কালান্তর নিউজ ডেস্ক
২৭ জুন ২০২৬, ৪:২০ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

পাগলা মসজিদে রেকর্ড ৪৩ বস্তা টাকা: ৩ ঘণ্টার গণনায় মিলল ১০ কোটি, এখনো চলছে গণনা

কিশোরগঞ্জ শহরের হারুয়া এলাকায় অবস্থিত দেশের অন্যতম ঐতিহাসিক ও ঐতিহ্যবাহী পাগলা মসজিদের লোহার দানবাক্সগুলো দীর্ঘ ৬ মাস পর আবারও খোলা হয়েছে। এবার রেকর্ডসংখ্যক ৪৩টি প্লাস্টিকের বস্তাভর্তি টাকা পাওয়া গেছে। সকাল ৯টা থেকে শুরু হওয়া প্রাথমিক ৩ ঘণ্টার গণনায় ইতোমধ্যেই প্রায় ১০ কোটি টাকা গোনা শেষ হয়েছে। তবে সম্পূর্ণ টাকা গণনা শেষ না হওয়ায় চূড়ান্ত হিসাব জানতে আজ রাত পর্যন্ত অপেক্ষা করতে হবে বলে জানিয়েছে মসজিদ পরিচালনা কমিটি।

আজ শনিবার (২৭ জুন) সকাল ৭টার দিকে কিশোরগঞ্জের জেলা প্রশাসক ও পাগলা মসজিদ পরিচালনা কমিটির সভাপতি সোহানা নাসরিন এবং অতিরিক্ত পুলিশ সুপার নাজমুস সাকিব খানের উপস্থিতিতে দানবাক্সগুলো খোলা হয়।

৪ শতাধিক মানুষের বিশাল টিম: দানবাক্স থেকে সংগৃহীত বিপুল পরিমাণ টাকা বস্তায় ভরে মসজিদের দ্বিতীয় তলায় নেওয়া হয়। সেখানে মেঝেতে ঢেলে সকাল ৯টা থেকে শুরু হয় টাকা গোনার মহাযজ্ঞ। এই গণনা কাজে অংশ নিয়েছেন রূপালী ব্যাংকের ১৩০ জন কর্মকর্তা-কর্মচারী, মসজিদের অধীনস্থ মাদ্রাসার প্রায় ৩০০ শিক্ষার্থী ও ১০ জন শিক্ষকসহ মসজিদ ব্যবস্থাপনা কমিটির সদস্যরা।

টাকার পাশাপাশি সোনা-রূপা ও চিঠি: নগদ দেশীয় মুদ্রার পাশাপাশি দানবাক্সে বিপুল পরিমাণ স্বর্ণ ও রূপার অলংকার এবং বিভিন্ন দেশের বৈদেশিক মুদ্রাও পাওয়া গেছে। এছাড়া বরাবরের মতোই মিলেছে ভক্তদের আবেগী সব চিঠি ও চিরকুট। এবার একটি চিঠিতে ২০৩০ সালের ফুটবল বিশ্বকাপে বাংলাদেশের অংশগ্রহণের স্বপ্ন নিয়ে এক ফুটবলপ্রেমীর করা বিশেষ দোয়া এবং অন্য আরেকটি চিঠিতে ওসমান হাদি হত্যার বিচারের আকুতি উপস্থিত সবার দৃষ্টি কেড়েছে।

টাকা ব্যাংকে সংরক্ষণের নিয়ম:

রূপালী ব্যাংক কিশোরগঞ্জ শাখার ব্যবস্থাপক মোহাম্মদ আলী হারেছী জানান, দুপুর ১২টা পর্যন্ত প্রায় ১০ কোটি টাকা গোনা সম্পন্ন হয়েছে। পুরো অর্থ গণনা শেষ হলে সন্ধ্যার পর চূড়ান্ত পরিমাণ আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হবে।

পাগলা মসজিদ পরিচালনা কমিটির সভাপতি ও জেলা প্রশাসক সোহানা নাসরিন বলেন, “মসজিদ ও তৎসংলগ্ন ইসলামিক কমপ্লেক্সের উন্নয়ন ও পরিচালন ব্যয় মেটানোর পর বাকি অবশিষ্ট অর্থ রূপালী ব্যাংকে জমা রাখা হয়। বর্তমানে সরাসরি দানের ১১৪ কোটি টাকা এবং অনলাইন দানের ২৪ লাখ ৭৬ হাজার ৮৮২ টাকা ব্যাংকে সংরক্ষিত রয়েছে। দান হিসেবে পাওয়া বৈদেশিক মুদ্রা ও স্বর্ণালংকারগুলো জেলা প্রশাসনের নিরাপদ ট্রেজারিতে জমা থাকে।”

উল্লেখ্য, সাধারণত তিন মাস পর পর দানবাক্স খোলার রেওয়াজ থাকলেও বিভিন্ন কারণে এবার দীর্ঘ ৬ মাস পর এই বাক্সগুলো খোলা হয়। এর আগে সর্বশেষ গত বছরের ২৭ ডিসেম্বর ৩ মাস ২৭ দিন পর দানবাক্স খুলে রেকর্ড ১১ কোটি ৭৮ লাখ ৪৮ Patch ৫৩৮ টাকা পাওয়া গিয়েছিল। এবার দীর্ঘ বিরতির কারণে অতীতের সব রেকর্ড ভেঙে নতুন ইতিহাস তৈরি হতে যাচ্ছে বলে ধারণা করছেন সংশ্লিষ্টরা।

মন্তব্য করুন

আপনার মন্তব্য লিখুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাগেরহাটে শাপলা তুলতে গিয়ে দুই শিশুর মৃত্যু, ভ্যানচালকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

প্রফেসর কামাল উদ্দিন চৌধুরী কলেজে জাতীয় বিশ্ববিদ্যালয়ের নবীন বরণ

যান্ত্রিক ত্রুটিতে রামপাল বিদ্যুৎকেন্দ্রের এক ইউনিট বন্ধ, উৎপাদন অর্ধেকে

নওগাঁর পত্নী তলায় নেশাকারী কারবারি আটক

ডেঙ্গু প্রতিরোধের লক্ষ্যে ৩ আর্মড পুলিশ ব্যাটালিয়নে বিশেষ পরিচ্ছন্নতা অভিযান-২০২৬

চাঁদা দাবির অভিযোগ, সাংবাদিকের প্রশ্নে অভিযোগকারীকে ‘মেরে লাশ বানানোর’ হুমকি

পদ্মায় দুই দিন পর ছাত্রদল নেতার মরদেহ উদ্ধার

নওগাঁয় রামদাসহ আন্তঃজেলা দুর্ধর্ষ ছিনতাইকারী আটক

নবীনগরের ইব্রাহিমপুরে ভাঙা বাঁশের সাঁকোই ভরসা, স্থায়ী ব্রিজের আকুতি

২০০ টাকার ন্যানো ইউরিয়ায় কৃষিতে নতুন সম্ভাবনা, নজর কাড়ল প্রধানমন্ত্রীর

১০

মঘাদিয়ার শরিয়তপাড়ায় ঈদে মিলাদুন্নবী উপলক্ষে মিলাদ ও দোয়া মাহফিল

১১

বাগেরহাটের রামপালে ৪৪২ মেগাওয়াট সৌরবিদ্যুৎ প্রকল্পের একনেক অনুমোদন চলতি সপ্তাহে

১২

খুলনায় বিদেশে লোক পাঠানোর নামে লাখ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ

১৩

মঘাদিয়া ইউনিয়নে সংরক্ষিত মহিলা সদস্য পদে আলোচনায় নাসরিন আক্তার

১৪

বেলকুচিতে ৩ মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান শুরু

১৫

মিরসরাইয়ে আবুতোরাব ফাজিল মাদরাসায় তামাদ্দুনিক প্রতিযোগিতা

১৬

মিরসরাইয়ে এসএসসি-দাখিল উত্তীর্ণ ৩৫ কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা

১৭

শ্যামনগরে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা ও মশক নিধন অভিযান

১৮

দিঘলিয়ায় মাদরাসায় চুরি করতে গিয়ে ছাদ থেকে পড়ে যুবকের মৃত্যু, প্রশ্নের মুখে দারিদ্র্যের নির্মম বাস্তবতা

১৯

সন্ত্রাসবিরোধী আইনের মামলায় ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেপ্তার

২০