আলিফ মিয়া, হাতিবান্ধা (লালমনিরহাট) প্রতিনিধি
২২ জুলাই ২০২৬, ৪:৩৫ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

বরাদ্দ ৬ লাখ, পরিদর্শন কক্ষ তৈরিতে ১৬ লাখ

সরকারি নির্ধারিত ৬ লাখ টাকা বরাদ্দের জায়গায় অতিরিক্ত আরও ১০ লাখ টাকা বাড়িয়ে লালমনিরহাটের আদিতমারী উপজেলা পরিষদে স্থানীয় সংসদ সদস্যের জন্য একটি পরিদর্শন কক্ষ সাজসজ্জার অভিযোগ উঠেছে। একই কক্ষ সংস্কারে মোট ১৬ লাখ টাকা ব্যয়ের এই প্রকল্প নিয়ে স্থানীয় রাজনীতি ও সাধারণ মানুষের মধ্যে ব্যাপক আলোচনা-সমালোচনার ঝড় উঠেছে।

প্রশাসন সূত্রে জানা যায়, সরকার প্রতিটি সংসদ সদস্যের নির্বাচনী এলাকায় উপজেলা পরিষদে একটি করে পরিদর্শন কক্ষ সংস্কার ও আসবাবপত্র ক্রয়ের জন্য ৬ লাখ টাকা করে বরাদ্দ দেয়। সরকারি নির্দেশনা অনুযায়ী ওই নির্দিষ্ট বাজেটেই কাজ শেষ করার কথা ছিল।

তবে অভিযোগ উঠেছে, লালমনিরহাট-২ (আদিতমারী-কালীগঞ্জ) আসনের সংসদ সদস্য রোকন উদ্দিন বাবুল ২০২৫-২৬ অর্থবছরের বার্ষিক উন্নয়ন তহবিল (এডিবি) থেকে একই কক্ষের নামে অতিরিক্ত আরও ১০ লাখ টাকা বরাদ্দ নেন। পরবর্তীতে গত সোমবার (২০ জুলাই) জাঁকজমকভাবে কক্ষটির আনুষ্ঠানিক উদ্বোধন করেন সংসদ সদস্য নিজে।

উদ্বোধনের পরই একই কাজের জন্য সরকারের পৃথক বরাদ্দ থাকার পরও কেন অতিরিক্ত ১০ লাখ টাকা সরকারি তহবিল থেকে ব্যয় দেখানো হলো—তা নিয়ে প্রশ্ন তোলেন স্থানীয়রা। অনেকের দাবি, সামান্য সংস্কার ও ডেকোরেশনের অজুহাতে প্রকল্পের বড় অঙ্কের অর্থ আত্মসাৎ করা হয়েছে। অবিলম্বে নিরপেক্ষ তদন্তের দাবি জানিয়েছেন সচেতন মহল।

মন্তব্য করুন

আপনার মন্তব্য লিখুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাগেরহাটে শাপলা তুলতে গিয়ে দুই শিশুর মৃত্যু, ভ্যানচালকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

প্রফেসর কামাল উদ্দিন চৌধুরী কলেজে জাতীয় বিশ্ববিদ্যালয়ের নবীন বরণ

যান্ত্রিক ত্রুটিতে রামপাল বিদ্যুৎকেন্দ্রের এক ইউনিট বন্ধ, উৎপাদন অর্ধেকে

নওগাঁর পত্নী তলায় নেশাকারী কারবারি আটক

ডেঙ্গু প্রতিরোধের লক্ষ্যে ৩ আর্মড পুলিশ ব্যাটালিয়নে বিশেষ পরিচ্ছন্নতা অভিযান-২০২৬

চাঁদা দাবির অভিযোগ, সাংবাদিকের প্রশ্নে অভিযোগকারীকে ‘মেরে লাশ বানানোর’ হুমকি

পদ্মায় দুই দিন পর ছাত্রদল নেতার মরদেহ উদ্ধার

নওগাঁয় রামদাসহ আন্তঃজেলা দুর্ধর্ষ ছিনতাইকারী আটক

নবীনগরের ইব্রাহিমপুরে ভাঙা বাঁশের সাঁকোই ভরসা, স্থায়ী ব্রিজের আকুতি

২০০ টাকার ন্যানো ইউরিয়ায় কৃষিতে নতুন সম্ভাবনা, নজর কাড়ল প্রধানমন্ত্রীর

১০

মঘাদিয়ার শরিয়তপাড়ায় ঈদে মিলাদুন্নবী উপলক্ষে মিলাদ ও দোয়া মাহফিল

১১

বাগেরহাটের রামপালে ৪৪২ মেগাওয়াট সৌরবিদ্যুৎ প্রকল্পের একনেক অনুমোদন চলতি সপ্তাহে

১২

খুলনায় বিদেশে লোক পাঠানোর নামে লাখ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ

১৩

মঘাদিয়া ইউনিয়নে সংরক্ষিত মহিলা সদস্য পদে আলোচনায় নাসরিন আক্তার

১৪

বেলকুচিতে ৩ মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান শুরু

১৫

মিরসরাইয়ে আবুতোরাব ফাজিল মাদরাসায় তামাদ্দুনিক প্রতিযোগিতা

১৬

মিরসরাইয়ে এসএসসি-দাখিল উত্তীর্ণ ৩৫ কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা

১৭

শ্যামনগরে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা ও মশক নিধন অভিযান

১৮

দিঘলিয়ায় মাদরাসায় চুরি করতে গিয়ে ছাদ থেকে পড়ে যুবকের মৃত্যু, প্রশ্নের মুখে দারিদ্র্যের নির্মম বাস্তবতা

১৯

সন্ত্রাসবিরোধী আইনের মামলায় ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেপ্তার

২০