মাফিকুল ইসলাম, ফুলবাড়ী {দিনাজপুর} প্রতিনিধি
২৭ জুন ২০২৬, ৮:৪৯ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

ফুলবাড়ীতে বিজিবির বড় সাফল্য: বিপুল পরিমাণ ভারতীয় নেশাজাতীয় ট্যাবলেট আটক

দিনাজপুরের ফুলবাড়ী ২৯ ব্যাটালিয়ন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সীমান্ত এলাকায় এক সফল অভিযান পরিচালনা করে মালিকবিহীন অবস্থায় বিপুল পরিমাণ ভারতীয় নিষিদ্ধ ও নেশাজাতীয় ট্যাবলেট আটক করেছে।

আজ শনিবার (২৭ জুন) ফুলবাড়ী ২৯ ব্যাটালিয়নের অধীনস্থ খাঁনপুর বিওপি (বর্ডার আউটপোস্ট) ক্যাম্পের একটি চৌকস বিজিবি টিম এই মাদক ও চোরাচালান প্রতিরোধ অভিযানটি পরিচালনা করে।

বিজিবি সূত্র জানায়, ফুলবাড়ী ২৯ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ আরিফ-উজ-জামানের সঠিক দিকনির্দেশনায় এবং সুনির্দিষ্ট গোপন সংবাদের ভিত্তিতে খাঁনপুর বিওপির জওয়ানেরা দীর্ঘ পরিকল্পনা নিয়ে এই অভিযান চালান। বিজিবির উপস্থিতি টের পেয়ে মাদক চোরাকারবারিরা মালামাল ফেলে পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি। তবে ঘটনাস্থল থেকে পরিত্যক্ত ও মালিকবিহীন অবস্থায় ৩ হাজার পিস ভারতীয় নেশাজাতীয় ট্যাবলেট জব্দ করা হয়।

২৯ ব্যাটালিয়ন বিজিবি কর্তৃপক্ষ নিশ্চিত করেছে যে, আটককৃত এই বিপুল পরিমাণ ভারতীয় মাদকদ্রব্যের আনুমানিক সিজার (জব্দ) মূল্য ২ লক্ষ ৪০ হাজার টাকা।

ফুলবাড়ী ২৯ ব্যাটালিয়নের পক্ষ থেকে জানানো হয়েছে, দেশের যুবসমাজকে মাদকের হাত থেকে রক্ষা করতে এবং সীমান্ত সুরক্ষায় বিজিবির এই কঠোর অবস্থান সর্বদা বজায় থাকবে। ভবিষ্যতেও চোরাচালান প্রতিরোধে মাদকদ্রব্য, চোরাচালানি মালামাল জব্দ এবং জড়িত আসামিদের আইনের আওতায় আনতে বিজিবির এই ঝটিকা ও নিয়মিত অভিযান জোরালোভাবে অব্যাহত থাকবে।

মন্তব্য করুন

আপনার মন্তব্য লিখুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ফুলবাড়ীর বেতদিঘীতে বাজেট সচেতনতা ও মাদকবিরোধী র‍্যালি: মাদিলা বাজারে জনস্রোত

ভেড়ামারায় পুলিশের নিয়মিত চেকপোস্ট: জননিরাপত্তা ও ট্রাফিক সচেতনতায় জোর

সুন্দরবনে কোস্ট গার্ডের ‘অপারেশন ম্যানগ্রোভ শিল্ড’: বন্দুকযুদ্ধে ১ ডাকাত নিহত, প্রধানসহ আটক ২

কালীগঞ্জে তিস্তা নদীতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান: বালু তোলার সরঞ্জাম ও চায়না দুয়ারী জাল ধ্বংস

ফুলবাড়ীতে বিজিবির বড় সাফল্য: বিপুল পরিমাণ ভারতীয় নেশাজাতীয় ট্যাবলেট আটক

আন্তঃবিশ্ববিদ্যালয় সাঁতারে বাজিমাত: জাতীয় বিশ্ববিদ্যালয়ের হয়ে স্বর্ণ জিতলেন লালমনিরহাটের মৃদুল

হাতীবান্ধায় আসামির দায়ের কোপে রক্তাক্ত ২ পুলিশ কর্মকর্তা, একজন আশঙ্কাজনক

মোংলা বন্দরে পৌঁছাল ভারত থেকে চালের শেষ চালান: ৫০ হাজার টনের চুক্তি সম্পন্ন

পাগলা মসজিদে রেকর্ড ৪৩ বস্তা টাকা: ৩ ঘণ্টার গণনায় মিলল ১০ কোটি, এখনো চলছে গণনা

ছবি-ভিডিও বিকৃত করে অনলাইনে প্রচার ও ব্ল্যাকমেইল: তরুণীর মামলায় সাবেক সেনাসদস্য গ্রেপ্তার

১০

নেত্রকোণায় জুমার নামাজ শেষে মুসল্লিদের সঙ্গে পুলিশ সুপারের মতবিনিময় ও সচেতনতা সভা

১১

গঠনের পথে মোকামতলা পৌরসভা: শহর এলাকা ঘোষণার প্রজ্ঞাপন ও গেজেট প্রকাশ

১২

লক্ষ্মীপুরে ৪ খুন: ঘাতক অন্তরের লাশ নিতে চাইল না স্বজনরা, দূর সম্পর্কের ভাইয়ের কাছে হস্তান্তর

১৩

বাধ্যতামূলক হচ্ছে এনআইডি নবায়ন: ১৫ বছর পর লাগবে নতুন কার্ড, জেনে নিন ফি ও নিয়ম

১৪

দাওকান্দি সরকারি কলেজের প্রদর্শক আলোয়া খাতুন হীরার বরখাস্তাদেশ প্রত্যাহার

১৫

দৌলতপুরে পুলিশের সফল অভিযান: বিদেশি পিস্তল ও গুলিসহ যুবক আটক

১৬

ভাঙ্গুড়ায় মাদক সেবনের দায়ে দুই ব্যক্তির ৬ মাসের কারাদণ্ড

১৭

গোবিপ্রবি সাহিত্য সংসদের ‘সংশপ্তক সাহিত্য আড্ডা’: আলোচনায় ‘মফস্বলি বৃত্তান্ত’

১৮

সাভারের হেমায়েতপুরে ২৩টি সোলার স্ট্রিট লাইট স্থাপন কাজের উদ্বোধন

১৯

কালীগঞ্জে ফজলুল হক মিলনের উদ্যোগে বাইসাইকেল ও সেলাই মেশিন বিতরণ

২০