কালান্তর নিউজ ডেস্ক
২৩ মে ২০২৬, ১:৩৪ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

ঝিনাইদহে নাসীরুদ্দীন পাটোয়ারীর ওপর হামলা; ফেসবুকে ‘প্লিজ সেভ আস’ পোস্ট ভাইরাল

ঝিনাইদহে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক নাসীরুদ্দীন পাটোয়ারীর ওপর ডিম নিক্ষেপ ও হামলার ঘটনাকে কেন্দ্র করে চরম উত্তেজনা বিরাজ করছে। হামলার পর মামলা না নেওয়ার অভিযোগে দলীয় নেতাকর্মীদের নিয়ে ঝিনাইদহ সদর থানার সামনে অবস্থান নিয়েছেন তিনি। এই ঘটনার কয়েক ঘণ্টা পর গতকাল শুক্রবার (২২ মে) দিবাগত রাত সাড়ে ৯টার দিকে নাসীরুদ্দীন পাটোয়ারী তাঁর ভেরিফায়েড ফেসবুক আইডিতে ‘প্লিজ সেভ আস’ (Please save us) লিখে একটি পোস্ট দেন, যা মুহূর্তের মধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়ে রাজনৈতিক অঙ্গনে নতুন আলোচনার জন্ম দিয়েছে।

এর আগে গতকাল শুক্রবার দুপুর ২টার দিকে ঝিনাইদহ পুরাতন কালেক্টরেট মসজিদের সামনে এই হামলার ঘটনা ঘটে।

ঠিক কী ঘটেছিল সেখানে?

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার জুমার নামাজ শেষে মসজিদ থেকে বের হচ্ছিলেন নাসীরুদ্দীন পাটোয়ারী। এ সময় ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) ছাত্রদলের আহ্বায়ক সাহেদ আহমেদ তাঁর সঙ্গে কথা বলতে আসেন। কথা বলার এক পর্যায়ে ছাত্রদল নেতার পেছন থেকে কিছু যুবক নাসীরুদ্দীন পাটোয়ারীকে লক্ষ্য করে আচমকা ডিম নিক্ষেপ করে। এ সময় উভয়পক্ষের মধ্যে হাতাহাতি ও মারামারির ঘটনা ঘটে, যাতে এনসিপির কয়েকজন স্থানীয় কর্মী আহত হন। এই ঘটনার পর এনসিপির নেতাকর্মীরা তীব্র বিক্ষোভ প্রদর্শন করেন।

অভিযোগ ও পাল্টা অভিযোগ:

হামলার বিষয়ে ক্ষোভ প্রকাশ করে নাসীরুদ্দীন পাটোয়ারী অভিযোগ করেন, “আইনমন্ত্রী ও ঝিনাইদহ বিএনপির সভাপতি আব্দুল মজিদের লোকজন আমাদের ওপর এই ন্যাক্কারজনক হামলা চালিয়েছে এবং ডিম নিক্ষেপ করেছে। আমাদের কয়েকজন কর্মী আহত হয়েছেন। আমরা এর সুষ্ঠু বিচার চাই এবং একই সাথে আইনমন্ত্রীর পদত্যাগ দাবি করছি।”

অন্যদিকে, হামলার অভিযোগ সম্পূর্ণ অস্বীকার করে ইসলামী বিশ্ববিদ্যালয় ছাত্রদলের আহ্বায়ক সাহেদ আহমেদ বলেন, “নাসীরুদ্দীন পাটোয়ারী বিভিন্ন জেলায় সফরে গিয়ে বিএনপির সিনিয়র নেতৃবৃন্দকে নিয়ে কুরুচিপূর্ণ বক্তব্য দিচ্ছেন। তিনি ঝিনাইদহ এলে আমি কেবল সেই বিষয়ে আলাপ করতে গিয়েছিলাম। তখন স্থানীয় বিক্ষুব্ধ জনতা ডিম নিক্ষেপ করে। মারামারি বা ডিম নিক্ষেপের সঙ্গে ছাত্রদলের কোনো সম্পর্ক নেই।”

এদিকে ছাত্রদলের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ তোলার প্রতিবাদে গতকাল বিকেল ৫টার দিকে শহরে তীব্র বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে ঝিনাইদহ জেলা ছাত্রদল। সমাবেশে বক্তারা ঘটনার তীব্র নিন্দা জানিয়ে এর নিরপেক্ষ তদন্ত দাবি করেন।

থানার সামনে অবস্থান ও পুলিশের বক্তব্য:

লিখিত অভিযোগ দায়ের করতে গতকাল বিকেল থেকে সন্ধ্যা সোয়া ৭টা পর্যন্ত ঝিনাইদহ সদর থানায় অবস্থান করেন নাসীরুদ্দীন পাটোয়ারীসহ এনসিপি, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন এবং জামায়াত-শিবিরের স্থানীয় নেতাকর্মীরা। তবে অভিযোগ দেওয়ার পরও পুলিশ তা গ্রহণ করেনি বলে দাবি করেন এনসিপির মুখ্য সংগঠক। এই রিপোর্ট লেখা পর্যন্ত থানার সামনে এনসিপি নেতাকর্মীদের অবস্থান কর্মসূচি চলছিল।

মামলা গ্রহণ না করার অভিযোগ প্রসঙ্গে ঝিনাইদহ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামান গণমাধ্যমকে বলেন, “শহরের পরিস্থিতি এখন সম্পূর্ণ নিয়ন্ত্রণে রয়েছে এবং গুরুত্বপূর্ণ পয়েন্টে পুলিশ মোতায়েন করা হয়েছে। মূলত টেকনিক্যাল কারণে সার্ভার ডাউন থাকায় অভিযোগটি তাৎক্ষণিক এন্ট্রি করা সম্ভব হয়নি। যেহেতু এটি আমলযোগ্য অপরাধ, তাই সার্ভার স্বাভাবিক হলেই অভিযোগটি অনলাইনে এন্ট্রি করা হবে, অভিযোগ না নেওয়ার কোনো সুযোগ নেই।”

মন্তব্য করুন

আপনার মন্তব্য লিখুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাগেরহাটে শাপলা তুলতে গিয়ে দুই শিশুর মৃত্যু, ভ্যানচালকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

প্রফেসর কামাল উদ্দিন চৌধুরী কলেজে জাতীয় বিশ্ববিদ্যালয়ের নবীন বরণ

যান্ত্রিক ত্রুটিতে রামপাল বিদ্যুৎকেন্দ্রের এক ইউনিট বন্ধ, উৎপাদন অর্ধেকে

নওগাঁর পত্নী তলায় নেশাকারী কারবারি আটক

ডেঙ্গু প্রতিরোধের লক্ষ্যে ৩ আর্মড পুলিশ ব্যাটালিয়নে বিশেষ পরিচ্ছন্নতা অভিযান-২০২৬

চাঁদা দাবির অভিযোগ, সাংবাদিকের প্রশ্নে অভিযোগকারীকে ‘মেরে লাশ বানানোর’ হুমকি

পদ্মায় দুই দিন পর ছাত্রদল নেতার মরদেহ উদ্ধার

নওগাঁয় রামদাসহ আন্তঃজেলা দুর্ধর্ষ ছিনতাইকারী আটক

নবীনগরের ইব্রাহিমপুরে ভাঙা বাঁশের সাঁকোই ভরসা, স্থায়ী ব্রিজের আকুতি

২০০ টাকার ন্যানো ইউরিয়ায় কৃষিতে নতুন সম্ভাবনা, নজর কাড়ল প্রধানমন্ত্রীর

১০

মঘাদিয়ার শরিয়তপাড়ায় ঈদে মিলাদুন্নবী উপলক্ষে মিলাদ ও দোয়া মাহফিল

১১

বাগেরহাটের রামপালে ৪৪২ মেগাওয়াট সৌরবিদ্যুৎ প্রকল্পের একনেক অনুমোদন চলতি সপ্তাহে

১২

খুলনায় বিদেশে লোক পাঠানোর নামে লাখ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ

১৩

মঘাদিয়া ইউনিয়নে সংরক্ষিত মহিলা সদস্য পদে আলোচনায় নাসরিন আক্তার

১৪

বেলকুচিতে ৩ মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান শুরু

১৫

মিরসরাইয়ে আবুতোরাব ফাজিল মাদরাসায় তামাদ্দুনিক প্রতিযোগিতা

১৬

মিরসরাইয়ে এসএসসি-দাখিল উত্তীর্ণ ৩৫ কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা

১৭

শ্যামনগরে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা ও মশক নিধন অভিযান

১৮

দিঘলিয়ায় মাদরাসায় চুরি করতে গিয়ে ছাদ থেকে পড়ে যুবকের মৃত্যু, প্রশ্নের মুখে দারিদ্র্যের নির্মম বাস্তবতা

১৯

সন্ত্রাসবিরোধী আইনের মামলায় ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেপ্তার

২০