মিহির রঞ্জন, ফুলতলা {খুলনা} প্রতিনিধি
২৬ জুন ২০২৬, ১০:০৩ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

খুলনায় হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ খানজাহান আলী শাখার মতবিনিময় সভা অনুষ্ঠিত

বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ খুলনা খানজাহান আলী থানা শাখার উদ্যোগে এক বিশেষ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। আজ শুক্রবার (২৬ জুন) বিকেল ৫টায় স্থানীয় আফিল গেট পালপাড়া এলাকায় এই সাংগঠনিক মতবিনিময় সভার আয়োজন করা হয়।

খানজাহান আলী থানা শাখার সভাপতি কমল পালের সভাপতিত্বে অনুষ্ঠানে সংগঠনের ভবিষ্যৎ কর্মপরিকল্পনা, ধর্মীয় সম্প্রীতি রক্ষা এবং সাংগঠনিক কাঠামো জোরদার করার বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

নেতৃবৃন্দের উপস্থিতি ও সঞ্চালনা: আলোচনা সভাটি যৌথভাবে পরিচালনা করেন সংগঠনের যুগ্ম সাধারণ সম্পাদক ও সাংবাদিক মিহির রঞ্জন বিশ্বাস।

আমন্ত্রিত অতিথি ও প্রতিনিধি: মতবিনিময় সভায় প্রধান অতিথি ও বিশেষ বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ খুলনা মহানগরের শিক্ষা ও সাহিত্য বিষয়ক সম্পাদক, বিশিষ্ট কবি ও সাংবাদিক আনন্দ কুমার স্বর।

এ সময় অন্যান্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন খানজাহান আলী থানা পরিষদের সম্মানিত উপদেষ্টা সন্তোষ কুমার পাল, সহ-সভাপতি যোসেফ সিকদার, দিলীপ ভদ্র, মিলন মজুমদার, নির্মল বালা এবং আশুতোষ বিশ্বাসসহ স্থানীয় হিন্দু বৌদ্ধ ও খ্রিস্টান সম্প্রদায়ের নেতৃবৃন্দ এবং সর্বস্তরের গণ্যমান্য ব্যক্তিবর্গ।

সভায় বক্তারা সমাজে পারস্পরিক সৌহার্দ্য ও সম্প্রীতি বজায় রাখার পাশাপাশি যেকোনো পরিস্থিতিতে ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।

মন্তব্য করুন

আপনার মন্তব্য লিখুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাগেরহাটে শাপলা তুলতে গিয়ে দুই শিশুর মৃত্যু, ভ্যানচালকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

প্রফেসর কামাল উদ্দিন চৌধুরী কলেজে জাতীয় বিশ্ববিদ্যালয়ের নবীন বরণ

যান্ত্রিক ত্রুটিতে রামপাল বিদ্যুৎকেন্দ্রের এক ইউনিট বন্ধ, উৎপাদন অর্ধেকে

নওগাঁর পত্নী তলায় নেশাকারী কারবারি আটক

ডেঙ্গু প্রতিরোধের লক্ষ্যে ৩ আর্মড পুলিশ ব্যাটালিয়নে বিশেষ পরিচ্ছন্নতা অভিযান-২০২৬

চাঁদা দাবির অভিযোগ, সাংবাদিকের প্রশ্নে অভিযোগকারীকে ‘মেরে লাশ বানানোর’ হুমকি

পদ্মায় দুই দিন পর ছাত্রদল নেতার মরদেহ উদ্ধার

নওগাঁয় রামদাসহ আন্তঃজেলা দুর্ধর্ষ ছিনতাইকারী আটক

নবীনগরের ইব্রাহিমপুরে ভাঙা বাঁশের সাঁকোই ভরসা, স্থায়ী ব্রিজের আকুতি

২০০ টাকার ন্যানো ইউরিয়ায় কৃষিতে নতুন সম্ভাবনা, নজর কাড়ল প্রধানমন্ত্রীর

১০

মঘাদিয়ার শরিয়তপাড়ায় ঈদে মিলাদুন্নবী উপলক্ষে মিলাদ ও দোয়া মাহফিল

১১

বাগেরহাটের রামপালে ৪৪২ মেগাওয়াট সৌরবিদ্যুৎ প্রকল্পের একনেক অনুমোদন চলতি সপ্তাহে

১২

খুলনায় বিদেশে লোক পাঠানোর নামে লাখ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ

১৩

মঘাদিয়া ইউনিয়নে সংরক্ষিত মহিলা সদস্য পদে আলোচনায় নাসরিন আক্তার

১৪

বেলকুচিতে ৩ মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান শুরু

১৫

মিরসরাইয়ে আবুতোরাব ফাজিল মাদরাসায় তামাদ্দুনিক প্রতিযোগিতা

১৬

মিরসরাইয়ে এসএসসি-দাখিল উত্তীর্ণ ৩৫ কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা

১৭

শ্যামনগরে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা ও মশক নিধন অভিযান

১৮

দিঘলিয়ায় মাদরাসায় চুরি করতে গিয়ে ছাদ থেকে পড়ে যুবকের মৃত্যু, প্রশ্নের মুখে দারিদ্র্যের নির্মম বাস্তবতা

১৯

সন্ত্রাসবিরোধী আইনের মামলায় ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেপ্তার

২০