কাউছার আহমেদ, বাঞ্ছারামপুর {ব্রাহ্মণবাড়িয়া} প্রতিনিধি
২৭ জুন ২০২৬, ৩:০০ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

গোবিপ্রবি সাহিত্য সংসদের ‘সংশপ্তক সাহিত্য আড্ডা’: আলোচনায় ‘মফস্বলি বৃত্তান্ত’

গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (গোবিপ্রবি) সাহিত্য সংসদের উদ্যোগে অনুষ্ঠিত হয়েছে নিয়মিত পাঠচক্র ও মুক্ত আলোচনা অনুষ্ঠান ‘সংশপ্তক সাহিত্য আড্ডা’। গতকাল শুক্রবার (২৬ জুন) সাহিত্য, সংস্কৃতি, সমাজ ও সমকালীন নানা প্রাসঙ্গিক বিষয় নিয়ে আয়োজিত এই অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীদের প্রাণবন্ত ও সক্রিয় অংশগ্রহণ লক্ষ্য করা গেছে।

অনুষ্ঠানের শুরুতে শিক্ষার্থী দিগন্ত বিশ্বাস তাঁর স্বরচিত কবিতা ‘রোগ’ আবৃত্তি করে আড্ডার সূচনা করেন। এরপর পবিত্র আশুরা ও ১০ মহররমের ঐতিহাসিক প্রেক্ষাপট ও ধর্মীয় তাৎপর্য নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা উপস্থাপন করেন মোঃ রমজান মিয়া। তিনি তাঁর আলোচনার সমর্থনে বিখ্যাত ইতিহাসবিদ ইবনে কাসিরের ‘আল বিদায়া ওয়ান নিহায়া’ বইটিকে রেফারেন্স হিসেবে তুলে ধরেন।

মূল আলোচনা ‘মফস্বলি বৃত্তান্ত’: আড্ডার মূল পর্বে দেবেশ রায়ের বিখ্যাত উপন্যাস ‘মফস্বলি বৃত্তান্ত’ নিয়ে বিস্তারিত আলোচনা করেন মো. জুবায়ের। ঔপন্যাসিক দেবেশ রায়ের সাহিত্যিক দৃষ্টিভঙ্গি, সমাজ-প্রান্তিক ও পীড়িত মানুষের জীবনসংগ্রাম যেভাবে এই উপন্যাসে ফুটে উঠেছে, তার বিভিন্ন নান্দনিক দিক সভার সামনে উঠে আসে। এছাড়া উত্তরবঙ্গের মানুষের বৈচিত্র্যময় ভাষাব্যবহার, জীবন বৃত্তি, ম্যাজিক রিয়েলিজম এবং সর্বোপরি মানবজীবনের চরম অসহায়ত্ব ও আশার সমন্বয় নিয়ে প্রাঞ্জল আলোচনা করা হয়।

উন্মুক্ত আলোচনা ও বিশ্বসাহিত্য: পরবর্তী উন্মুক্ত আলোচনা পর্বে বিশ্বখ্যাত পাকিস্তানি লেখিকা উমেরা আহমেদের জনপ্রিয় উর্দু উপন্যাস ‘পীরে কামিল’ নিয়ে সংক্ষিপ্ত কিন্তু আকর্ষণীয় আলোচনা করা হয়। এরপর সমকালীন তাত্ত্বিক সাহিত্যের অন্যতম বহুল আলোচিত প্রবন্ধ গায়ত্রী চক্রবর্তী স্পিভাকের ‘ক্যান সাবঅল্টার্ন স্পিক?’ (Can the Subaltern Speak?) নিয়ে এক গভীর ও প্রাসঙ্গিক মতবিনিময় অনুষ্ঠিত হয়।

সেরা বক্তাকে ‘ইস্পাত’ উপহার ও পরবর্তী পরিকল্পনা:

আড্ডার নিয়ম অনুযায়ী সভাপতির পক্ষ থেকে অনুষ্ঠানের সেরা বক্তাকে নিকোলাই অস্ত্রভস্কির বিখ্যাত রুশ কালজয়ী উপন্যাস ‘ইস্পাত’ উপহার হিসেবে প্রদান করা হয়।

অনুষ্ঠানের শেষ অংশে আয়োজকদের পক্ষ থেকে গোবিপ্রবি সাহিত্য সংসদের সাধারণ সম্পাদক কাউছার আহমেদ প্রখ্যাত শিক্ষাবিদ আশির আহমেদের ‘জাপান কাহিনি’ সিরিজের বইগুলো নিয়ে সংক্ষিপ্ত আলোকপাত করেন। একই সাথে উপস্থিত সবার সর্বসম্মতিক্রমে পরবর্তী সাহিত্য আড্ডায় প্রথাবিরোধী লেখক আহমদ ছফার একটি নির্দিষ্ট গ্রন্থকে কেন্দ্র করে পাঠ ও মুক্ত আলোচনার আয়োজন করার সিদ্ধান্ত গৃহীত হয়।

আড্ডায় অংশগ্রহণকারী শিক্ষার্থীরা গভীর সন্তোষ প্রকাশ করে বলেন, এ ধরনের নিয়মিত সাহিত্য আড্ডা ক্যাম্পাসে সুস্থ পাঠাভ্যাস গড়ে তোলা, শিক্ষার্থীদের সমালোচনামূলক চিন্তাশক্তির (Critical Thinking) বিকাশ এবং সামগ্রিক সাংস্কৃতিক চর্চাকে আরও সমৃদ্ধ করতে অনন্য ভূমিকা রাখে। গোবিপ্রবি সাহিত্য সংসদ জানায়, ভবিষ্যতেও নিয়মিত সাহিত্য আড্ডা, পাঠচক্র ও বিভিন্ন মননশীল আয়োজনের মাধ্যমে শিক্ষার্থীদের সৃজনশীল ও মননশীল বিকাশে কাজ করে যাওয়ার এই ধারাবাহিকতা অক্ষুণ্ণ থাকবে।

মন্তব্য করুন

আপনার মন্তব্য লিখুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাগেরহাটে শাপলা তুলতে গিয়ে দুই শিশুর মৃত্যু, ভ্যানচালকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

প্রফেসর কামাল উদ্দিন চৌধুরী কলেজে জাতীয় বিশ্ববিদ্যালয়ের নবীন বরণ

যান্ত্রিক ত্রুটিতে রামপাল বিদ্যুৎকেন্দ্রের এক ইউনিট বন্ধ, উৎপাদন অর্ধেকে

নওগাঁর পত্নী তলায় নেশাকারী কারবারি আটক

ডেঙ্গু প্রতিরোধের লক্ষ্যে ৩ আর্মড পুলিশ ব্যাটালিয়নে বিশেষ পরিচ্ছন্নতা অভিযান-২০২৬

চাঁদা দাবির অভিযোগ, সাংবাদিকের প্রশ্নে অভিযোগকারীকে ‘মেরে লাশ বানানোর’ হুমকি

পদ্মায় দুই দিন পর ছাত্রদল নেতার মরদেহ উদ্ধার

নওগাঁয় রামদাসহ আন্তঃজেলা দুর্ধর্ষ ছিনতাইকারী আটক

নবীনগরের ইব্রাহিমপুরে ভাঙা বাঁশের সাঁকোই ভরসা, স্থায়ী ব্রিজের আকুতি

২০০ টাকার ন্যানো ইউরিয়ায় কৃষিতে নতুন সম্ভাবনা, নজর কাড়ল প্রধানমন্ত্রীর

১০

মঘাদিয়ার শরিয়তপাড়ায় ঈদে মিলাদুন্নবী উপলক্ষে মিলাদ ও দোয়া মাহফিল

১১

বাগেরহাটের রামপালে ৪৪২ মেগাওয়াট সৌরবিদ্যুৎ প্রকল্পের একনেক অনুমোদন চলতি সপ্তাহে

১২

খুলনায় বিদেশে লোক পাঠানোর নামে লাখ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ

১৩

মঘাদিয়া ইউনিয়নে সংরক্ষিত মহিলা সদস্য পদে আলোচনায় নাসরিন আক্তার

১৪

বেলকুচিতে ৩ মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান শুরু

১৫

মিরসরাইয়ে আবুতোরাব ফাজিল মাদরাসায় তামাদ্দুনিক প্রতিযোগিতা

১৬

মিরসরাইয়ে এসএসসি-দাখিল উত্তীর্ণ ৩৫ কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা

১৭

শ্যামনগরে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা ও মশক নিধন অভিযান

১৮

দিঘলিয়ায় মাদরাসায় চুরি করতে গিয়ে ছাদ থেকে পড়ে যুবকের মৃত্যু, প্রশ্নের মুখে দারিদ্র্যের নির্মম বাস্তবতা

১৯

সন্ত্রাসবিরোধী আইনের মামলায় ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেপ্তার

২০