কালান্তর নিউজ ডেস্ক
১৬ জুন ২০২৬, ৯:৫৩ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

ফেসবুকে আসছে আমূল পরিবর্তন, মেটা এআই মোড ও ভিডিও এডিটিংয়ে বড় চমক

কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই (AI) প্রযুক্তিতে বিশ্ববাজারে নিজেদের আধিপত্য ধরে রাখতে এবং ব্যবহারকারীদের সামাজিক যোগাযোগের অভিজ্ঞতাকে আরও আকর্ষণীয় করতে ফেসবুকে আমূল পরিবর্তন আনতে যাচ্ছে মূল প্রতিষ্ঠান মেটা। সম্প্রতি একটি অফিসিয়াল ব্লগ পোস্টে ফেসবুকের জন্য নতুন একগুচ্ছ এআই ফিচার চালুর ঘোষণা দিয়েছে প্রযুক্তি জায়ান্টটি। মেটা জানিয়েছে, নতুন এই ফিচারগুলো ফেসবুকে তথ্য খোঁজা, কনটেন্ট তৈরি এবং যোগাযোগের ধরনকে পুরোপুরি বদলে দেবে।

বদলে যাচ্ছে সার্চ পদ্ধতি ও ‘এআই মোড’: নতুন পরিবর্তনের মধ্যে সবচেয়ে বড় আকর্ষণ হলো ফেসবুকের নিজস্ব ‘এআই মোড’। এর ফলে ফেসবুকে কোনো কিছু খোঁজার চিরাচরিত পদ্ধতিতে বড় পরিবর্তন আসবে। এখন থেকে কোনো নির্দিষ্ট তথ্যের জন্য ব্যবহারকারীদের শত শত পোস্ট স্ক্রল করতে হবে না; বরং চ্যাটবটের মতো সাধারণ ভাষায় প্রশ্ন করলেই ‘মেটা এআই’ প্ল্যাটফর্মের পাবলিক পোস্টগুলো থেকে তথ্য সংগ্রহ করে সরাসরি সঠিক উত্তরটি জানিয়ে দেবে। তবে পাবলিক পোস্টের তথ্যের ওপর ভিত্তি করে এই সারাংশ তৈরি হওয়ায় এর নির্ভরযোগ্যতা নিয়ে কিছুটা প্রশ্ন থাকতে পারে বলে মনে করছেন প্রযুক্তি বিশেষজ্ঞরা।

ভিডিও এডিটিং ও এআই ফটো প্রিসেটে চমক: ফেসবুক ব্যবহারকারীদের সৃজনশীলতা বাড়াতে মেটা নিয়ে এসেছে নতুন ও আধুনিক ভিডিও এডিটিং টুলস। এর পাশাপাশি যুক্ত হয়েছে ‘এআই ফটো প্রিসেট’ নামক একটি বিশেষ ফিচার। এর মাধ্যমে ব্যবহারকারীরা তাদের ছবিতে কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করে পোশাক, চুলের স্টাইল এবং চেহারার ধরনে বৈচিত্র্য আনতে পারবেন। এর আগে, গত ফেব্রুয়ারিতে স্থির ছবিকে সচল করতে ‘অ্যানিমেটেড প্রোফাইল ফটো’ ফিচারও চালু করেছিল মেটা।

ফিফা বিশ্বকাপ উপলক্ষে বিশেষ ফিচার: চলমান ফিফা বিশ্বকাপকে কেন্দ্র করে ফুটবলপ্রেমীদের জন্য বিশেষ কিছু ইন্টারেক্টিভ ফিচারের ঘোষণা দিয়েছে মেটা। এজন্য তারা বিশ্বের নামী ব্রডকাস্টার, ফুটবল দল, খেলোয়াড় এবং কন্টেন্ট ক্রিয়েটরদের সাথে বড় ধরনের অংশীদারিত্ব চুক্তি করেছে। ফলে বিশ্বকাপের এই সময়ে ফেসবুক ও ইনস্টাগ্রামে ফুটবল বিষয়ক একদম নতুন ধরনের ইন্টারেক্টিভ ফিচার উপভোগ করতে পারবেন ব্যবহারকারীরা।

মন্তব্য করুন

আপনার মন্তব্য লিখুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ফেসবুকে আসছে আমূল পরিবর্তন, মেটা এআই মোড ও ভিডিও এডিটিংয়ে বড় চমক

এক মেসিকে নিয়ে আলাদা কোনো পরিকল্পনা নেই, হুঙ্কার আলজেরিয়া কোচের

চীনা অর্থনৈতিক অঞ্চলে সবুজ অবকাঠামো ও সৌর জ্বালানি বাধ্যতামূলক করার নির্দেশ প্রধানমন্ত্রীর

বেলকুচিতে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের সাথে জেলা প্রশাসকের মতবিনিময় ও বিভিন্ন উপকরণ বিতরণ

লালমনিরহাটে শিশু নন্দিনীর বস্তাবন্দি মরদেহ উদ্ধার, ওসি প্রত্যাহার ও পুলিশের গাড়িতে হামলার ঘটনায় এলাকা উত্তপ্ত

খুলনা মহিলা কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রে নিরাপদ অভিবাসন ও দক্ষতা উন্নয়ন বিষয়ক সেমিনার অনুষ্ঠিত

খুলনায় আরএকে সিরামিকসের ফ্যাক্টরি আউটলেট উদ্বোধন করলেন ক্রিকেট তারকা মেহেদী হাসান মিরাজ

দিল্লি বিমানবন্দরে ২ ঘণ্টা বসিয়ে রাখার প্রতিবাদে ফিরে এসেছি: ডা. জাহেদ উর রহমান

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে চলছে একনেক বৈঠক, অনুমোদন পেতে পারে বেশ কিছু মেগা প্রকল্প

স্পেনের বিপক্ষে দেয়াল হয়ে দাঁড়ালেন ৪০ বছরের ভোজিনিয়া, আটলান্টায় কেপ ভার্দের মহাকাব্য

১০

ট্রাইব্যুনালে বেনজীরের বিরুদ্ধে ১০ মামলা, ফেরাতে এনসিবিতে চিঠি দিচ্ছে তদন্ত সংস্থা

১১

কালীগঞ্জ পৌরসভায় সপ্তাহব্যাপী পৌরকর মেলা শুরু, বকেয়া করে ১৫% ছাড়ের ঘোষণা

১২

কেরানীগঞ্জে আইন-শৃঙ্খলার উন্নয়ন ও অপরাধ দমনে উপজেলা প্রশাসনের মাসিক সভা অনুষ্ঠিত

১৩

হাতীবান্ধায় মোবাইল কোর্টের অভিযান: ১ হাজার মিটার চায়না দুয়ারী ও কারেন্ট জাল জব্দ

১৪

১৯ বছর পর আবার মুখোমুখি আর্জেন্টিনা-আলজেরিয়া, স্মৃতিতে মেসির জাদু

১৫

দীর্ঘ প্রতীক্ষার অবসান: বাগেরহাট জেলা হাসপাতালে চালু হলো ১০ শয্যার আইসিইউ সেবা

১৬

এক থেকে দেড় বছরের মধ্যে পেঁয়াজ আমদানির প্রয়োজন আর থাকবে না: কৃষিমন্ত্রী

১৭

আগামী ২০ জুলাইয়ের মধ্যে এসএসসির ফল প্রকাশ: শিক্ষামন্ত্রী

১৮

দেশ তামাক ও মাদকমুক্ত না হলে স্বাস্থ্যখাতের রেকর্ড বাজেট উপকারে আসবে না: স্বাস্থ্যমন্ত্রী

১৯

কুরাসাওকে ৭–১ গোলে বিধ্বস্ত করল জার্মানি: বিশ্বকাপ অভিষেকেই বড় ধাক্কা, ফিরে এলো ২০১৪ সালের ব্রাজিল বধের স্মৃতি

২০