চট্টগ্রাম-১ (মিরসরাই) আসনের সংসদ সদস্য নুরুল আমিন এমপি ধর্ম মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য নির্বাচিত হওয়ায় তাঁকে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন মিরসরাই উপজেলা কৃষকদলের নেতৃবৃন্দ।
শনিবার (৫ সেপ্টেম্বর ২০২৬) বিকেল ৩টায় উপজেলা কৃষকদলের সভাপতি মো. আশরাফ উদ্দিন ও সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম ফারুকের নেতৃত্বে সংগঠনের শীর্ষ নেতৃবৃন্দ সংসদ সদস্যের সাথে সৌজন্য সাক্ষাৎ করেন। এ সময় তাঁরা ফুলের তোড়া উপহার দিয়ে শুভেচ্ছা জানান এবং নতুন এ গুরুত্বপূর্ণ দায়িত্ব পালনে তাঁর সফলতা কামনা করেন।
একই সময়ে ১৩ নম্বর মায়ানী ইউনিয়ন কৃষকদলের পক্ষ থেকেও সংসদ সদস্য নুরুল আমিন এমপিকে আলাদাভাবে ফুলেল শুভেচ্ছা দেওয়া হয়।
শুভেচ্ছা প্রদানকালে কৃষকদলের স্থানীয় নেতৃবৃন্দ আশা প্রকাশ করে বলেন, ধর্ম মন্ত্রণালয় সংক্রান্ত সংসদীয় কমিটির সদস্য হিসেবে নুরুল আমিন এমপি তাঁর মেধা ও অভিজ্ঞতা কাজে লাগিয়ে মিরসরাইসহ সারাদেশের ধর্মীয় প্রতিষ্ঠান, সামাজিক উন্নয়ন ও সম্প্রীতি রক্ষায় তাৎপর্যপূর্ণ ভূমিকা পালন করবেন।
সৌজন্য সাক্ষাৎ ও শুভেচ্ছা বিনিময়কালে মিরসরাই উপজেলা ও মায়ানী ইউনিয়ন কৃষকদল এবং অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের বিপুলসংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।