রবিউল ইসলাম, দিঘলিয়া (খুলনা) প্রতিনিধি
২৩ অগাস্ট ২০২৬, ৭:৪১ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

মালয়েশিয়ার শ্রমবাজারে ‘সিন্ডিকেট’ বিতর্ক: সাড়ে ৮ হাজার কোটি টাকা হাতিয়ে নেওয়ার নেপথ্যে আমিন নূর ও স্বপন?

মালয়েশিয়ায় বাংলাদেশি কর্মী পাঠানোর প্রক্রিয়াকে কেন্দ্র করে তৈরি হওয়া হাজার হাজার কোটি টাকার ‘সিন্ডিকেট’ বিতর্ক ও অর্থপাচারের অভিযোগে নতুন করে আলোচনায় এসেছেন প্রতিষ্ঠান Bestinet-এর প্রতিষ্ঠাতা, বাংলাদেশি বংশোদ্ভূত মালয়েশীয় নাগরিক আমিনুল ইসলাম আবদুল নূর (আমিন নূর) এবং তাঁর বাংলাদেশি সহযোগী মোহাম্মদ রুহুল আমিন ওরফে স্বপন।

বিভিন্ন অনুসন্ধানী প্রতিবেদন অনুযায়ী, মালয়েশিয়াগামী কর্মীদের নির্ধারিত সর্বোচ্চ ফি ৭৮,৯৯০ টাকা হলেও একেকজন কর্মীর কাছ থেকে নেওয়া হয়েছে গড়ে প্রায় ৫ লাখ ৪৪ হাজার টাকা। অভিযোগ রয়েছে, কর্মীপ্রতি প্রায় ১ লাখ টাকা ‘সিন্ডিকেট ফি’ বাবদ প্রায় ৫ হাজার কোটি টাকা এবং ভিসা বাণিজ্যের নামে আরও ৩ হাজার ৭৫০ কোটি টাকাসহ মোট সাড়ে ৮ হাজার কোটি টাকারও বেশি পাচার করা হয়েছে।

এ ঘটনার তদন্তের স্বার্থে বাংলাদেশ পুলিশের পক্ষ থেকে মালয়েশিয়া সরকারের কাছে আমিন নূর ও রুহুল আমিনকে আটক ও দেশে ফেরানোর (প্রত্যর্পণ) জন্য অনুরোধ জানানো হয়েছিল। দুই দেশের পুলিশ বর্তমানে বিষয়টি সমন্বয় করছে।

তবে সমস্ত অভিযোগ নাকচ করে দিয়েছে প্রযুক্তি প্রতিষ্ঠান Bestinet কর্তৃপক্ষ। তাদের দাবি, FWCMS ডিজিটাল সিস্টেমে নিবন্ধনের জন্য সরকারি অনুমোদিত ১০০ রিঙ্গিত ফি ছাড়া প্রতিষ্ঠানটি কোনো অতিরিক্ত বা অবৈধ ‘সিন্ডিকেট ফি’ নেয় না। এছাড়া আমিন নূর ২০২৩ সালের জুলাই মাসেই চেয়ারম্যান পদ থেকে সরে দাঁড়িয়েছেন এবং বর্তমানে তিনি দৈনন্দিন কার্যক্রমের সাথে যুক্ত নন। মালয়েশিয়ার দুর্নীতি দমন কমিশনও (MACC) পূর্ববর্তী এক তদন্তে কোনো অপরাধের প্রমাণ না পাওয়ার কথা জানিয়েছে।

বর্তমানে বিষয়টি নিয়ে আইনি বিতর্ক ও আদালত পর্যন্ত গড়ালেও ২০২৬ সালেও মালয়েশিয়ার শ্রমবাজারে নতুন করে পুরোনো সিন্ডিকেট ফিরে আসার আশঙ্কা দেখা দিয়েছে। লাখ লাখ প্রবাশীদের অতিরিক্ত অর্থের বোঝা কমানো এবং আন্তর্জাতিক অভিবাসন ব্যবস্থা স্বচ্ছ করার দাবি এখন সময়ের দাবিতে পরিণত হয়েছে।

মন্তব্য করুন

আপনার মন্তব্য লিখুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাগেরহাটে শাপলা তুলতে গিয়ে দুই শিশুর মৃত্যু, ভ্যানচালকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

প্রফেসর কামাল উদ্দিন চৌধুরী কলেজে জাতীয় বিশ্ববিদ্যালয়ের নবীন বরণ

যান্ত্রিক ত্রুটিতে রামপাল বিদ্যুৎকেন্দ্রের এক ইউনিট বন্ধ, উৎপাদন অর্ধেকে

নওগাঁর পত্নী তলায় নেশাকারী কারবারি আটক

ডেঙ্গু প্রতিরোধের লক্ষ্যে ৩ আর্মড পুলিশ ব্যাটালিয়নে বিশেষ পরিচ্ছন্নতা অভিযান-২০২৬

চাঁদা দাবির অভিযোগ, সাংবাদিকের প্রশ্নে অভিযোগকারীকে ‘মেরে লাশ বানানোর’ হুমকি

পদ্মায় দুই দিন পর ছাত্রদল নেতার মরদেহ উদ্ধার

নওগাঁয় রামদাসহ আন্তঃজেলা দুর্ধর্ষ ছিনতাইকারী আটক

নবীনগরের ইব্রাহিমপুরে ভাঙা বাঁশের সাঁকোই ভরসা, স্থায়ী ব্রিজের আকুতি

২০০ টাকার ন্যানো ইউরিয়ায় কৃষিতে নতুন সম্ভাবনা, নজর কাড়ল প্রধানমন্ত্রীর

১০

মঘাদিয়ার শরিয়তপাড়ায় ঈদে মিলাদুন্নবী উপলক্ষে মিলাদ ও দোয়া মাহফিল

১১

বাগেরহাটের রামপালে ৪৪২ মেগাওয়াট সৌরবিদ্যুৎ প্রকল্পের একনেক অনুমোদন চলতি সপ্তাহে

১২

খুলনায় বিদেশে লোক পাঠানোর নামে লাখ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ

১৩

মঘাদিয়া ইউনিয়নে সংরক্ষিত মহিলা সদস্য পদে আলোচনায় নাসরিন আক্তার

১৪

বেলকুচিতে ৩ মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান শুরু

১৫

মিরসরাইয়ে আবুতোরাব ফাজিল মাদরাসায় তামাদ্দুনিক প্রতিযোগিতা

১৬

মিরসরাইয়ে এসএসসি-দাখিল উত্তীর্ণ ৩৫ কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা

১৭

শ্যামনগরে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা ও মশক নিধন অভিযান

১৮

দিঘলিয়ায় মাদরাসায় চুরি করতে গিয়ে ছাদ থেকে পড়ে যুবকের মৃত্যু, প্রশ্নের মুখে দারিদ্র্যের নির্মম বাস্তবতা

১৯

সন্ত্রাসবিরোধী আইনের মামলায় ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেপ্তার

২০