সাধন সাহা, নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি
৮ সেপ্টেম্বর ২০২৬, ২:৪৯ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

নবীনগরে যথাযোগ্য মর্যাদায় আন্তর্জাতিক সাক্ষরতা দিবস ২০২৬ উদযাপিত

“শিক্ষাই জাতির মেরুদণ্ড, আর সাক্ষরতাই আলোকিত সমাজ গঠনের প্রথম সোপান”—এই প্রত্যয়কে ধারণ করে ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস ২০২৬।

নবীনগর উপজেলা প্রশাসনের সার্বিক তত্ত্বাবধানে দিবসটি উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে র‍্যালিটি দিবসটির গুরুত্ব ও তাৎপর্যকে আরও প্রাণবন্ত করে তোলে।

উপজেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন নবীনগর উপজেলা নির্বাহী অফিসার জনাব রাকিবুল ইসলাম। সভায় শিক্ষা বিভাগের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারী, প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকবৃন্দসহ সংশ্লিষ্ট বিভিন্ন বিশিষ্ট ব্যক্তিবর্গ বক্তব্য রাখেন।

বক্তারা বলেন, সাক্ষরতা শুধু পড়তে ও লিখতে পারার নাম নয়; সাক্ষরতা মানুষকে সচেতন করে, চিন্তার শক্তি দেয় এবং একটি জাতিকে উন্নতির পথে এগিয়ে নিয়ে যায়। একটি শিক্ষিত, মানবিক ও উন্নত সমাজ গঠনে প্রত্যেক শিশুর জন্য শিক্ষার সুযোগ নিশ্চিত করার পাশাপাশি সমাজের সর্বস্তরে জ্ঞানের আলো ছড়িয়ে দিতে হবে।

আন্তর্জাতিক সাক্ষরতা দিবসের এই আয়োজনে সবার জন্য একটি বিশেষ অঙ্গীকার ব্যক্ত করা হয়— “কেউ থাকবে না শিক্ষার আলো থেকে বঞ্চিত, সবার হাতে পৌঁছে যাবে জ্ঞান ও মানবতার আলো।”আসুন, আমরা সবাই মিলে একটি নিরক্ষরতামুক্ত, শিক্ষিত, সচেতন ও আলোকিত নবীনগর গড়ার প্রত্যয়ে কাজ করি।

শিক্ষার আলো ছড়িয়ে পড়ুক ঘরে ঘরে, সাক্ষরতার শক্তিতে এগিয়ে যাক বাংলাদেশ।

মন্তব্য করুন

আপনার মন্তব্য লিখুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাগেরহাটে শাপলা তুলতে গিয়ে দুই শিশুর মৃত্যু, ভ্যানচালকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

প্রফেসর কামাল উদ্দিন চৌধুরী কলেজে জাতীয় বিশ্ববিদ্যালয়ের নবীন বরণ

যান্ত্রিক ত্রুটিতে রামপাল বিদ্যুৎকেন্দ্রের এক ইউনিট বন্ধ, উৎপাদন অর্ধেকে

নওগাঁর পত্নী তলায় নেশাকারী কারবারি আটক

ডেঙ্গু প্রতিরোধের লক্ষ্যে ৩ আর্মড পুলিশ ব্যাটালিয়নে বিশেষ পরিচ্ছন্নতা অভিযান-২০২৬

চাঁদা দাবির অভিযোগ, সাংবাদিকের প্রশ্নে অভিযোগকারীকে ‘মেরে লাশ বানানোর’ হুমকি

পদ্মায় দুই দিন পর ছাত্রদল নেতার মরদেহ উদ্ধার

নওগাঁয় রামদাসহ আন্তঃজেলা দুর্ধর্ষ ছিনতাইকারী আটক

নবীনগরের ইব্রাহিমপুরে ভাঙা বাঁশের সাঁকোই ভরসা, স্থায়ী ব্রিজের আকুতি

২০০ টাকার ন্যানো ইউরিয়ায় কৃষিতে নতুন সম্ভাবনা, নজর কাড়ল প্রধানমন্ত্রীর

১০

মঘাদিয়ার শরিয়তপাড়ায় ঈদে মিলাদুন্নবী উপলক্ষে মিলাদ ও দোয়া মাহফিল

১১

বাগেরহাটের রামপালে ৪৪২ মেগাওয়াট সৌরবিদ্যুৎ প্রকল্পের একনেক অনুমোদন চলতি সপ্তাহে

১২

খুলনায় বিদেশে লোক পাঠানোর নামে লাখ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ

১৩

মঘাদিয়া ইউনিয়নে সংরক্ষিত মহিলা সদস্য পদে আলোচনায় নাসরিন আক্তার

১৪

বেলকুচিতে ৩ মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান শুরু

১৫

মিরসরাইয়ে আবুতোরাব ফাজিল মাদরাসায় তামাদ্দুনিক প্রতিযোগিতা

১৬

মিরসরাইয়ে এসএসসি-দাখিল উত্তীর্ণ ৩৫ কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা

১৭

শ্যামনগরে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা ও মশক নিধন অভিযান

১৮

দিঘলিয়ায় মাদরাসায় চুরি করতে গিয়ে ছাদ থেকে পড়ে যুবকের মৃত্যু, প্রশ্নের মুখে দারিদ্র্যের নির্মম বাস্তবতা

১৯

সন্ত্রাসবিরোধী আইনের মামলায় ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেপ্তার

২০