কালান্তর নিউজ ডেস্ক
১৮ অক্টোবর ২০২৬, ৬:২০ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

নবীনগরের মহেশপুরে দুই পক্ষের সংঘর্ষ, আহত ১৫, গ্রেপ্তার ৪

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার বিটঘর ইউনিয়নের মহেশপুর গ্রামের পূর্বপাড়ায় দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের অন্তত ১৫ জন আহত হয়েছেন বলে জানা গেছে।

এ ঘটনায় চারজনকে গ্রেপ্তার করেছে নবীনগর থানা পুলিশ। এ ছাড়া দুই পক্ষের বাড়িতে অভিযান চালিয়ে দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে।

রোববার (১৮ অক্টোবর) বিকেলে গ্রেপ্তার ব্যক্তিদের ব্রাহ্মণবাড়িয়া জেলা আদালতে পাঠানো হয়। নবীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোরশেদুল আলম চৌধুরী বিষয়টি নিশ্চিত করেছেন।

স্থানীয় সূত্রে জানা যায়, মহেশপুর গ্রামের পূর্বপাড়ায় উজ্জ্বল মেম্বেলের পক্ষ ও স্বপন মিয়ার পক্ষের মধ্যে বিভিন্ন বিষয় নিয়ে বিরোধের জেরে গত দুই দিন ধরে উত্তেজনা চলছিল। এরই ধারাবাহিকতায় দুই পক্ষের মধ্যে হামলা, পাল্টাপাল্টি ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটে। এতে উভয় পক্ষের প্রায় ১৫ জন আহত হন।

সংঘর্ষের পর এলাকায় উত্তেজনা ও আতঙ্ক ছড়িয়ে পড়ে। সামাজিক যোগাযোগমাধ্যমেও এ ঘটনা নিয়ে বিভিন্ন পোস্ট দেওয়া হয়। নতুন করে সংঘর্ষের আশঙ্কায় স্থানীয় বাসিন্দাদের মধ্যে উদ্বেগ দেখা দেয়।

পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে স্থানীয় সংসদ সদস্যের হস্তক্ষেপ এবং জেলা পুলিশের নির্দেশনায় নবীনগর থানা পুলিশ এলাকায় অভিযান চালায়। এ সময় দুই পক্ষের বাড়িতে তল্লাশি চালিয়ে দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়। ভবিষ্যতে এ ধরনের সংঘাত এড়াতে সংশ্লিষ্ট ব্যক্তিদের সতর্কও করা হয়।

নবীনগর থানার ওসি মোরশেদুল আলম চৌধুরী বলেন, সংঘর্ষের ঘটনায় চারজনকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁদের বিরুদ্ধে মামলা হয়েছে এবং রোববার বিকেলে ব্রাহ্মণবাড়িয়া জেলা আদালতে পাঠানো হয়েছে।

এদিকে, এলাকায় শান্তিশৃঙ্খলা বজায় রাখা এবং নতুন করে সংঘর্ষ এড়াতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা। একই সঙ্গে ঘটনার সুষ্ঠু তদন্ত ও জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের আহ্বান জানিয়েছেন তাঁরা।

মন্তব্য করুন

আপনার মন্তব্য লিখুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

Spotify Review 2026

১

গঙ্গাচড়ায় ২৮ অক্টোবরের হত্যাকাণ্ডের বিচারের দাবিতে জামায়াতের বিক্ষোভ, কঠোর হুঁশিয়ারি

২

নিষিদ্ধ আওয়ামী লীগের মিছিলের প্রতিবাদে শিবপুরে বিএনপির বিক্ষোভ

৩

রাজশাহীতে চোরাই ল্যাপটপ ও ১২টি মোবাইল ফোন উদ্ধার, গ্রেপ্তার ২

৪

শতবর্ষী বিদ্যালয়ের মাঠে ড্রেন নির্মাণ, ক্ষুব্ধ শিক্ষার্থীদের আন্দোলনের হুঁশিয়ারি

৫

ছাত্রদল কর্মীর জীবনের দাম কি ২০ লাখ টাকা? জুলাই যোদ্ধা শাকিল হত্যা ও এমপি পুত্র গ্রেপ্তার নিয়ে যা জানা গেল

৬

মাদ্রাসা শিক্ষককে পেটানোই সমাধান নয়, অপরাধীর পরিচয় ধর্ম নয়, অপরাধীই: সাম্প্রদায়িক ট্যাগের বিরুদ্ধে কড়া প্রতিবাদ

৭

রাজশাহীকে অবৈধ দখলমুক্ত করা হবে, পুনর্বাসিত হবেন ক্ষুদ্র ব্যবসায়ীরা

৮

নোবিপ্রবিতে নবীনবরণ ৭ নভেম্বর, থাকছেন নাহিদ ইসলামসহ এনসিপির কেন্দ্রীয় নেতারা

৯

তাড়াইলে এলপিজি গ্যাসের তীব্র সংকট, ২ হাজার ৬০০ টাকাতেও মিলছে না সিলিন্ডার

১০

বাঘারপাড়ার জহুরপুরে ২০০ বছরের প্রাচীন বটগাছ, প্রকৃতির অনন্য তোরণ

১১

খুলনায় জাতীয় নিরাপদ সড়ক দিবস-২০২৬ পালিত: আলোচনা সভা ও মানববন্ধন

১২

ডিপিসি সম্পন্ন, তবু পদোন্নতির জিও নেই: অপেক্ষায় ৩৭তম বিসিএসের শিক্ষা ক্যাডার

১৩

নবীনগরে গাছের চারা লাগানো নিয়ে বিরোধ, বাক্‌প্রতিবন্ধী নারীকে হত্যাচেষ্টার অভিযোগ

১৪

সুন্দরবনে জাহাজের ধাক্কায় ডুবল কয়লাবাহী কার্গো, তলিয়ে গেল ১,২৫০ টন কয়লা

১৫

মিরসরাইয়ের নতুন ইউএনও মোহাম্মদ জাহিদুল ইসলাম, জনসেবায় বাড়ছে প্রত্যাশা

১৬

নির্বাচন কমিশনকে কঠোর কর্মসূচির হুঁশিয়ারি ১১ দলীয় জোটের

১৭

টঙ্গীর শিশু নিপীড়ন বিতর্কে নতুন মোড়, দেশ ছাড়ার দাবি শিশুটির বাবার

১৮

নাগেশ্বরীতে জুয়ার আসর থেকে যুবশক্তির নেতা আটক, ঘণ্টাখানেক পর মুচলেকায় মুক্তি

১৯

ফুলবাড়ীতে ডিবির অভিযানে ১০৩ পিস ইয়াবাসহ একজন গ্রেপ্তার

২০