শরিফুল ইসলাম, ভোলাহাট {চাঁপাইনবাবগঞ্জ} প্রতিনিধি
২৪ জুন ২০২৬, ৬:০৩ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

ভোলাহাটে দুর্নীতি বিরোধী বিতর্ক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত

“রুখবো দুর্নীতি, গড়বো দেশ, হবে সোনার বাংলাদেশ”—এই দীপ্ত শ্লোগানকে সামনে রেখে চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাটে দুর্নীতি বিরোধী বিতর্ক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। আজ বুধবার (২৪ জুন) উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির (দুপ্রক) আয়োজনে উপজেলা মডেল মসজিদ মিলনায়তনে এ অনুষ্ঠান সম্পন্ন হয়।

বিতর্ক প্রতিযোগিতায় উপজেলার ৮টি মাধ্যমিক বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা অংশ নেয়। যুক্তির লড়াইয়ে চমৎকার পারফরম্যান্স প্রদর্শন করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে মুশরীভূজা ইউসুফ আলী স্কুল এণ্ড কলেজ। অন্যদিকে রানার্সআপ ট্রফি জিতে নেয় রামেশ্বর পাইলট মডেল ইন্সটিটিউশন। প্রতিযোগিতায় শ্রেষ্ঠ ও প্রধান বক্তা হিসেবে নির্বাচিত হয় বিজয়ী দলের মেধাবী ছাত্রী মোসাঃ নুসরাত জাহান।

অতিথিবৃন্দের উপস্থিতি ও দিকনির্দেশনা: অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভোলাহাটের নবনিযুক্ত উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোঃ নাহিদ হোসেন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ রানাউল মোর্শেদ এবং দুর্নীতি দমন কমিশন (দুদক) রাজশাহী জেলা কোর্টের পরিদর্শক মোঃ জাহিদুল ইসলাম। বক্তারা নতুন প্রজন্মকে সততা ও নৈতিকতার আদর্শে বলিয়ান হয়ে দেশ গড়ার আহ্বান জানান।

সভাপতিত্ব ও সঞ্চালনা: উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির (দুপ্রক) সভাপতি অধ্যক্ষ মোঃ মাসুদ রানার সভাপতিত্বে অনুষ্ঠানটি সঞ্চালনা করেন দুপ্রক সহসভাপতি ও ভোলাহাট মোহবুল্লাহ্ মহাবিদ্যালয়ের অবসরপ্রাপ্ত উপাধ্যক্ষ মোঃ তাহাজ্জাদ হোসেন।

অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি অফিসার মোঃ সুলতান আলী, সমাজসেবা অফিসার মোঃ নাসিম উদ্দিন, যুব উন্নয়ন অফিসার মোঃ রবিউল ইসলাম কবিরাজ, মাধ্যমিক শিক্ষা সহকারী সুপারভাইজার মোঃ হারুনর রশিদ। এছাড়াও দুপ্রক সহসভাপতি ও সহকারী অধ্যাপক মোঃ তোফাজ্জেল হোসেন, সদস্য ও সহকারী অধ্যাপক মোঃ আহশানুর রশীদ, সদস্য ও ভোলাহাট প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি মোঃ শরিফুল ইসলাম (শরীফ), সহকারী শিক্ষিকা আরিফা সুলতানা এবং ইয়াসমিন আকতার অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানের শেষ পর্বে উপস্থিত প্রধান ও বিশেষ অতিথিবৃন্দের সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়। এরপর বিজয়ী ও রানার্সআপ দলের বিতার্কিকদের হাতে ট্রফি ও আকর্ষণীয় পুরস্কার তুলে দেন আমন্ত্রিত অতিথিরা।

মন্তব্য করুন

আপনার মন্তব্য লিখুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাগেরহাটে শাপলা তুলতে গিয়ে দুই শিশুর মৃত্যু, ভ্যানচালকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

প্রফেসর কামাল উদ্দিন চৌধুরী কলেজে জাতীয় বিশ্ববিদ্যালয়ের নবীন বরণ

যান্ত্রিক ত্রুটিতে রামপাল বিদ্যুৎকেন্দ্রের এক ইউনিট বন্ধ, উৎপাদন অর্ধেকে

নওগাঁর পত্নী তলায় নেশাকারী কারবারি আটক

ডেঙ্গু প্রতিরোধের লক্ষ্যে ৩ আর্মড পুলিশ ব্যাটালিয়নে বিশেষ পরিচ্ছন্নতা অভিযান-২০২৬

চাঁদা দাবির অভিযোগ, সাংবাদিকের প্রশ্নে অভিযোগকারীকে ‘মেরে লাশ বানানোর’ হুমকি

পদ্মায় দুই দিন পর ছাত্রদল নেতার মরদেহ উদ্ধার

নওগাঁয় রামদাসহ আন্তঃজেলা দুর্ধর্ষ ছিনতাইকারী আটক

নবীনগরের ইব্রাহিমপুরে ভাঙা বাঁশের সাঁকোই ভরসা, স্থায়ী ব্রিজের আকুতি

২০০ টাকার ন্যানো ইউরিয়ায় কৃষিতে নতুন সম্ভাবনা, নজর কাড়ল প্রধানমন্ত্রীর

১০

মঘাদিয়ার শরিয়তপাড়ায় ঈদে মিলাদুন্নবী উপলক্ষে মিলাদ ও দোয়া মাহফিল

১১

বাগেরহাটের রামপালে ৪৪২ মেগাওয়াট সৌরবিদ্যুৎ প্রকল্পের একনেক অনুমোদন চলতি সপ্তাহে

১২

খুলনায় বিদেশে লোক পাঠানোর নামে লাখ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ

১৩

মঘাদিয়া ইউনিয়নে সংরক্ষিত মহিলা সদস্য পদে আলোচনায় নাসরিন আক্তার

১৪

বেলকুচিতে ৩ মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান শুরু

১৫

মিরসরাইয়ে আবুতোরাব ফাজিল মাদরাসায় তামাদ্দুনিক প্রতিযোগিতা

১৬

মিরসরাইয়ে এসএসসি-দাখিল উত্তীর্ণ ৩৫ কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা

১৭

শ্যামনগরে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা ও মশক নিধন অভিযান

১৮

দিঘলিয়ায় মাদরাসায় চুরি করতে গিয়ে ছাদ থেকে পড়ে যুবকের মৃত্যু, প্রশ্নের মুখে দারিদ্র্যের নির্মম বাস্তবতা

১৯

সন্ত্রাসবিরোধী আইনের মামলায় ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেপ্তার

২০