পলাশ পাল, বারহাট্টা {নেত্রকোনা} প্রতিনিধি
২৭ জুন ২০২৬, ৩:১৯ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

নেত্রকোণায় জুমার নামাজ শেষে মুসল্লিদের সঙ্গে পুলিশ সুপারের মতবিনিময় ও সচেতনতা সভা

নেত্রকোণা শহরের বারহাট্টা রোডের বায়তুস সালাম জামে মসজিদে স্থানীয় মুসল্লিদের সঙ্গে মতবিনিময় ও জনসচেতনতামূলক সভা করেছেন জেলা পুলিশ সুপার মো. তরিকুল ইসলাম। গত ২৬শে জুন (শুক্রবার) জুমার নামাজ আদায় শেষে তিনি এই সভায় অংশ নেন। এ সময় পুলিশ সুপারের পাশাপাশি নেত্রকোণা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আল মামুন সরকার উপস্থিত ছিলেন।

সভায় সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষা, মাদক ও কিশোর গ্যাং নির্মূল, চুরি-ডাকাতি প্রতিরোধ, গুজব রোধ, সড়কে শৃঙ্খলা বজায় রাখা এবং সামগ্রিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সর্বস্তরের জনসাধারণের ঐকান্তিক সহযোগিতা কামনা করা হয়।

অপরাধ দমনে ‘জিরো টলারেন্স’ নীতি

পুলিশ সুপার মো. তরিকুল ইসলাম রাজুর বাজার এলাকার দীর্ঘদিনের ধর্মীয় ও সামাজিক সম্প্রীতির প্রশংসা করে বলেন, বিদ্যমান এই সৌহার্দ্য ও পারস্পরিক সম্প্রীতি ভবিষ্যতেও অটুট রাখতে সবাইকে ঐক্যবদ্ধভাবে সামাজিক দায়িত্ব নিয়ে কাজ করতে হবে। যুবসমাজকে মাদকের ভয়াবহতা থেকে রক্ষা করতে মাদক ব্যবসায়ী ও কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে পুলিশ প্রশাসনের শক্ত অবস্থানের কথা পুনর্ব্যক্ত করে তিনি ‘জিরো টলারেন্স’ নীতির ঘোষণা দেন।

মুসল্লিদের উদ্দেশে তিনি বলেন,

“পুলিশ জনগণের বন্ধু। এলাকার যেকোনো সন্দেহজনক ব্যক্তি, অপরাধমূলক কর্মকাণ্ড কিংবা আইনশৃঙ্খলা-সংক্রান্ত সঠিক তথ্য দ্রুত পুলিশকে জানালে অপরাধ দমনে কার্যকর ব্যবস্থা গ্রহণ করা সহজ হয় এবং প্রকৃত অপরাধীকে খুব দ্রুত সময়ের ভেতর আইনের আওতায় আনা যায়।”

আইন নিজের হাতে না নেওয়ার আহ্বান

সামাজিক যোগাযোগমাধ্যম বা অন্য কোনো মাধ্যমে ছড়িয়ে পড়া গুজবে বিভ্রান্ত না হওয়ার আহ্বান জানিয়ে এসপি বলেন, কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটলে আইন নিজের হাতে তুলে না নিয়ে দ্রুত থানায় যোগাযোগ করতে হবে। এছাড়া রাজুর বাজার এলাকার প্রধান সড়ক ও মসজিদসংলগ্ন এলাকায় যানজট এড়াতে যত্রতত্র মোটরসাইকেল বা অন্যান্য যানবাহন পার্কিং না করার আহ্বান জানান তিনি।

একই সঙ্গে অপ্রাপ্তবয়স্ক ও তরুণদের বেপরোয়া গতিতে মোটরসাইকেল চালানো থেকে বিরত রাখতে অভিভাবকদের সচেতনতামূলক ভূমিকা পালনের ওপর বিশেষ গুরুত্বারোপ করেন। যেকোনো জরুরি প্রয়োজনে জাতীয় জরুরি সেবা ‘৯৯৯’ অথবা নেত্রকোণা মডেল থানার ডিউটি অফিসারের সঙ্গে সরাসরি যোগাযোগ করার জন্য তিনি সবাইকে অনুরোধ জানান।

মন্তব্য করুন

আপনার মন্তব্য লিখুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মোংলা বন্দরে পৌঁছাল ভারত থেকে চালের শেষ চালান: ৫০ হাজার টনের চুক্তি সম্পন্ন

পাগলা মসজিদে রেকর্ড ৪৩ বস্তা টাকা: ৩ ঘণ্টার গণনায় মিলল ১০ কোটি, এখনো চলছে গণনা

ছবি-ভিডিও বিকৃত করে অনলাইনে প্রচার ও ব্ল্যাকমেইল: তরুণীর মামলায় সাবেক সেনাসদস্য গ্রেপ্তার

নেত্রকোণায় জুমার নামাজ শেষে মুসল্লিদের সঙ্গে পুলিশ সুপারের মতবিনিময় ও সচেতনতা সভা

গঠনের পথে মোকামতলা পৌরসভা: শহর এলাকা ঘোষণার প্রজ্ঞাপন ও গেজেট প্রকাশ

লক্ষ্মীপুরে ৪ খুন: ঘাতক অন্তরের লাশ নিতে চাইল না স্বজনরা, দূর সম্পর্কের ভাইয়ের কাছে হস্তান্তর

বাধ্যতামূলক হচ্ছে এনআইডি নবায়ন: ১৫ বছর পর লাগবে নতুন কার্ড, জেনে নিন ফি ও নিয়ম

দাওকান্দি সরকারি কলেজের প্রদর্শক আলোয়া খাতুন হীরার বরখাস্তাদেশ প্রত্যাহার

দৌলতপুরে পুলিশের সফল অভিযান: বিদেশি পিস্তল ও গুলিসহ যুবক আটক

ভাঙ্গুড়ায় মাদক সেবনের দায়ে দুই ব্যক্তির ৬ মাসের কারাদণ্ড

১০

গোবিপ্রবি সাহিত্য সংসদের ‘সংশপ্তক সাহিত্য আড্ডা’: আলোচনায় ‘মফস্বলি বৃত্তান্ত’

১১

সাভারের হেমায়েতপুরে ২৩টি সোলার স্ট্রিট লাইট স্থাপন কাজের উদ্বোধন

১২

কালীগঞ্জে ফজলুল হক মিলনের উদ্যোগে বাইসাইকেল ও সেলাই মেশিন বিতরণ

১৩

শিরোমণি বাজারে ‘মেসার্স মডার্ন এন্টারপ্রাইজ এন্ড মডার্ন ডোর ও ফার্নিচার’-এর শুভ উদ্বোধন

১৪

খুলনায় হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ খানজাহান আলী শাখার মতবিনিময় সভা অনুষ্ঠিত

১৫

দিনাজপুরে বিজিবির বড় পদক্ষেপ: প্রায় ১১ কোটি টাকার মাদকদ্রব্য ধ্বংস

১৬

দৌলতপুর সাব-রেজিস্ট্রি অফিসে দালাল ও ঘুষ সিন্ডিকেটের দৌরাত্ম্য, চরম ভোগান্তিতে সেবাগ্রহীতারা

১৭

সুন্দরবনে কোস্ট গার্ডের অভিযান: গুলিবিনিময়ের পর ‘দুলাভাই বাহিনী’র প্রধান রবিউল আটক

১৮

যবিপ্রবিতে ফলাফল প্রকাশে ক্রেডিট জটিলতা: চরম ভোগান্তিতে সিএসই’র শিক্ষার্থীরা

১৯

ন্যায্য অধিকার না দিলে জনগণের সাথে থেকে লড়াইয়ের হুঁশিয়ারি জামায়াত আমিরের

২০