সালাহউদ্দিন, মিরসরাই প্রতিনিধি, কালান্তর নিউজ
২৪ অক্টোবর ২০২৬, ১১:৫৫ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

১৮৬ হাফেজের ভিড়ে সেরার মুকুট মিরসরাইয়ের ১১ বছরের উসামার

চট্টগ্রামের মিরসরাইয়ে উপজেলা পর্যায়ের হিফজুল কোরআন প্রতিযোগিতায় ১৮৬ জন হাফেজকে পেছনে ফেলে প্রথম স্থান অর্জন করেছে ১১ বছর বয়সী মোহাম্মদ উসামা। হুফফাজুল কোরআন ফাউন্ডেশন বাংলাদেশ আয়োজিত এ প্রতিযোগিতার ৩০ পারা বিভাগে সেরা হয়েছে সে।

উসামা মিরসরাইয়ের মাদানিয়া ইমাম হাফস (রা.) মাদ্রাসার শিক্ষার্থী। তার বাবা ওমর ফারুক আরবি পড়তে জানেন না। নিজের অপূর্ণতা ছেলের মাধ্যমে পূরণ করার স্বপ্ন নিয়ে তাকে মাদ্রাসায় ভর্তি করান। বাবার সেই স্বপ্ন পূরণ করে উসামা এখন পবিত্র কোরআনের পূর্ণাঙ্গ হাফেজ।

ছেলের এ অসামান্য সাফল্য উদ্‌যাপন করতে শুক্রবার (২৩ অক্টোবর) জুমার নামাজের পর মিরসরাই মডেল মসজিদ প্রাঙ্গণে সংবর্ধনার আয়োজন করে মাদ্রাসা কর্তৃপক্ষ।

মাদ্রাসার প্রধান হাফেজ মাওলানা মো. ইরফানুল হকের সভাপতিত্বে ও সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মিরসরাই প্রেসক্লাবের সাবেক সভাপতি নুরুল আলম। বিশেষ অতিথি ছিলেন উসামার বাবা ওমর ফারুক, সাংবাদিক আশরাফ উদ্দিন ও সাংবাদিক ইউসুফ। এ সময় শিক্ষার্থীদের অভিভাবকেরাও উপস্থিত ছিলেন।

মাদ্রাসার প্রধান ইরফানুল হক জানান, এবারের প্রতিযোগিতায় উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান থেকে ১৮৬ জন হাফেজ অংশ নেয়। তাঁদের মাদ্রাসা থেকে অংশ নিয়েছিল আটজন শিক্ষার্থী। বিভিন্ন ধাপে শিক্ষার্থীরা কৃতিত্ব দেখালেও উসামার পারফরম্যান্স ছিল সবচেয়ে উজ্জ্বল।

সংবর্ধনা অনুষ্ঠানে ছেলের পাশে দাঁড়িয়ে আবেগাপ্লুত ওমর ফারুক বলেন, “আমি বাংলা শিক্ষিত, আরবি জানি না। তাই ছেলেকে আরবি শেখাতে মাদ্রাসায় দিয়েছি। আমার ছেলে পবিত্র কোরআন শিখেছে। সে যেন কোরআনের শিক্ষা নিজের জীবনে ধারণ করতে পারে, সে জন্য সবার কাছে দোয়া চাই।”

মাত্র ১১ বছর বয়সে উপজেলা পর্যায়ে এমন সাফল্য অর্জন করে উসামা তার পরিবার ও শিক্ষাপ্রতিষ্ঠানের মুখ উজ্জ্বল করেছে। তার এ অর্জন অন্য শিক্ষার্থীদেরও অধ্যবসায় ও নিষ্ঠার সঙ্গে এগিয়ে যেতে অনুপ্রাণিত করবে।

মন্তব্য করুন

আপনার মন্তব্য লিখুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

Spotify Review 2026

১

গঙ্গাচড়ায় ২৮ অক্টোবরের হত্যাকাণ্ডের বিচারের দাবিতে জামায়াতের বিক্ষোভ, কঠোর হুঁশিয়ারি

২

নিষিদ্ধ আওয়ামী লীগের মিছিলের প্রতিবাদে শিবপুরে বিএনপির বিক্ষোভ

৩

রাজশাহীতে চোরাই ল্যাপটপ ও ১২টি মোবাইল ফোন উদ্ধার, গ্রেপ্তার ২

৪

শতবর্ষী বিদ্যালয়ের মাঠে ড্রেন নির্মাণ, ক্ষুব্ধ শিক্ষার্থীদের আন্দোলনের হুঁশিয়ারি

৫

ছাত্রদল কর্মীর জীবনের দাম কি ২০ লাখ টাকা? জুলাই যোদ্ধা শাকিল হত্যা ও এমপি পুত্র গ্রেপ্তার নিয়ে যা জানা গেল

৬

মাদ্রাসা শিক্ষককে পেটানোই সমাধান নয়, অপরাধীর পরিচয় ধর্ম নয়, অপরাধীই: সাম্প্রদায়িক ট্যাগের বিরুদ্ধে কড়া প্রতিবাদ

৭

রাজশাহীকে অবৈধ দখলমুক্ত করা হবে, পুনর্বাসিত হবেন ক্ষুদ্র ব্যবসায়ীরা

৮

নোবিপ্রবিতে নবীনবরণ ৭ নভেম্বর, থাকছেন নাহিদ ইসলামসহ এনসিপির কেন্দ্রীয় নেতারা

৯

তাড়াইলে এলপিজি গ্যাসের তীব্র সংকট, ২ হাজার ৬০০ টাকাতেও মিলছে না সিলিন্ডার

১০

বাঘারপাড়ার জহুরপুরে ২০০ বছরের প্রাচীন বটগাছ, প্রকৃতির অনন্য তোরণ

১১

খুলনায় জাতীয় নিরাপদ সড়ক দিবস-২০২৬ পালিত: আলোচনা সভা ও মানববন্ধন

১২

ডিপিসি সম্পন্ন, তবু পদোন্নতির জিও নেই: অপেক্ষায় ৩৭তম বিসিএসের শিক্ষা ক্যাডার

১৩

নবীনগরে গাছের চারা লাগানো নিয়ে বিরোধ, বাক্‌প্রতিবন্ধী নারীকে হত্যাচেষ্টার অভিযোগ

১৪

সুন্দরবনে জাহাজের ধাক্কায় ডুবল কয়লাবাহী কার্গো, তলিয়ে গেল ১,২৫০ টন কয়লা

১৫

মিরসরাইয়ের নতুন ইউএনও মোহাম্মদ জাহিদুল ইসলাম, জনসেবায় বাড়ছে প্রত্যাশা

১৬

নির্বাচন কমিশনকে কঠোর কর্মসূচির হুঁশিয়ারি ১১ দলীয় জোটের

১৭

টঙ্গীর শিশু নিপীড়ন বিতর্কে নতুন মোড়, দেশ ছাড়ার দাবি শিশুটির বাবার

১৮

নাগেশ্বরীতে জুয়ার আসর থেকে যুবশক্তির নেতা আটক, ঘণ্টাখানেক পর মুচলেকায় মুক্তি

১৯

ফুলবাড়ীতে ডিবির অভিযানে ১০৩ পিস ইয়াবাসহ একজন গ্রেপ্তার

২০