আলিফ মিয়া, হাতিবান্ধা (লালমনিরহাট) প্রতিনিধি
৮ জুলাই ২০২৬, ২:১৬ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

মিশরের আল-আজহারের সেরা ১০-এ লালমনিরহাটের কালীগঞ্জের কৃতি সন্তান রেজাউল

বিশ্বের অন্যতম প্রাচীন, ঐতিহ্যবাহী ও মর্যাদাপূর্ণ ইসলামি উচ্চশিক্ষা প্রতিষ্ঠান মিশরের আল-আজহার বিশ্ববিদ্যালয়ের ধর্মতত্ত্ব অনুষদে গৌরবোজ্জ্বল সাফল্য অর্জন করেছেন লালমনিরহাটের কৃতি সন্তান মুহা. রেজাউল করীম। চার বছর মেয়াদি স্নাতক (গ্রাজুয়েশন) সম্পন্নকারী শিক্ষার্থীদের চূড়ান্ত গড় ফলাফলের ভিত্তিতে প্রকাশিত মেধা তালিকায় সেরা ১০ জনের মধ্যে স্থান করে নিয়েছেন তিনি। শুধু রেজাউলই নন, এই বিশ্বখ্যাত অনুষদের সেরা ১০-এর তালিকায় স্থান পেয়েছেন মোট ৭ জন বাংলাদেশি শিক্ষার্থী।

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, আল-আজহারের আকিদা ও দর্শন (শুবাতুল আকিদা ওয়াল ফালসাফা) বিভাগে প্রথম স্থান অর্জন করেছেন বাংলাদেশি শিক্ষার্থী মাহবুবুল আলম, যিনি চার বছরের গড় ফলাফলে ৯৪.০৮ নম্বর পেয়েছেন। একই বিভাগে গড় ৯৩.৪৩ নম্বর নিয়ে দ্বিতীয় স্থান অধিকার করেছেন আরেক বাংলাদেশি মাহফুজুর রহমান।

এদিকে, লালমনিরহাট জেলার কালীগঞ্জ উপজেলার কৃতি সন্তান মুহা. রেজাউল করীম চার বছরের শিক্ষাবর্ষে গড় ৯১.০৭ নম্বর পেয়ে মেধা তালিকায় অত্যন্ত মর্যাদাপূর্ণ সপ্তম (৭ম) স্থান অর্জন করেছেন। আন্তর্জাতিক অঙ্গনে তাঁর এই যুগান্তকারী সাফল্যে কালীগঞ্জ উপজেলাসহ গোটা লালমনিরহাট জেলায় আনন্দের বন্যা বইছে।

বিশ্বের বিভিন্ন দেশ থেকে আসা হাজারো মেধাবী শিক্ষার্থীদের পেছনে ফেলে লালমনিরহাটের রেজাউলসহ বাংলাদেশি শিক্ষার্থীদের এই অভাবনীয় মেধা অন্বেষণ বিশ্বমঞ্চে দেশের ভাবমূর্তি উজ্জ্বল করেছে। স্থানীয় সুধীজন ও শিক্ষানুরাগীরা রেজাউলের এই বিশ্বজয়ে তাঁকে অভিনন্দন জানিয়েছেন এবং তাঁর ভবিষ্যৎ সমৃদ্ধি কামনা করেছেন।

মন্তব্য করুন

আপনার মন্তব্য লিখুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বৃষ্টির পানিতে নরসিংহাটি আকসি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ভাঙন, ঝুঁকিতে শিক্ষার্থীরা!

পার্বতীপুরে নিজ ঘর থেকে মা ও কিশোরী মেয়ের ঝুলন্ত মরদেহ উদ্ধার!

গুগলে ‘চোরের দলের ফুটবল খেলা কবে’ সার্চ দিলেই আসছে আর্জেন্টিনা-ইংল্যান্ড ম্যাচের তথ্য!

বেলকুচির মাইঝাইল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ঈর্ষণীয় সাফল্য, প্রশংসায় ভাসছেন শিক্ষকরা!

সাংবাদিকদের পাশে থাকার বার্তা দিয়ে পার্বতীপুর উপজেলা যুবদলের উপহার সামগ্রী প্রদান

তৈয়বা মজুমদার রক্তকেন্দ্রে সাড়ে ৪ কোটি টাকার আধুনিক যন্ত্রপাতি হস্তান্তর

কুষ্টিয়ায় বিজিবির উদ্যোগে সীমান্তবর্তী ১০০ অসহায় পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ

নেত্রকোনায় চিকিৎসকের অবহেলায় রোগীর মৃত্যুর অভিযোগ, হাসপাতালে ব্যাপক ভাঙচুর

রাজশাহীতে পদ্মার পানি বেড়ে মৌসুমের সর্বোচ্চ, ডুবছে চর

সামাজিক যোগাযোগমাধ্যমের অপব্যবহার রোধে দিনাজপুরে মতবিনিময় সভা

১০

‘৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ’ কর্মসূচিতে দিনাজপুর জেলা পুলিশের সবুজায়ন উদ্যোগ

১১

দুই মাস পর সচল মধ্যপাড়া খনি, শুরু হলো পাথর উত্তোলন

১২

মিঠাপুকুরে কলেজছাত্রী খুশীর রহস্যজনক মৃত্যু: অপমৃত্যুর আড়ালে পরিকল্পিত হত্যাকাণ্ড ও জোরপূর্বক গর্ভপাতের লোমহর্ষক ক্লু উন্মোচন

১৩

দিনাজপুর জেলা কারাগারের ভারপ্রাপ্ত জেলার মো. ফরহাদ সরকারের বিদায় সংবর্ধনা

১৪

কুয়েটে ১৬তম জাতীয় আন্ডারগ্রাজুয়েট ম্যাথ অলিম্পিয়াডের কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা

১৫

কুয়েটে ‘বৃক্ষরোপণ সপ্তাহ-২০২৬’ উদ্বোধন: সবুজ ক্যাম্পাস গড়ার প্রত্যয়

১৬

নানাবাড়িতে খেলতে গিয়ে প্রাণ গেল শিশুর: অরক্ষিত সেফটি ট্যাংকে ভাসছিল ২ বছরের ইফাত

১৭

বাগেরহাটে টানা বর্ষণে ৭ হাজার ঘের প্লাবিত: শত কোটি টাকার ক্ষতিতে নিঃস্ব মৎস্যচাষিরা

১৮

কৃষক বাবার অসাধারণ সাফল্য: ৪৭তম বিসিএসে প্রশাসন ক্যাডারে রাজশাহীর হাসিবুর!

১৯

নেত্রকোণায় রথযাত্রা উপলক্ষে জেলা পুলিশের মতবিনিময় সভা: সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিতের প্রত্যয়

২০