রবিউল ইসলাম, দিঘলিয়া (খুলনা) প্রতিনিধি
৬ সেপ্টেম্বর ২০২৬, ১২:০৩ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

ব্যাটারি রিকশা বন্ধ নয়, প্যাডেল রিকশা ও প্রাইভেট কার নিয়ন্ত্রণে সরকারকে লিগ্যাল নোটিশ

দেশে ব্যাটারিচালিত অটোরিকশা বন্ধের আলোচনার মধ্যেই এবার তার বিপরীতে প্যাডেলচালিত রিকশা পুরোপুরি বন্ধ এবং ব্যক্তিগত গাড়ি বা প্রাইভেট কার নিয়ন্ত্রণের দাবি জানিয়ে সরকারকে আইনি (লিগ্যাল) নোটিশ পাঠানো হয়েছে।

গত ১ সেপ্টেম্বর সুপ্রিম কোর্টের আইনজীবী মোহাম্মদ মাহমুদুল হাসান মামুন আইনি প্রক্রিয়া হিসেবে এই নোটিশটি পাঠান।

নোটিশে মন্ত্রিপরিষদ সচিব, সড়ক পরিবহন ও সেতু সচিব, পরিবেশ সচিব, বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) চেয়ারম্যান এবং জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) চেয়ারম্যানকে বিবাদী করা হয়েছে। নোটিশে আগামী ১০ দিনের মধ্যে প্রয়োজনীয় প্রশাসনিক পদক্ষেপ গ্রহণ করে গৃহীত ব্যবস্থা জানাতে বলা হয়েছে। অন্যথায় সংবিধানের ১০২ অনুচ্ছেদ অনুযায়ী প্রতিকার চেয়ে হাইকোর্টে রিট আবেদন করা হবে বলে উল্লেখ করা হয়।

নোটিশের যুক্তিতে বলা হয়, দেশের মাত্র ১ শতাংশের কম মানুষ প্রাইভেট কার ব্যবহার করেন। অথচ এই সামান্য সংখ্যক যানবাহনই রাজপথের সিংহভাগ জায়গা দখল করে তীব্র যানজট সৃষ্টি করছে। একই সাথে বিপুল পরিমাণ জ্বালানি আমদানির কারণে বৈদেশিক মুদ্রার রিজার্ভ ও সরকারি ভর্তুকির ওপর অতিরিক্ত চাপ পড়ছে। এসব গাড়ি থেকে নির্গত বিষাক্ত ধোঁয়া বায়ুদূষণ ঘটিয়ে জনস্বাস্থ্য চরম হুমকির মুখে ফেলছে, যা সংবিধান স্বীকৃত জীবনের অধিকারের পরিপন্থী।

অন্যদিকে, চরম দারিদ্র্যের কারণে প্রান্তিক মানুষ অমানবিক শারীরিক পরিশ্রম করে প্যাডেল রিকশা চালাতে বাধ্য হন। এটি চালকদের অকাল বার্ধক্য ও স্থায়ী শারীরিক পঙ্গুত্বের প্রধান কারণ। সংবিধানের ৩৪ অনুচ্ছেদ অনুযায়ী জবরদস্তিমূলক বা অমানবিক শ্রম নিষিদ্ধ থাকায় অবিলম্বে প্যাডেল রিকশা বন্ধের দাবি তুলে এটিকে ‘আধুনিক দাসত্ব’ হিসেবে অভিহিত করা হয়েছে।

আইনজীবী মাহমুদুল হাসান মামুন জানান, দেশের ৯৯ শতাংশ সাধারণ ও শ্রমজীবী মানুষ গণপরিবহন এবং ব্যাটারিচালিত রিকশার ওপর নির্ভরশীল। তাই কোটি মানুষের জীবিকা ও যাতায়াত সহজ করতে ব্যাটারি রিকশা নিষিদ্ধ না করে গতি, উন্নত ব্রেকিং সিস্টেম ও কাঠামোগত নিরাপত্তার জন্য আধুনিক বৈজ্ঞানিক নীতিমালা প্রণয়ন করা উচিত।

রাজধানীসহ সারাদেশে ব্যাটারি রিকশা উচ্ছেদ সংক্রান্ত বিতর্কের মধ্যে এই আইনি নোটিশটি দেশের পরিবহন খাত ও সাধারণ মানুষের জীবিকা রক্ষায় নতুন আলোচনার জন্ম দিয়েছে।

মন্তব্য করুন

আপনার মন্তব্য লিখুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

Spotify Review 2026

১

গঙ্গাচড়ায় ২৮ অক্টোবরের হত্যাকাণ্ডের বিচারের দাবিতে জামায়াতের বিক্ষোভ, কঠোর হুঁশিয়ারি

২

নিষিদ্ধ আওয়ামী লীগের মিছিলের প্রতিবাদে শিবপুরে বিএনপির বিক্ষোভ

৩

রাজশাহীতে চোরাই ল্যাপটপ ও ১২টি মোবাইল ফোন উদ্ধার, গ্রেপ্তার ২

৪

শতবর্ষী বিদ্যালয়ের মাঠে ড্রেন নির্মাণ, ক্ষুব্ধ শিক্ষার্থীদের আন্দোলনের হুঁশিয়ারি

৫

ছাত্রদল কর্মীর জীবনের দাম কি ২০ লাখ টাকা? জুলাই যোদ্ধা শাকিল হত্যা ও এমপি পুত্র গ্রেপ্তার নিয়ে যা জানা গেল

৬

মাদ্রাসা শিক্ষককে পেটানোই সমাধান নয়, অপরাধীর পরিচয় ধর্ম নয়, অপরাধীই: সাম্প্রদায়িক ট্যাগের বিরুদ্ধে কড়া প্রতিবাদ

৭

রাজশাহীকে অবৈধ দখলমুক্ত করা হবে, পুনর্বাসিত হবেন ক্ষুদ্র ব্যবসায়ীরা

৮

নোবিপ্রবিতে নবীনবরণ ৭ নভেম্বর, থাকছেন নাহিদ ইসলামসহ এনসিপির কেন্দ্রীয় নেতারা

৯

তাড়াইলে এলপিজি গ্যাসের তীব্র সংকট, ২ হাজার ৬০০ টাকাতেও মিলছে না সিলিন্ডার

১০

বাঘারপাড়ার জহুরপুরে ২০০ বছরের প্রাচীন বটগাছ, প্রকৃতির অনন্য তোরণ

১১

খুলনায় জাতীয় নিরাপদ সড়ক দিবস-২০২৬ পালিত: আলোচনা সভা ও মানববন্ধন

১২

ডিপিসি সম্পন্ন, তবু পদোন্নতির জিও নেই: অপেক্ষায় ৩৭তম বিসিএসের শিক্ষা ক্যাডার

১৩

নবীনগরে গাছের চারা লাগানো নিয়ে বিরোধ, বাক্‌প্রতিবন্ধী নারীকে হত্যাচেষ্টার অভিযোগ

১৪

সুন্দরবনে জাহাজের ধাক্কায় ডুবল কয়লাবাহী কার্গো, তলিয়ে গেল ১,২৫০ টন কয়লা

১৫

মিরসরাইয়ের নতুন ইউএনও মোহাম্মদ জাহিদুল ইসলাম, জনসেবায় বাড়ছে প্রত্যাশা

১৬

নির্বাচন কমিশনকে কঠোর কর্মসূচির হুঁশিয়ারি ১১ দলীয় জোটের

১৭

টঙ্গীর শিশু নিপীড়ন বিতর্কে নতুন মোড়, দেশ ছাড়ার দাবি শিশুটির বাবার

১৮

নাগেশ্বরীতে জুয়ার আসর থেকে যুবশক্তির নেতা আটক, ঘণ্টাখানেক পর মুচলেকায় মুক্তি

১৯

ফুলবাড়ীতে ডিবির অভিযানে ১০৩ পিস ইয়াবাসহ একজন গ্রেপ্তার

২০