নওগাঁ জেলার পত্নীতলায় নকল ভেজাল নিম্নমান অনুমোদনহীন ঔষধ ও ঔষধ সামগ্রী পরিহার এবং জনগণের স্বাস্থ্য মান উন্নয়নের লক্ষ্যে মানসম্মত ঔষধ বিক্রয় বিষয়ে এক মতবিনিময় ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (০৮ সেপ্টেম্বর) সকালে মুগ্ধ কমিউনিটি সেন্টারে বাংলাদেশ কেমিস্টস এন্ড ড্রাগিস্টস সমিতি পত্নীতলা উপজেলা শাখার আয়োজনে বিসিডিএস সহ-সভাপতি মো.মোরশেদুল আলমের সঞ্চালনায় এবং বিসিডিএস সভাপতি হাসান মুহাম্মদ শাহরিয়ার পল্লবের সভাপতিত্বে মতবিনিময় ও আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন ঔষধ প্রশাসন বিভাগীয় কার্যালয়ের উপ-পরিচালক সুকর্ণ আহমেদ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নওগাঁ ঔষধ প্রশাসনের ঔষধ তত্ত্বাধয়ক মিতা রায় ও বিসিডিএস নওগাঁ জেলা শাখার সহ-সভাপতি টিপু হায়দার।
বক্তারা বলেন,ঔষধ একটি জীবন রক্ষাকারী পণ্য তাই সঠিকভাবে সংরক্ষণ করতে হবে।এন্টিবায়োটিক প্রেসক্রিপশন ছাড়া বিক্রয় করা যাবে না।দোকানের সাইনবোর্ডে ড্রাগ লাইসেন্স নাম্বার লিখতে হবে।
এ সময় উপস্থিত ছিলেন শাহিরণ মেডিকেল স্টোরের প্রতিষ্ঠাতা প্রফেসর ড.আবুল হায়াত ইসমাইল,সহ-সভাপতি ফজলুর রহমান প্রমুখ।