মাগুরায় মাদকবিরোধী অভিযান চালিয়ে কান্ট্রি লিকার (Country Liquor) নামের ১৯ বোতল অবৈধ মদসহ ডেবিট রায় (৩১) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।
শনিবার (২৪ অক্টোবর ২০২৬) সকাল সাড়ে ৯টা থেকে ১০টার মধ্যে মাগুরা জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিচালিত অভিযানে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার ডেবিট রায় ঝিনাইদহ জেলার ঝিনাইদহ থানাধীন হাটগোপালপুর বাজারপাড়ার সমুয়েল রায়ের ছেলে।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, এ ঘটনায় গ্রেপ্তার ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা দায়েরের প্রক্রিয়া চলমান রয়েছে।
কালান্তর নিউজ | সত্যের সঙ্গে, মানুষের পাশে।