কালান্তর নিউজ ডেস্ক
১৬ মে ২০২৬, ৮:০২ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

দীর্ঘ ২২ বছর পর চাঁদপুর সফরে প্রধানমন্ত্রী তারেক রহমান; উদ্বোধন করবেন একঝাঁক প্রকল্প

দীর্ঘ ২২ বছর পর আজ শনিবার (১৬ মে) ঐতিহ্যবাহী চাঁদপুর জেলা সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। তাঁর এই রাষ্ট্রীয় সফরকে কেন্দ্র করে পুরো চাঁদপুর জেলাজুড়ে উৎসবমুখর পরিবেশ ও কঠোর নিরাপত্তা বলয় তৈরি করা হয়েছে। এই সফরে তিনি চাঁদপুরের একাধিক বড় উন্নয়নমূলক প্রকল্পের উদ্বোধন ও রাষ্ট্রীয় কর্মসূচিতে অংশ নেবেন। এর আগে সর্বশেষ ২০০৪ সালে রাজনৈতিক কর্মী হিসেবে চাঁদপুর সফর করেছিলেন তিনি।

প্রধানমন্ত্রীর সফরের সময়সূচি ও কর্মসূচি:

দলীয় ও প্রধানমন্ত্রীর কার্যালয় সূত্রে জানা গেছে, শনিবার সকাল সাড়ে ৮টায় প্রধানমন্ত্রী সড়কপথে ঢাকা থেকে চাঁদপুরের উদ্দেশে রওনা হয়েছেন।

কুমিল্লায় পথসভা: চাঁদপুর যাওয়ার পথে বেলা সাড়ে ১১টায় তিনি কুমিল্লার বরুড়া উপজেলার লক্ষ্মীপুর বাজার মাঠে আয়োজিত একটি বিশাল পথসভায় অংশ নেবেন এবং বক্তব্য রাখবেন।

খাল পুনঃখনন কাজের উদ্বোধন: দুপুর সাড়ে ১২টায় চাঁদপুরের শাহরাস্তি উপজেলার টামটা দক্ষিণ ইউনিয়নের ওয়ারুক বাজার এলাকায় ‘খোর্দ্দ খাল’ পুনঃখনন কাজের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। এরপর দুপুর ১টা ৪৫ মিনিটে চাঁদপুর সদর উপজেলার শাহ মাহমুদপুর ইউনিয়নের কুমারডুগী গ্রামের ঘোষের হাট সংলগ্ন ‘বিশ্ব খাল’ পুনঃখনন কাজের উদ্বোধন অনুষ্ঠানে যোগ দেবেন তিনি।

সার্কিট হাউসে বিরতি: দুপুর আড়াইটায় চাঁদপুর সার্কিট হাউসে সংক্ষিপ্ত বিরতি ও মধ্যাহ্নভোজে অংশ নেবেন সরকারপ্রধান।

২২ জেলায় ফ্যামিলি কার্ড বিতরণ:

সফরের অন্যতম প্রধান আকর্ষণ হিসেবে দেখা হচ্ছে চাঁদপুর সরকারি কলেজ মাঠে আয়োজিত ‘ফ্যামিলি কার্ড’ বিতরণ কর্মসূচিকে। বিকেল সাড়ে ৩টায় চাঁদপুর সরকারি কলেজ মাঠ থেকে একযোগে দেশের ২২টি জেলায় এই মেগা কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সাধারণ মানুষের মাঝে এই কল্যাণমুখী প্রকল্প নিয়ে ব্যাপক আগ্রহ লক্ষ্য করা যাচ্ছে।

দলীয় সাংগঠনিক সভা:

রাষ্ট্রীয় কর্মসূচি শেষে বিকেল ৫টায় চাঁদপুর ক্লাবে আয়োজিত জেলা বিএনপির বিশেষ সাংগঠনিক সভায় প্রধান অতিথি হিসেবে যোগদান করবেন প্রধানমন্ত্রী। সেখানে তিনি নেতাকর্মীদের উদ্দেশে দিকনির্দেশনামূলক বক্তব্য রাখবেন। এরপর সন্ধ্যা সাড়ে ৬টায় সড়কপথে পুনরায় ঢাকার উদ্দেশে রওনা দেবেন তিনি।

মাঠ পরিদর্শন করেছেন তিন মন্ত্রী:

প্রধানমন্ত্রীর সফরকে কেন্দ্র করে গতকাল শুক্রবার রাতেই চাঁদপুর সরকারি কলেজ মাঠের প্রস্তুতি পরিদর্শন করেছেন সরকারের তিনজন মন্ত্রী। তারা হলেন— শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন, সমাজকল্যাণমন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন এবং পানিসম্পদমন্ত্রী মো. শহীদউদ্দীন চৌধুরী এ্যানি। এ সময় চাঁদপুর-৩ আসনের সংসদ সদস্য শেখ ফরিদ আহম্মেদ মানিক, জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের প্রশাসক অ্যাডভোকেট এ কে এম সলিম উল্যা সেলিমসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, এর আগে সর্বশেষ ২০১২ সালে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া চাঁদপুর সফর করেছিলেন। দীর্ঘ বিরতির পর জিয়া পরিবারের যোগ্য উত্তরসূরি হিসেবে তারেক রহমানের এই সফরকে ঘিরে উপকূলীয় জেলা চাঁদপুরের সর্বস্তরের মানুষের মাঝে জোয়ার সৃষ্টি হয়েছে।

মন্তব্য করুন

আপনার মন্তব্য লিখুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রামিসা হত্যা মামলা: আসামি সোহেল ও স্ত্রীর পক্ষে লড়তে রাষ্ট্রীয় খরচে ‘স্টেট ডিফেন্স’ আইনজীবী নিয়োগ

কোরবানির বর্জ্য ১২ ঘণ্টার মধ্যে অপসারণ করতে হবে: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী

ঈদের কেনাকাটা: ৫০ হাজার টাকার মধ্যে সেরা ৭টি স্মার্টফোন

মাদ্রাসায় যৌন নিপীড়ন বন্ধে কমিশন গঠনসহ শায়খ আহমাদুল্লাহর একগুচ্ছ জরুরি প্রস্তাব

হামে প্রতিদিন গড় মৃত্যু ৭ জনের বেশি, ৫০০ ছাড়াল শিশু মৃত্যু

রামিসা হত্যা মামলা: সিআইডি’র ডিএনএ রিপোর্ট হস্তান্তর; রোববারই জমা হতে পারে চার্জশিট

বাংলাদেশ ব্যাংকের ৬০ হাজার কোটি টাকার তহবিল

আজ টিভিতে যা দেখবেন: ঢাকা প্রিমিয়ার লিগ ও জার্মান কাপের ফাইনাল

‘ছোটবেলায় আমিও অশালীন স্পর্শের শিকার হয়েছিলাম’: উর্বী

ঝিনাইদহে নাসীরুদ্দীন পাটোয়ারীর ওপর হামলা; ফেসবুকে ‘প্লিজ সেভ আস’ পোস্ট ভাইরাল

১০

ইতিহাসে প্রথম: ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক হলেন আলেম মুফতি মুহিববুল্লা হিল বাকী

১১

রামিসা হত্যা মামলা: আসামিপক্ষে লড়বেন না ঢাকা বারের কোনো আইনজীবী

১২

পল্লবীতে শিশু হত্যা: ন্যায়বিচারের দৃষ্টান্ত স্থাপন এখন সময়ের দাবি

১৩

ব্যাংক এশিয়ায় বড় নিয়োগ বিজ্ঞপ্তি; ‘ট্রেইনি অফিসার’ পদে আবেদনের সুযোগ

১৪

ঈদের ছুটিতে জবি শিক্ষার্থীদের উচ্ছ্বাস; আসন পেতে ১২ ঘণ্টা আগেই ক্যাম্পাসে ভিড়

১৫

বিদ্যুতের দাম বাড়ানোর প্রস্তাবের তীব্র বিরোধিতা; ভোক্তার স্বার্থ অগ্রাধিকার দেওয়ার আশ্বাস বিইআরসির

১৬

শিশু ধর্ষণের অভিযোগে রণক্ষেত্র চট্টগ্রাম, পুলিশের গাড়িতে আগুন

১৭

রক্তপাতহীন স্থানীয় সরকার নির্বাচন করতে চায় ইসি: সিইসি এ এম এম নাসির উদ্দিন

১৮

এবার আসছে ‘ফ্যামিলি ট্রি’; মাত্র এক কার্ডেই মিলবে সরকারের সব সুবিধা

১৯

পশ্চিমবঙ্গে সিএএ কার্যকর, ‘অবৈধ’ বাংলাদেশিদের ফেরত পাঠানোর ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দুর

২০