ছিয়াম হোসেন, দৌলতপুর {কুষ্টিয়া} প্রতিনিধি
১০ জুলাই ২০২৬, ৯:২৬ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

ভেড়ামারায় তিন দিনব্যাপী জাতীয় ফল মেলার শুভ উদ্বোধন

কুষ্টিয়ার ভেড়ামারায় দেশীয় ফল উৎপাদন বৃদ্ধি, ফল চাষে কৃষকদের উদ্বুদ্ধকরণ এবং নিরাপদ ফল ভোগে ব্যাপক জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে তিন দিনব্যাপী ‘জাতীয় ফল মেলা-২০২৬’ উদ্বোধন করা হয়েছে।

“কৃষিই সমৃদ্ধি” প্রতিপাদ্য এবং “করবো মোরা ফল চাষ, সংরক্ষণ করব বারো মাস” স্লোগানকে সামনে রেখে ভেড়ামারা উপজেলা কৃষি অফিস চত্বরে এই মেলার আয়োজন করেছে উপজেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তর। মেলাটি আগামী ১১ জুলাই পর্যন্ত প্রতিদিন সর্বসাধারণের জন্য উন্মুক্ত থাকবে।

গতকাল বৃহস্পতিবার (৯ জুলাই, ২০২৬) মেলা চত্বরে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মেলার শুভ উদ্বোধন ঘোষণা করেন ভেড়ামারা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আমিরুল আরাফাত।

উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ডা. গাজী আশিক বাহার, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মো. রাশেদ হাসান, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা তারিক হাসান এবং স্থানীয় সিনিয়র সাংবাদিক এস.এম.আবু ওবাইদা-আল-মাহাদী প্রমুখ।

ভেড়ামারা উপজেলা কৃষি কর্মকর্তা মাহমুদা সুলতানার সার্বিক তত্ত্বাবধানে আয়োজিত এই অনুষ্ঠানে বিভিন্ন সরকারি দপ্তরের উচ্চপদস্থ কর্মকর্তা, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মাঠ পর্যায়ের কর্মকর্তাবৃন্দ, স্থানীয় জনপ্রতিনিধি, সাধারণ কৃষক, সফল ফলচাষি, নতুন উদ্যোক্তা এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

মেলা ঘুরে দেখা যায়, বিভিন্ন স্টলে দেশীয় ও উন্নত জাতের হরেক রকমের ফল, পুষ্টিকর ফলের চারা, আধুনিক ফল চাষ প্রযুক্তি, বৈজ্ঞানিক উপায়ে ফল সংরক্ষণ পদ্ধতি এবং কৃষি উদ্ভাবনমূলক নানা প্রযুক্তির প্রদর্শনী করা হচ্ছে।

আয়োজকরা জানান, দেশের মানুষকে নিরাপদ ও পুষ্টিকর ফল উৎপাদনে সচেতন করা এবং ফল চাষে স্থানীয় কৃষকদের আধুনিক প্রযুক্তির সাথে পরিচয় করিয়ে উৎসাহিত করাই এই মেলার মূল লক্ষ্য। আগামী ১১ জুলাই পর্যন্ত চলমান এই আকর্ষণীয় ফল মেলায় উপজেলার সকলকে সপরিবারে অংশ নেওয়ার উদাত্ত আহ্বান জানিয়েছেন আয়োজক কমিটি।

মন্তব্য করুন

আপনার মন্তব্য লিখুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বৃষ্টির পানিতে নরসিংহাটি আকসি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ভাঙন, ঝুঁকিতে শিক্ষার্থীরা!

পার্বতীপুরে নিজ ঘর থেকে মা ও কিশোরী মেয়ের ঝুলন্ত মরদেহ উদ্ধার!

গুগলে ‘চোরের দলের ফুটবল খেলা কবে’ সার্চ দিলেই আসছে আর্জেন্টিনা-ইংল্যান্ড ম্যাচের তথ্য!

বেলকুচির মাইঝাইল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ঈর্ষণীয় সাফল্য, প্রশংসায় ভাসছেন শিক্ষকরা!

সাংবাদিকদের পাশে থাকার বার্তা দিয়ে পার্বতীপুর উপজেলা যুবদলের উপহার সামগ্রী প্রদান

তৈয়বা মজুমদার রক্তকেন্দ্রে সাড়ে ৪ কোটি টাকার আধুনিক যন্ত্রপাতি হস্তান্তর

কুষ্টিয়ায় বিজিবির উদ্যোগে সীমান্তবর্তী ১০০ অসহায় পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ

নেত্রকোনায় চিকিৎসকের অবহেলায় রোগীর মৃত্যুর অভিযোগ, হাসপাতালে ব্যাপক ভাঙচুর

রাজশাহীতে পদ্মার পানি বেড়ে মৌসুমের সর্বোচ্চ, ডুবছে চর

সামাজিক যোগাযোগমাধ্যমের অপব্যবহার রোধে দিনাজপুরে মতবিনিময় সভা

১০

‘৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ’ কর্মসূচিতে দিনাজপুর জেলা পুলিশের সবুজায়ন উদ্যোগ

১১

দুই মাস পর সচল মধ্যপাড়া খনি, শুরু হলো পাথর উত্তোলন

১২

মিঠাপুকুরে কলেজছাত্রী খুশীর রহস্যজনক মৃত্যু: অপমৃত্যুর আড়ালে পরিকল্পিত হত্যাকাণ্ড ও জোরপূর্বক গর্ভপাতের লোমহর্ষক ক্লু উন্মোচন

১৩

দিনাজপুর জেলা কারাগারের ভারপ্রাপ্ত জেলার মো. ফরহাদ সরকারের বিদায় সংবর্ধনা

১৪

কুয়েটে ১৬তম জাতীয় আন্ডারগ্রাজুয়েট ম্যাথ অলিম্পিয়াডের কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা

১৫

কুয়েটে ‘বৃক্ষরোপণ সপ্তাহ-২০২৬’ উদ্বোধন: সবুজ ক্যাম্পাস গড়ার প্রত্যয়

১৬

নানাবাড়িতে খেলতে গিয়ে প্রাণ গেল শিশুর: অরক্ষিত সেফটি ট্যাংকে ভাসছিল ২ বছরের ইফাত

১৭

বাগেরহাটে টানা বর্ষণে ৭ হাজার ঘের প্লাবিত: শত কোটি টাকার ক্ষতিতে নিঃস্ব মৎস্যচাষিরা

১৮

কৃষক বাবার অসাধারণ সাফল্য: ৪৭তম বিসিএসে প্রশাসন ক্যাডারে রাজশাহীর হাসিবুর!

১৯

নেত্রকোণায় রথযাত্রা উপলক্ষে জেলা পুলিশের মতবিনিময় সভা: সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিতের প্রত্যয়

২০