মফিজুর রহমান, ভাটারা (ঢাকা) প্রতিনিধি
১৩ অগাস্ট ২০২৬, ২:২৫ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

ঢাকার মুগদায় ডিবি পুলিশের অভিযান: ১৩ হাজার পিস ইয়াবাসহ ফরিদপুরের আলামিন গ্রেপ্তার

রাজধানীর মুগদা এলাকা থেকে ১৩ হাজার পিস ইয়াবাসহ মো. আলামিন তালুকদার (২৭) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

মঙ্গলবার (১১ আগস্ট ২০২৬) ডিএমপির গোয়েন্দা পুলিশের একটি দল মুগদা থানাধীন টিটিপাড়া বীরশ্রেষ্ঠ মোস্তফা কামাল স্টেডিয়ামের ৩ নম্বর গেটের সামনে বিশেষ অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করে।

গ্রেপ্তারকৃত আলামিন তালুকদার ফরিদপুর জেলার নগরকান্দা উপজেলার পুরাপাড়া ইউনিয়নের গোয়ালদী গ্রামের মোজাফফর তালুকদারের ছেলে।

পুলিশ জানিয়েছে, গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত এই অভিযানে আলামিনের কাছ থেকে ১৩ হাজার পিস ইয়াবা ও একটি ব্যবহৃত মোবাইল ফোন উদ্ধার করা হয়। প্রাথমিক তল্লাশি ও জিজ্ঞাসাবাদের পর উদ্ধারকৃত আলামত জব্দ করা হয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, আলামিনের বাহ্যিক চলাফেরা ও পোশাক-পরিচ্ছদ দেখে তাঁর এমন বড় ধরণের মাদক কারবারে জড়িত থাকার বিষয়টি সহজে অনুমেয় ছিল না। কিন্তু পুলিশের অভিযানে বিপুল পরিমাণ ইয়াবাসহ ধরা পড়ার ঘটনায় তাঁর নিজ এলাকা ফরিদপুর ও আশপাশের মানুষের মধ্যে বেশ চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

এ ঘটনায় ডিবি পুলিশের পক্ষ থেকে মুগদা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে পরবর্তী আইনি পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ। মাদকের রুট ও সিন্ডিকেট নির্মূলে এ ধরণের অভিযান অব্যাহত থাকবে।

মন্তব্য করুন

আপনার মন্তব্য লিখুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাগেরহাটে শাপলা তুলতে গিয়ে দুই শিশুর মৃত্যু, ভ্যানচালকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

প্রফেসর কামাল উদ্দিন চৌধুরী কলেজে জাতীয় বিশ্ববিদ্যালয়ের নবীন বরণ

যান্ত্রিক ত্রুটিতে রামপাল বিদ্যুৎকেন্দ্রের এক ইউনিট বন্ধ, উৎপাদন অর্ধেকে

নওগাঁর পত্নী তলায় নেশাকারী কারবারি আটক

ডেঙ্গু প্রতিরোধের লক্ষ্যে ৩ আর্মড পুলিশ ব্যাটালিয়নে বিশেষ পরিচ্ছন্নতা অভিযান-২০২৬

চাঁদা দাবির অভিযোগ, সাংবাদিকের প্রশ্নে অভিযোগকারীকে ‘মেরে লাশ বানানোর’ হুমকি

পদ্মায় দুই দিন পর ছাত্রদল নেতার মরদেহ উদ্ধার

নওগাঁয় রামদাসহ আন্তঃজেলা দুর্ধর্ষ ছিনতাইকারী আটক

নবীনগরের ইব্রাহিমপুরে ভাঙা বাঁশের সাঁকোই ভরসা, স্থায়ী ব্রিজের আকুতি

২০০ টাকার ন্যানো ইউরিয়ায় কৃষিতে নতুন সম্ভাবনা, নজর কাড়ল প্রধানমন্ত্রীর

১০

মঘাদিয়ার শরিয়তপাড়ায় ঈদে মিলাদুন্নবী উপলক্ষে মিলাদ ও দোয়া মাহফিল

১১

বাগেরহাটের রামপালে ৪৪২ মেগাওয়াট সৌরবিদ্যুৎ প্রকল্পের একনেক অনুমোদন চলতি সপ্তাহে

১২

খুলনায় বিদেশে লোক পাঠানোর নামে লাখ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ

১৩

মঘাদিয়া ইউনিয়নে সংরক্ষিত মহিলা সদস্য পদে আলোচনায় নাসরিন আক্তার

১৪

বেলকুচিতে ৩ মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান শুরু

১৫

মিরসরাইয়ে আবুতোরাব ফাজিল মাদরাসায় তামাদ্দুনিক প্রতিযোগিতা

১৬

মিরসরাইয়ে এসএসসি-দাখিল উত্তীর্ণ ৩৫ কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা

১৭

শ্যামনগরে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা ও মশক নিধন অভিযান

১৮

দিঘলিয়ায় মাদরাসায় চুরি করতে গিয়ে ছাদ থেকে পড়ে যুবকের মৃত্যু, প্রশ্নের মুখে দারিদ্র্যের নির্মম বাস্তবতা

১৯

সন্ত্রাসবিরোধী আইনের মামলায় ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেপ্তার

২০