কালান্তর নিউজ ডেস্ক
২০ জুলাই ২০২৬, ৬:৪৫ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

আর্জেন্টিনার হারে আটকে গেল পরীমনির বিয়ে!

বিশ্বকাপ ফুটবলের মেগা ফাইনালে আর্জেন্টিনার অনাকাঙ্ক্ষিত হারে শুধু সাধারণ ফুটবল ভক্তরাই নন, চরম হতাশ হয়েছেন ঢাকাই সিনেমার জনপ্রিয় ও আলোচিত অভিনেত্রী পরীমনি। আর এই হারের ধাক্কায় নাকি আটকে গেছে তাঁর নতুন করে বিয়ের পরিকল্পনাও! সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে পরীমনি নিজেই এই ইঙ্গিত দিয়েছেন, যা নিয়ে ইতিমধ্যেই নেটদুনিয়ায় তোলপাড় শুরু হয়েছে।

২০২৬ বিশ্বকাপের শ্বাসরুদ্ধকর ফাইনালে স্পেনের কাছে আর্জেন্টিনার ১-০ গোলে পরাজয়ের পর নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে এক পোস্টে পরীমনি লেখেন, ‘বিয়ে টা আর করতে হলো না এই আর কি। ভালোবাসার আর্জেন্টিনা, আবার দেখা হবে’।

আসলে এই বিয়ের পেছনের গল্পটি শুরু হয়েছিল টুর্নামেন্টের মাঝপথ থেকে। আর্জেন্টিনা ফাইনালে উঠার লড়াইয়ে অবতীর্ণ হওয়ার সময় সামাজিক যোগাযোগমাধ্যমে এই অভিনেত্রী ঘোষণা দিয়েছিলেন, প্রিয় দল চ্যাম্পিয়ন হলে তিনি আবার বিয়ের পিঁড়িতে বসবেন। ফেসবুকে দেওয়া সেই পোস্টে তিনি লিখেছিলেন, ‘‘আর্জেন্টিনা কাপ জিতলে আমি আবার একটা বিয়া করবো ফাইনাল’’। পরীমনির সেই ঘোষণা মুহূর্তেই সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়ে যায় এবং ভক্তদের মাঝে ব্যাপক কৌতূহল তৈরি করে।

এরপর সেমিফাইনালে আর্জেন্টিনা যখন ইংল্যান্ডকে হারিয়ে ফাইনাল নিশ্চিত করে, তখন পরীমনি থ্রি লায়নদের তারকা স্ট্রাইকার হ্যারি কেনের একটি ছবি জুড়ে দিয়ে উল্লাস প্রকাশ করে লিখেছিলেন, ‘‘Harry Kane পারলে না তুমি আমার বিয়েটা ঠেকাতে’!’’ সেমিফাইনালের সেই জয়ের পর পরীমনির ভক্ত-সমর্থকরাও অধীর আগ্রহে অপেক্ষা করছিলেন আর্জেন্টিনার বিশ্বজয়ের এবং একই সাথে পরীর বিয়ের সানাই বাজার।

কিন্তু মেগা ফাইনালে অতিরিক্ত সময়ের নাটকীয়তায় স্পেনের কাছে আর্জেন্টিনার স্বপ্নভঙ্গের পর পরীমনির নতুন বিয়ের পরিকল্পনাও আপাতত থমকে গেল। প্রিয় দলের এমন বিয়োগান্তক বিদায়ের পর অভিনেত্রীর এই পোস্ট ঘিরেই এখন বিনোদন পাড়া ও সোশ্যাল মিডিয়ায় চলছে নতুন আলোচনা ও হাসির খোরাক। তবে ভক্তদের মনে এখনও কৌতূহল—পরীর প্রিয় দল তো হেরে গেল, তবে কবে আবার নতুন করে বিয়ের পিঁড়িতে বসছেন জনপ্রিয় এই ঢালিউড কুইন?

মন্তব্য করুন

আপনার মন্তব্য লিখুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঢাকা ব্যাংকে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ; আবেদন ৩১ জুলাই পর্যন্ত

জামালপুরেই বগুড়া বিশ্ববিদ্যালয় স্থাপনের দাবিতে মানববন্ধনে সাবেক ছাত্রদল নেতার আহ্বান

পানের প্রতীক দেখে চেনা যাবে মোহনপুরের ঐতিহ্য: জেলা প্রশাসক

দিনাজপুরে জেলা পুলিশের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত

শহীদ ওয়াসিম আকরামের আত্মত্যাগ জুলাই আন্দোলনে নতুন মোড় এনে দেয়: কাজী সাইমুম

হাতীবান্ধায় জাহাঙ্গীরের বিরুদ্ধে মাদক কারবারের অভিযোগ; নিউজ ঠেকাতে সাংবাদিককে অর্থের প্রস্তাব!

কুড়িগ্রাম জেলা পরিষদ সুপার মার্কেটের নতুন ভবন নির্মাণকাজের ভিত্তিপ্রস্তর স্থাপন

আর্জেন্টিনার পরাজয় মেনে নিতে না পেরে কুড়িগ্রামে ২ যুবকের মাথা ন্যাড়া, দল ছাড়ার ঘোষণা!

বিরামপুরে মানব পাচার ও জেন্ডারভিত্তিক সহিংসতা প্রতিরোধে বিশেষ কর্মশালা অনুষ্ঠিত

কোটালীপাড়ায় ৩ লাখ টাকা চাঁদা না দেওয়ায় আইসক্রিম ব্যবসায়ীর বাড়ি ও কারখানা ভাঙচুর, প্রাণনাশের হুমকি

১০

শীতলক্ষ্যা নদীর পাড় দখল করে পরিবেশ দূষণ: কালীগঞ্জে প্রতিষ্ঠানকে ১ লাখ টাকা জরিমানা

১১

নারায়ণগঞ্জে শীতলক্ষ্যা নদীর জাহাজ থেকে বিপুল পরিমাণ ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

১২

কুয়েটে সিএসই বিভাগের ২০২০ ব্যাচের বিদায় ও ২০২৫ ব্যাচের নবীনবরণ অনুষ্ঠিত

১৩

সংস্কারের অভাবে সৌন্দর্য হারাচ্ছে সাতক্ষীরার বিখ্যাত ‘আকাশলীনা ইকো-ট্যুরিজম সেন্টার’

১৪

নাগেশ্বরীতে সালিশের মাধ্যমে জমির বিরোধ নিষ্পত্তি; পৈত্রিক জমি ফেরত পেলেন আবু সিদ্দিক

১৫

জগদল ইউনিয়নকে দুর্নীতিমুক্ত ও আধুনিক করতে চান সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী সজীব শিকদার

১৬

নিরাপত্তা চেয়ে প্রধানমন্ত্রীর কাছে আবেদনের ২৪ ঘণ্টার মধ্যেই গোদাগাড়ীর ব্যবসায়ী আজাদ গ্রেপ্তার

১৭

বরগুনায় শিক্ষার গুণগত মান বৃদ্ধিতে প্রধান শিক্ষকদের সঙ্গে জেলা প্রশাসনের মতবিনিময়

১৮

বেলকুচিতে মাদক নির্মূলে সামাজিক আন্দোলনের ডাক দিলেন এমপি আমিরুল ইসলাম খান

১৯

লিওনেল মেসির ‘ঐশ্বরিক ছোঁয়া’ ও রাজকীয় উত্থান লামিন ইয়ামালের

২০