তর গেট সংলগ্ন এলাকা থেকে এ শোক মিছিল আনুষ্ঠানিকভাবে শুরু হবে।

ইসলামিক সংগঠন ‘মুহাম্মাদী ফাতেমী ইসলামী ঐক্য সংস্থা, বাংলাদেশ’-এর উদ্যোগে পবিত্র চেহেলুম উপলক্ষে এই বিশেষ শোক মিছিলের আয়োজন করা হয়েছে।

পবিত্র আশুরার ৪০ দিন পর কারবালার অগণিত শহীদদের স্মরণে ও তাদের প্রতি শ্রদ্ধা জানাতে প্রতি বছর এই চেহেলুম পালিত হয়। এরই অংশ হিসেবে আজ পুরান ঢাকায় অত্যন্ত ভাবগাম্ভীর্য ও মর্যাদার সাথে এই শোক জুলুস অনুষ্ঠিত হবে।

সংগঠনের পক্ষ থেকে ধর্মীয় আবেগ ও মর্যাদার সাথে শোক মিছিলে অংশ নেওয়ার জন্য সর্বস্তরের ধর্মপ্রাণ মুসলমানদের প্রতি বিশেষ আহ্বান জানানো হয়েছে। আইনশৃঙ্খলা রক্ষা ও অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে মিছিলটি ঘিরে কঠোর নিরাপত্তা ব্যবস্থার ব্যবস্থা করা হয়েছে।

মন্তব্য করুন

আপনার মন্তব্য লিখুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাগেরহাটে শাপলা তুলতে গিয়ে দুই শিশুর মৃত্যু, ভ্যানচালকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

প্রফেসর কামাল উদ্দিন চৌধুরী কলেজে জাতীয় বিশ্ববিদ্যালয়ের নবীন বরণ

যান্ত্রিক ত্রুটিতে রামপাল বিদ্যুৎকেন্দ্রের এক ইউনিট বন্ধ, উৎপাদন অর্ধেকে

নওগাঁর পত্নী তলায় নেশাকারী কারবারি আটক

ডেঙ্গু প্রতিরোধের লক্ষ্যে ৩ আর্মড পুলিশ ব্যাটালিয়নে বিশেষ পরিচ্ছন্নতা অভিযান-২০২৬

চাঁদা দাবির অভিযোগ, সাংবাদিকের প্রশ্নে অভিযোগকারীকে ‘মেরে লাশ বানানোর’ হুমকি

পদ্মায় দুই দিন পর ছাত্রদল নেতার মরদেহ উদ্ধার

নওগাঁয় রামদাসহ আন্তঃজেলা দুর্ধর্ষ ছিনতাইকারী আটক

নবীনগরের ইব্রাহিমপুরে ভাঙা বাঁশের সাঁকোই ভরসা, স্থায়ী ব্রিজের আকুতি

২০০ টাকার ন্যানো ইউরিয়ায় কৃষিতে নতুন সম্ভাবনা, নজর কাড়ল প্রধানমন্ত্রীর

১০

মঘাদিয়ার শরিয়তপাড়ায় ঈদে মিলাদুন্নবী উপলক্ষে মিলাদ ও দোয়া মাহফিল

১১

বাগেরহাটের রামপালে ৪৪২ মেগাওয়াট সৌরবিদ্যুৎ প্রকল্পের একনেক অনুমোদন চলতি সপ্তাহে

১২

খুলনায় বিদেশে লোক পাঠানোর নামে লাখ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ

১৩

মঘাদিয়া ইউনিয়নে সংরক্ষিত মহিলা সদস্য পদে আলোচনায় নাসরিন আক্তার

১৪

বেলকুচিতে ৩ মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান শুরু

১৫

মিরসরাইয়ে আবুতোরাব ফাজিল মাদরাসায় তামাদ্দুনিক প্রতিযোগিতা

১৬

মিরসরাইয়ে এসএসসি-দাখিল উত্তীর্ণ ৩৫ কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা

১৭

শ্যামনগরে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা ও মশক নিধন অভিযান

১৮

দিঘলিয়ায় মাদরাসায় চুরি করতে গিয়ে ছাদ থেকে পড়ে যুবকের মৃত্যু, প্রশ্নের মুখে দারিদ্র্যের নির্মম বাস্তবতা

১৯

সন্ত্রাসবিরোধী আইনের মামলায় ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেপ্তার

২০