মাফিকুল ইসলাম, ফুলবাড়ী {দিনাজপুর} প্রতিনিধি
২৪ জুন ২০২৬, ৩:২২ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

ঘোড়াঘাটে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে দুই সহকারী শিক্ষকের লিখিত অভিযোগ, তোলপাড়

দিনাজপুরের ঘোড়াঘাটে বেলওয়া আদিবাসী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মাহমুদা খাতুনের বিরুদ্ধে সামাজিক যোগাযোগমাধ্যমে অপপ্রচার, কর্মক্ষেত্রে হয়রানি ও বিভিন্ন প্রাতিষ্ঠানিক অনিয়মের গুরুতর অভিযোগ উঠেছে। এই ঘটনায় প্রতিকার চেয়ে ওই বিদ্যালয়েরই দুই নারী সহকারী শিক্ষক উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তার কাছে একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।

গত ১৪ জুন দাখিল করা যৌথ অভিযোগে সহকারী শিক্ষক লুৎফুননাহার ও সিনিথিয়া আফরিন ছেমি দাবি করেন, বিদ্যালয়ের বিভিন্ন অনিয়মের প্রতিবাদ করায় ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মাহমুদা খাতুন তাঁদের ওপর ক্ষিপ্ত হন এবং তাঁদের কর্মক্ষেত্রসহ সামাজিক যোগাযোগমাধ্যমে মানহানিকর প্রচারণা শুরু করেন।

অনিয়ম ও অর্থ আত্মসাতের অভিযোগ: অভিযোগে উল্লেখ করা হয়, ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক শিক্ষার্থীদের পরীক্ষার ফি ও সনদপত্রের নামে বেআইনিভাবে অর্থ আদায়, জাতীয় দিবসের সরকারি বরাদ্দ ব্যবহারে অনিয়ম, বিস্কুট (টিফিন) কর্মসূচিতে কারচুপি ও নিম্নমানের খাদ্যসামগ্রী বিতরণ এবং সাব-ক্লাস্টার প্রশিক্ষণের নামে শিক্ষকদের কাছ থেকে জনপ্রতি ২ হাজার ৫০০ টাকা করে চাঁদা দাবি করেছেন।

স্কুলের মালামাল উধাও ও ফেসবুক হয়রানি: সহকারী শিক্ষকরা আরও অভিযোগ করেন, বিদ্যালয়ের ফ্যান, সৌর প্যানেল, ব্যাটারি ও পানির ট্যাংক সরিয়ে নেওয়ার কারণে শিক্ষার্থীরা তীব্র গরমে ও পানির সংকটে ভোগান্তির শিকার হচ্ছে। এছাড়া গত ১১ জুন তাঁদের ছবি ও ভিডিও ধারণ করে ‘ক্লাস বাদ দিয়ে আড্ডা’ শিরোনামে সামাজিক যোগাযোগমাধ্যম ও হোয়াটসঅ্যাপ গ্রুপে ছড়িয়ে দেওয়া হয়, যা তাঁদের পেশাগত ও সামাজিক মর্যাদা ক্ষুণ্ন করেছে। সহকারী শিক্ষক সিনিথিয়া আফরিন ছেমি জানান, এই মানসিক হয়রানির কারণে তিনি চরমভাবে বিপর্যস্ত হয়ে পড়েছেন।

অভিযুক্ত প্রধান শিক্ষকের বক্তব্য:

সব অভিযোগ সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন দাবি করে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মাহমুদা খাতুন বলেন, “তদন্ত কর্মকর্তা বিষয়টি খতিয়ে দেখছেন, তদন্ত প্রতিবেদন প্রকাশ হলেই সত্যতা জানা যাবে। বিদ্যালয়ে রাখার পর্যাপ্ত জায়গা ও নিরাপত্তা না থাকায় দুটি পানির ট্যাংক সাময়িকভাবে আমার বাড়িতে রাখা হয়েছে এবং কিছু নষ্ট জিনিসপত্র মেরামতের জন্য দোকানে দেওয়া হয়েছে।”

প্রশাসনের পদক্ষেপ:

তদন্ত কর্মকর্তা ও ইউপিইটিসি ইনস্ট্রাক্টর শাহিদুল ইসলাম জানান, তিনি ইতিমধ্যেই বিদ্যালয়ে গিয়ে অভিযোগকারী ও অভিযুক্ত উভয় পক্ষের বক্তব্য ও সাক্ষ্য গ্রহণ করেছেন। তদন্ত শেষে দ্রুত প্রতিবেদন জমা দেওয়া হবে।

ঘোড়াঘাট উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আফজাল হোসেন বলেন, “অভিযোগ পাওয়ার পরই একজন তদন্ত কর্মকর্তা নিয়োগ করা হয়েছে। তদন্ত প্রতিবেদনে অভিযোগের সত্যতা প্রমাণিত হলে অভিযুক্তের বিরুদ্ধে বিভাগীয় বিধি অনুযায়ী কঠোর প্রশাসনিক ও আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

মন্তব্য করুন

আপনার মন্তব্য লিখুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ফুলবাড়ীর বেতদিঘীতে বাজেট সচেতনতা ও মাদকবিরোধী র‍্যালি: মাদিলা বাজারে জনস্রোত

ভেড়ামারায় পুলিশের নিয়মিত চেকপোস্ট: জননিরাপত্তা ও ট্রাফিক সচেতনতায় জোর

সুন্দরবনে কোস্ট গার্ডের ‘অপারেশন ম্যানগ্রোভ শিল্ড’: বন্দুকযুদ্ধে ১ ডাকাত নিহত, প্রধানসহ আটক ২

কালীগঞ্জে তিস্তা নদীতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান: বালু তোলার সরঞ্জাম ও চায়না দুয়ারী জাল ধ্বংস

ফুলবাড়ীতে বিজিবির বড় সাফল্য: বিপুল পরিমাণ ভারতীয় নেশাজাতীয় ট্যাবলেট আটক

আন্তঃবিশ্ববিদ্যালয় সাঁতারে বাজিমাত: জাতীয় বিশ্ববিদ্যালয়ের হয়ে স্বর্ণ জিতলেন লালমনিরহাটের মৃদুল

হাতীবান্ধায় আসামির দায়ের কোপে রক্তাক্ত ২ পুলিশ কর্মকর্তা, একজন আশঙ্কাজনক

মোংলা বন্দরে পৌঁছাল ভারত থেকে চালের শেষ চালান: ৫০ হাজার টনের চুক্তি সম্পন্ন

পাগলা মসজিদে রেকর্ড ৪৩ বস্তা টাকা: ৩ ঘণ্টার গণনায় মিলল ১০ কোটি, এখনো চলছে গণনা

ছবি-ভিডিও বিকৃত করে অনলাইনে প্রচার ও ব্ল্যাকমেইল: তরুণীর মামলায় সাবেক সেনাসদস্য গ্রেপ্তার

১০

নেত্রকোণায় জুমার নামাজ শেষে মুসল্লিদের সঙ্গে পুলিশ সুপারের মতবিনিময় ও সচেতনতা সভা

১১

গঠনের পথে মোকামতলা পৌরসভা: শহর এলাকা ঘোষণার প্রজ্ঞাপন ও গেজেট প্রকাশ

১২

লক্ষ্মীপুরে ৪ খুন: ঘাতক অন্তরের লাশ নিতে চাইল না স্বজনরা, দূর সম্পর্কের ভাইয়ের কাছে হস্তান্তর

১৩

বাধ্যতামূলক হচ্ছে এনআইডি নবায়ন: ১৫ বছর পর লাগবে নতুন কার্ড, জেনে নিন ফি ও নিয়ম

১৪

দাওকান্দি সরকারি কলেজের প্রদর্শক আলোয়া খাতুন হীরার বরখাস্তাদেশ প্রত্যাহার

১৫

দৌলতপুরে পুলিশের সফল অভিযান: বিদেশি পিস্তল ও গুলিসহ যুবক আটক

১৬

ভাঙ্গুড়ায় মাদক সেবনের দায়ে দুই ব্যক্তির ৬ মাসের কারাদণ্ড

১৭

গোবিপ্রবি সাহিত্য সংসদের ‘সংশপ্তক সাহিত্য আড্ডা’: আলোচনায় ‘মফস্বলি বৃত্তান্ত’

১৮

সাভারের হেমায়েতপুরে ২৩টি সোলার স্ট্রিট লাইট স্থাপন কাজের উদ্বোধন

১৯

কালীগঞ্জে ফজলুল হক মিলনের উদ্যোগে বাইসাইকেল ও সেলাই মেশিন বিতরণ

২০