আলিফ মিয়া, হাতিবান্ধা (লালমনিরহাট) প্রতিনিধি
২৬ জুন ২০২৬, ২:৪৬ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

মাদকের সাথে সম্পৃক্ততা: সানিয়াজান ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক বহিষ্কার

লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার সানিয়াজান ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক ফরহাদুল ইসলামকে প্রাথমিক সদস্য পদসহ দলের সকল সাংগঠনিক পদ থেকে বহিষ্কার করা হয়েছে। দলীয় শৃঙ্খলা ভঙ্গ এবং মাদকের সঙ্গে সম্পৃক্ততার সুনির্দিষ্ট প্রমাণ পাওয়ার পর তাঁর বিরুদ্ধে এই কঠোর সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হয়।

গত বৃহস্পতিবার (২৫ জুন) হাতীবান্ধা উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক খন্দকার নুরুন্নবী কাজল ও সদস্য সচিব সোহেল তালুকদার স্বাক্ষরিত এক জরুরি প্রেস বিজ্ঞপ্তিতে এই বহিষ্কারের তথ্য আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করা হয়েছে।

বিজ্ঞপ্তির বিস্তারিত: দলীয় প্রেস বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, সানিয়াজান ইউনিয়ন শাখার সাধারণ সম্পাদক ফরহাদুল ইসলামের বিরুদ্ধে দলীয় নীতি ও আদর্শ পরিপন্থী কর্মকাণ্ডে লিপ্ত থাকার পাশাপাশি মাদকের সঙ্গে জড়িত থাকার সুনির্দিষ্ট অভিযোগ ও প্রমাণ মিলেছে। দলের ভাবমূর্তি রক্ষায় এবং সাংগঠনিক শৃঙ্খলা বজায় রাখতে দলীয় সিদ্ধান্ত অনুযায়ী তাঁকে প্রাথমিক সদস্য পদসহ সব ধরনের দলীয় পদ ও দায়িত্ব থেকে আজীবনের জন্য বহিষ্কার করা হলো।

উপজেলা স্বেচ্ছাসেবক দলের শীর্ষ নেতৃবৃন্দ জানান, দলের ভেতর কোনো ধরনের অনৈতিক বা মাদকের মতো সামাজিক অপরাধের সাথে জড়িত থাকার বিষয়ে কোনো ধরনের আপস করা হবে না। ভবিষ্যতে যেকোনো পর্যায়ের নেতাকর্মীর বিরুদ্ধে এমন অভিযোগ প্রমাণিত হলে অনুরূপ কঠোর আইনি ও সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।

মন্তব্য করুন

আপনার মন্তব্য লিখুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাগেরহাটে শাপলা তুলতে গিয়ে দুই শিশুর মৃত্যু, ভ্যানচালকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

প্রফেসর কামাল উদ্দিন চৌধুরী কলেজে জাতীয় বিশ্ববিদ্যালয়ের নবীন বরণ

যান্ত্রিক ত্রুটিতে রামপাল বিদ্যুৎকেন্দ্রের এক ইউনিট বন্ধ, উৎপাদন অর্ধেকে

নওগাঁর পত্নী তলায় নেশাকারী কারবারি আটক

ডেঙ্গু প্রতিরোধের লক্ষ্যে ৩ আর্মড পুলিশ ব্যাটালিয়নে বিশেষ পরিচ্ছন্নতা অভিযান-২০২৬

চাঁদা দাবির অভিযোগ, সাংবাদিকের প্রশ্নে অভিযোগকারীকে ‘মেরে লাশ বানানোর’ হুমকি

পদ্মায় দুই দিন পর ছাত্রদল নেতার মরদেহ উদ্ধার

নওগাঁয় রামদাসহ আন্তঃজেলা দুর্ধর্ষ ছিনতাইকারী আটক

নবীনগরের ইব্রাহিমপুরে ভাঙা বাঁশের সাঁকোই ভরসা, স্থায়ী ব্রিজের আকুতি

২০০ টাকার ন্যানো ইউরিয়ায় কৃষিতে নতুন সম্ভাবনা, নজর কাড়ল প্রধানমন্ত্রীর

১০

মঘাদিয়ার শরিয়তপাড়ায় ঈদে মিলাদুন্নবী উপলক্ষে মিলাদ ও দোয়া মাহফিল

১১

বাগেরহাটের রামপালে ৪৪২ মেগাওয়াট সৌরবিদ্যুৎ প্রকল্পের একনেক অনুমোদন চলতি সপ্তাহে

১২

খুলনায় বিদেশে লোক পাঠানোর নামে লাখ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ

১৩

মঘাদিয়া ইউনিয়নে সংরক্ষিত মহিলা সদস্য পদে আলোচনায় নাসরিন আক্তার

১৪

বেলকুচিতে ৩ মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান শুরু

১৫

মিরসরাইয়ে আবুতোরাব ফাজিল মাদরাসায় তামাদ্দুনিক প্রতিযোগিতা

১৬

মিরসরাইয়ে এসএসসি-দাখিল উত্তীর্ণ ৩৫ কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা

১৭

শ্যামনগরে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা ও মশক নিধন অভিযান

১৮

দিঘলিয়ায় মাদরাসায় চুরি করতে গিয়ে ছাদ থেকে পড়ে যুবকের মৃত্যু, প্রশ্নের মুখে দারিদ্র্যের নির্মম বাস্তবতা

১৯

সন্ত্রাসবিরোধী আইনের মামলায় ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেপ্তার

২০