ইয়াসিন আলী, শ্যামনগর (সাতক্ষীরা) প্রতিনিধি
২২ জুলাই ২০২৬, ৫:৪৭ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

শ্যামনগরে জলবায়ু সহনশীলতা বৃদ্ধিতে লিডার্সের অবহিতকরণ সভা

জলবায়ু পরিবর্তনজনিত ঝুঁকি মোকাবিলা, আগাম প্রস্তুতি জোরদার এবং উপকূলীয় স্থানীয় জনগোষ্ঠীর অভিযোজন সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে ‘লিডার্স’-এর উদ্যোগে এক উপজেলা পর্যায়ের অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে।

গতকাল মঙ্গলবার (২১ জুলাই) শ্যামনগর উপজেলা পরিষদ মিলনায়তনে এ সভার আয়োজন করা হয়। আইসিআইএমওডি (ICIMOD)-এর ব্যবস্থাপনায়, ইউরোপীয় ইউনিয়নের (EU) অর্থায়নে এবং জাতিসংঘের পরিবেশ কর্মসূচির (UNEP) কারিগরি সহায়তায় প্রকল্পটি বাস্তবায়িত হচ্ছে। লিডার্স নির্বাহী পরিষদের সভাপতি আলহাজ মাস্টার নজরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন সহকারী কমিশনার (ভূমি) রাশেদ হাসান।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় সরকারি উদ্যোগের পাশাপাশি উন্নয়ন সহযোগী সংস্থা ও জনগণের সমন্বিত অংশগ্রহণ অত্যন্ত জরুরি। এ উদ্যোগ উপকূলীয় জনগোষ্ঠীর টেকসই উন্নয়নে বড় ভূমিকা রাখবে।

অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন লিডার্সের প্রোগ্রাম ডিরেক্টর এ. বি. এম. জাকারিয়া। তিনি জানান, ‘PROAACT’ প্রকল্পের আওতায় পরিবেশগত ঝুঁকি মূল্যায়ন, স্থানীয় অভিযোজন পরিকল্পনা প্রণয়ন, প্রকৃতি-ভিত্তিক সমাধান ও টেকসই জীবিকা উন্নয়নে কাজ করা হবে। অনুষ্ঠানে লিডার্সের প্রকল্প সমন্বয়কারী মো. মুজাহিদুল ইসলামের সঞ্চালনায় উপজেলা কৃষি কর্মকর্তা, সমাজসেবা কর্মকর্তা, মৎস্য কর্মকর্তাসহ বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

মন্তব্য করুন

আপনার মন্তব্য লিখুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাগেরহাটে শাপলা তুলতে গিয়ে দুই শিশুর মৃত্যু, ভ্যানচালকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

প্রফেসর কামাল উদ্দিন চৌধুরী কলেজে জাতীয় বিশ্ববিদ্যালয়ের নবীন বরণ

যান্ত্রিক ত্রুটিতে রামপাল বিদ্যুৎকেন্দ্রের এক ইউনিট বন্ধ, উৎপাদন অর্ধেকে

নওগাঁর পত্নী তলায় নেশাকারী কারবারি আটক

ডেঙ্গু প্রতিরোধের লক্ষ্যে ৩ আর্মড পুলিশ ব্যাটালিয়নে বিশেষ পরিচ্ছন্নতা অভিযান-২০২৬

চাঁদা দাবির অভিযোগ, সাংবাদিকের প্রশ্নে অভিযোগকারীকে ‘মেরে লাশ বানানোর’ হুমকি

পদ্মায় দুই দিন পর ছাত্রদল নেতার মরদেহ উদ্ধার

নওগাঁয় রামদাসহ আন্তঃজেলা দুর্ধর্ষ ছিনতাইকারী আটক

নবীনগরের ইব্রাহিমপুরে ভাঙা বাঁশের সাঁকোই ভরসা, স্থায়ী ব্রিজের আকুতি

২০০ টাকার ন্যানো ইউরিয়ায় কৃষিতে নতুন সম্ভাবনা, নজর কাড়ল প্রধানমন্ত্রীর

১০

মঘাদিয়ার শরিয়তপাড়ায় ঈদে মিলাদুন্নবী উপলক্ষে মিলাদ ও দোয়া মাহফিল

১১

বাগেরহাটের রামপালে ৪৪২ মেগাওয়াট সৌরবিদ্যুৎ প্রকল্পের একনেক অনুমোদন চলতি সপ্তাহে

১২

খুলনায় বিদেশে লোক পাঠানোর নামে লাখ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ

১৩

মঘাদিয়া ইউনিয়নে সংরক্ষিত মহিলা সদস্য পদে আলোচনায় নাসরিন আক্তার

১৪

বেলকুচিতে ৩ মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান শুরু

১৫

মিরসরাইয়ে আবুতোরাব ফাজিল মাদরাসায় তামাদ্দুনিক প্রতিযোগিতা

১৬

মিরসরাইয়ে এসএসসি-দাখিল উত্তীর্ণ ৩৫ কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা

১৭

শ্যামনগরে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা ও মশক নিধন অভিযান

১৮

দিঘলিয়ায় মাদরাসায় চুরি করতে গিয়ে ছাদ থেকে পড়ে যুবকের মৃত্যু, প্রশ্নের মুখে দারিদ্র্যের নির্মম বাস্তবতা

১৯

সন্ত্রাসবিরোধী আইনের মামলায় ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেপ্তার

২০