মাফিকুল ইসলাম, ফুলবাড়ী {দিনাজপুর} প্রতিনিধি
২৮ জুলাই ২০২৬, ২:০৬ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

পার্বতীপুরে মা-মেয়ের মৃত্যুর ঘটনায় আপত্তিকর ভিডিও ছড়ানোর অভিযোগে সংবাদ সম্মেলন ও গ্রেপ্তার দাবি

দিনাজপুরের পার্বতীপুরে মা ও মেয়ের রহস্যজনক মৃত্যুর ঘটনায় সামাজিক যোগাযোগমাধ্যমে আপত্তিকর ভিডিও ছড়িয়ে দেওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় অভিযুক্ত যুবক গৌর চন্দ্র রায়কে দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে সংবাদ সম্মেলন করেছেন নিহতদের স্বজনরা।

সোমবার (২৭ জুলাই ২০২৬) দুপুরে উপজেলার মোস্তফাপুর ইউনিয়নের কালিরহাট বাজারে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। সংবাদ সম্মেলনে নিহতদের পরিবারের সদস্য ছাড়াও স্থানীয় কয়েক শতাধিক নারী-পুরুষ অংশ নেন।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন নিহত ছবি রানী রায়ের স্বামী ও পল্লবীর বাবা রিপেন চন্দ্র রায়। তিনি কান্নায় ভেঙে পড়ে অভিযোগ করে বলেন, গত ১৯ জুন তাঁর স্কুলছাত্রী মেয়ে পল্লবী রানী রায়কে (১৪) নিয়ে ফুলবাড়ী উপজেলার দুজারপুর গ্রামের গৌর চন্দ্র রায় ঢাকায় চলে যান। পরবর্তীতে পরিবারের পক্ষ থেকে থানায় অভিযোগ করা হলে পুলিশ গত ২৬ জুন তাদের উদ্ধার করে পরিবারের জিম্মায় হস্তান্তর করে।

রিপেন চন্দ্র রায়ের দাবি, উদ্ধারের পর গৌর চন্দ্র রায় পল্লবীর সঙ্গে পুনরায় যোগাযোগে ব্যর্থ হয়ে তাঁদের একটি আপত্তিকর ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেন। এই ভিডিও ছড়িয়ে পড়ার পর সামাজিকভাবে চরম অপমানিত ও মানসিকভাবে ভেঙে পড়েন তাঁর স্ত্রী ছবি রানী রায় (৩৫) এবং মেয়ে পল্লবী রানী রায়। এই চরম অপমানের জের ধরেই গত ১৫ জুলাই তাঁরা নিজ বাড়িতে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন বলে অভিযোগ করেন তিনি।

সংবাদ সম্মেলনে আরও অভিযোগ করা হয়, একটি কুচক্রী মহল এই মর্মান্তিক ঘটনাটিকে ভিন্ন খাতে প্রবাহিত করতে এটিকে হত্যাকাণ্ড হিসেবে প্রচার করে বিভ্রান্তি সৃষ্টির চেষ্টা চালাচ্ছে। পরিবার ও স্থানীয়রা প্রকৃত ঘটনার সুষ্ঠু তদন্ত সাপেক্ষে অভিযুক্ত গৌর চন্দ্র রায়কে দ্রুত গ্রেপ্তার ও শাস্তির দাবি জানান।

এ বিষয়ে পার্বতীপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল ওয়াদুদ জানান, মা ও মেয়ের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন হাতে পেলে মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে। এছাড়া সামাজিক যোগাযোগমাধ্যমে ভিডিও ছড়ানোর অভিযোগসহ পুরো বিষয়টি অত্যন্ত গুরুত্বের সাথে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

মন্তব্য করুন

আপনার মন্তব্য লিখুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাগেরহাটে শাপলা তুলতে গিয়ে দুই শিশুর মৃত্যু, ভ্যানচালকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

প্রফেসর কামাল উদ্দিন চৌধুরী কলেজে জাতীয় বিশ্ববিদ্যালয়ের নবীন বরণ

যান্ত্রিক ত্রুটিতে রামপাল বিদ্যুৎকেন্দ্রের এক ইউনিট বন্ধ, উৎপাদন অর্ধেকে

নওগাঁর পত্নী তলায় নেশাকারী কারবারি আটক

ডেঙ্গু প্রতিরোধের লক্ষ্যে ৩ আর্মড পুলিশ ব্যাটালিয়নে বিশেষ পরিচ্ছন্নতা অভিযান-২০২৬

চাঁদা দাবির অভিযোগ, সাংবাদিকের প্রশ্নে অভিযোগকারীকে ‘মেরে লাশ বানানোর’ হুমকি

পদ্মায় দুই দিন পর ছাত্রদল নেতার মরদেহ উদ্ধার

নওগাঁয় রামদাসহ আন্তঃজেলা দুর্ধর্ষ ছিনতাইকারী আটক

নবীনগরের ইব্রাহিমপুরে ভাঙা বাঁশের সাঁকোই ভরসা, স্থায়ী ব্রিজের আকুতি

২০০ টাকার ন্যানো ইউরিয়ায় কৃষিতে নতুন সম্ভাবনা, নজর কাড়ল প্রধানমন্ত্রীর

১০

মঘাদিয়ার শরিয়তপাড়ায় ঈদে মিলাদুন্নবী উপলক্ষে মিলাদ ও দোয়া মাহফিল

১১

বাগেরহাটের রামপালে ৪৪২ মেগাওয়াট সৌরবিদ্যুৎ প্রকল্পের একনেক অনুমোদন চলতি সপ্তাহে

১২

খুলনায় বিদেশে লোক পাঠানোর নামে লাখ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ

১৩

মঘাদিয়া ইউনিয়নে সংরক্ষিত মহিলা সদস্য পদে আলোচনায় নাসরিন আক্তার

১৪

বেলকুচিতে ৩ মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান শুরু

১৫

মিরসরাইয়ে আবুতোরাব ফাজিল মাদরাসায় তামাদ্দুনিক প্রতিযোগিতা

১৬

মিরসরাইয়ে এসএসসি-দাখিল উত্তীর্ণ ৩৫ কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা

১৭

শ্যামনগরে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা ও মশক নিধন অভিযান

১৮

দিঘলিয়ায় মাদরাসায় চুরি করতে গিয়ে ছাদ থেকে পড়ে যুবকের মৃত্যু, প্রশ্নের মুখে দারিদ্র্যের নির্মম বাস্তবতা

১৯

সন্ত্রাসবিরোধী আইনের মামলায় ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেপ্তার

২০