মিহির রঞ্জন, ফুলতলা {খুলনা} প্রতিনিধি
২ জুলাই ২০২৬, ৪:১৬ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

সাংবাদিক নুর ইসলামের সহধর্মিনীর মৃত্যুতে জাতীয় মফস্বল সাংবাদিক ফোরামের গভীর শোক

দৈনিক ‘আমার প্রাণের বাংলাদেশ’ পত্রিকার সিনিয়র স্টাফ রিপোর্টার এবং রূপসা রিপোর্টার্স ক্লাবের সিনিয়র কার্যকরী সহ-সভাপতি এস. এম. নুর ইসলাম-এর সহধর্মিনীর ইন্তেকালে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছে জাতীয় মফস্বল সাংবাদিক ফোরাম।

সংগঠনটির কেন্দ্রীয় কমিটির পক্ষে দেওয়া এক যৌথ শোকবার্তায় জাতীয় মফস্বল সাংবাদিক ফোরামের চেয়ারম্যান এস. এম. সাইফুল ইসলাম কবির এবং মহাসচিব আহমেদ হোসাইন ছানু মরহুমার রুহের মাগফিরাত কামনা করেন। নেতৃদ্বয় মহান আল্লাহর দরবারে মরহুমার সকল গুনাহ ক্ষমা করে তাঁকে জান্নাতুল ফিরদাউস নসিব করার জন্য বিশেষ প্রার্থনা জানান।

শোকবার্তায় নেতৃদ্বয় শোকসন্তপ্ত স্বামী, সন্তান, পরিবারের সদস্য ও স্বজনদের প্রতি গভীর সমবেদনা এবং আন্তরিক সহানুভূতি প্রকাশ করেন। তাঁরা বলেন, প্রিয়জনকে হারানোর এই শোক অপূরণীয়। মহান রাব্বুল আলামিন যেন শোকাহত পরিবারকে এই কঠিন ও মর্মন্তুদ শোক সহ্য করার অসীম শক্তি দান করেন।

উল্লেখ্য, সাংবাদিক এস. এম. নুর ইসলাম-এর সহধর্মিনী বাগেরহাটে তাঁর পিতার বাড়িতে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তাঁর এই আকস্মিক মৃত্যুতে স্থানীয় সাংবাদিক মহল ও এলাকায় গভীর শোকের ছায়া নেমে এসেছে।

মন্তব্য করুন

আপনার মন্তব্য লিখুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাগেরহাটে শাপলা তুলতে গিয়ে দুই শিশুর মৃত্যু, ভ্যানচালকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

প্রফেসর কামাল উদ্দিন চৌধুরী কলেজে জাতীয় বিশ্ববিদ্যালয়ের নবীন বরণ

যান্ত্রিক ত্রুটিতে রামপাল বিদ্যুৎকেন্দ্রের এক ইউনিট বন্ধ, উৎপাদন অর্ধেকে

নওগাঁর পত্নী তলায় নেশাকারী কারবারি আটক

ডেঙ্গু প্রতিরোধের লক্ষ্যে ৩ আর্মড পুলিশ ব্যাটালিয়নে বিশেষ পরিচ্ছন্নতা অভিযান-২০২৬

চাঁদা দাবির অভিযোগ, সাংবাদিকের প্রশ্নে অভিযোগকারীকে ‘মেরে লাশ বানানোর’ হুমকি

পদ্মায় দুই দিন পর ছাত্রদল নেতার মরদেহ উদ্ধার

নওগাঁয় রামদাসহ আন্তঃজেলা দুর্ধর্ষ ছিনতাইকারী আটক

নবীনগরের ইব্রাহিমপুরে ভাঙা বাঁশের সাঁকোই ভরসা, স্থায়ী ব্রিজের আকুতি

২০০ টাকার ন্যানো ইউরিয়ায় কৃষিতে নতুন সম্ভাবনা, নজর কাড়ল প্রধানমন্ত্রীর

১০

মঘাদিয়ার শরিয়তপাড়ায় ঈদে মিলাদুন্নবী উপলক্ষে মিলাদ ও দোয়া মাহফিল

১১

বাগেরহাটের রামপালে ৪৪২ মেগাওয়াট সৌরবিদ্যুৎ প্রকল্পের একনেক অনুমোদন চলতি সপ্তাহে

১২

খুলনায় বিদেশে লোক পাঠানোর নামে লাখ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ

১৩

মঘাদিয়া ইউনিয়নে সংরক্ষিত মহিলা সদস্য পদে আলোচনায় নাসরিন আক্তার

১৪

বেলকুচিতে ৩ মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান শুরু

১৫

মিরসরাইয়ে আবুতোরাব ফাজিল মাদরাসায় তামাদ্দুনিক প্রতিযোগিতা

১৬

মিরসরাইয়ে এসএসসি-দাখিল উত্তীর্ণ ৩৫ কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা

১৭

শ্যামনগরে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা ও মশক নিধন অভিযান

১৮

দিঘলিয়ায় মাদরাসায় চুরি করতে গিয়ে ছাদ থেকে পড়ে যুবকের মৃত্যু, প্রশ্নের মুখে দারিদ্র্যের নির্মম বাস্তবতা

১৯

সন্ত্রাসবিরোধী আইনের মামলায় ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেপ্তার

২০