আলিফ মিয়া, হাতিবান্ধা (লালমনিরহাট) প্রতিনিধি
৯ জুলাই ২০২৬, ৩:০০ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

মাদক ও জুয়ার মামলায় লড়বেন না লালমনিরহাটের আইনজীবীরা, বড় ঘোষণা

মাদক ও জুয়া নির্মূলে অত্যন্ত কঠোর ও নজিরবিহীন অবস্থান নিয়েছে লালমনিরহাট জেলা আইনজীবী সমিতি। সামাজিক অপরাধের হাত থেকে তরুণ ও যুব সমাজকে রক্ষায় আগামী এক মাস মাদক ও জুয়া মামলায় গ্রেফতার হওয়া কোনো আসামির পক্ষে জামিন আবেদন না করা বা কোনো ধরনের আইনি সহায়তা না দেওয়ার চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছেন জেলার আইনজীবীরা।

আজ বৃহস্পতিবার (৯ জুলাই, ২০২৬) দুপুরে জেলা আইনজীবী সমিতি ভবনে আয়োজিত এক জনাকীর্ণ সংবাদ সম্মেলনে আনুষ্ঠানিকভাবে এই ঘোষণা দেওয়া হয়।

সংবাদ সম্মেলনে জানানো হয়, লালমনিরহাটে মাদক, জুয়া, যৌতুক, বাল্যবিবাহ ও দুর্নীতি প্রতিরোধসহ সকল সামাজিক অপরাধ দমনে ‘আলোকিত লালমনিরহাট’ নামে একটি বিশেষ সামাজিক আন্দোলনের কর্মসূচি ঘোষণা করেছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু এমপি। মন্ত্রীর এই কল্যাণমুখী কর্মসূচির সাথে পূর্ণ একাত্মতা প্রকাশ করেই জেলা আইনজীবী সমিতি সর্বসম্মতিক্রমে এই যুগান্তকারী সিদ্ধান্ত গ্রহণ করেছে।

সংবাদ সম্মেলনে পঠিত লিখিত বক্তব্যে আইনজীবীরা জানান, মাদক ও জুয়ার ভয়াল থাবায় আজ দেশের যুব সমাজ চরম অবক্ষয় ও হুমকির সম্মুখীন। এর কারণে প্রতিটি পরিবার, সমাজ তথা পুরো দেশ নানা সংকটে পড়ছে। তাই আইন পেশার মতো একটি পবিত্র ও মহৎ পেশায় নিযুক্ত থেকে সমাজ ও দেশকে ধ্বংসের হাত থেকে রক্ষা করার নৈতিক দায়িত্ববোধ থেকেই তাঁরা এই কঠিন পদক্ষেপ নিয়েছেন।

এ সময় জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট কে. এম. হুমায়ুন কবীর (স্বপন) এবং সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মো. রফিকুল ইসলাম (রফিক)-সহ জেলা আইনজীবী সমিতির কার্যনির্বাহী কমিটির সদস্য ও সাধারণ আইনজীবীবৃন্দ উপস্থিত ছিলেন।

আইনজীবী নেতৃবৃন্দ আরও জানান, ভবিষ্যতে সামাজিক অপরাধ দমনে রাষ্ট্রের যেকোনো ইতিবাচক সিদ্ধান্তকে স্বাগত জানানোর পাশাপাশি ‘আলোকিত লালমনিরহাট’ কর্মসূচিকে সফলভাবে এগিয়ে নিতে প্রয়োজনে আরও কঠোর কর্মসূচি গ্রহণ করতে প্রস্তুত রয়েছে এই সমিতি। আইনজীবীদের এই ব্যতিক্রমী ও সাহসী উদ্যোগ গণমাধ্যমে প্রচারের মাধ্যমে সমাজের অন্যান্য দায়িত্বশীল মহল ও পেশাজীবীরাও মাদকের বিরুদ্ধে রাজপথে এগিয়ে আসবেন বলে তাঁরা আশাবাদ ব্যক্ত করেন।

মন্তব্য করুন

আপনার মন্তব্য লিখুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বৃষ্টির পানিতে নরসিংহাটি আকসি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ভাঙন, ঝুঁকিতে শিক্ষার্থীরা!

পার্বতীপুরে নিজ ঘর থেকে মা ও কিশোরী মেয়ের ঝুলন্ত মরদেহ উদ্ধার!

গুগলে ‘চোরের দলের ফুটবল খেলা কবে’ সার্চ দিলেই আসছে আর্জেন্টিনা-ইংল্যান্ড ম্যাচের তথ্য!

বেলকুচির মাইঝাইল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ঈর্ষণীয় সাফল্য, প্রশংসায় ভাসছেন শিক্ষকরা!

সাংবাদিকদের পাশে থাকার বার্তা দিয়ে পার্বতীপুর উপজেলা যুবদলের উপহার সামগ্রী প্রদান

তৈয়বা মজুমদার রক্তকেন্দ্রে সাড়ে ৪ কোটি টাকার আধুনিক যন্ত্রপাতি হস্তান্তর

কুষ্টিয়ায় বিজিবির উদ্যোগে সীমান্তবর্তী ১০০ অসহায় পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ

নেত্রকোনায় চিকিৎসকের অবহেলায় রোগীর মৃত্যুর অভিযোগ, হাসপাতালে ব্যাপক ভাঙচুর

রাজশাহীতে পদ্মার পানি বেড়ে মৌসুমের সর্বোচ্চ, ডুবছে চর

সামাজিক যোগাযোগমাধ্যমের অপব্যবহার রোধে দিনাজপুরে মতবিনিময় সভা

১০

‘৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ’ কর্মসূচিতে দিনাজপুর জেলা পুলিশের সবুজায়ন উদ্যোগ

১১

দুই মাস পর সচল মধ্যপাড়া খনি, শুরু হলো পাথর উত্তোলন

১২

মিঠাপুকুরে কলেজছাত্রী খুশীর রহস্যজনক মৃত্যু: অপমৃত্যুর আড়ালে পরিকল্পিত হত্যাকাণ্ড ও জোরপূর্বক গর্ভপাতের লোমহর্ষক ক্লু উন্মোচন

১৩

দিনাজপুর জেলা কারাগারের ভারপ্রাপ্ত জেলার মো. ফরহাদ সরকারের বিদায় সংবর্ধনা

১৪

কুয়েটে ১৬তম জাতীয় আন্ডারগ্রাজুয়েট ম্যাথ অলিম্পিয়াডের কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা

১৫

কুয়েটে ‘বৃক্ষরোপণ সপ্তাহ-২০২৬’ উদ্বোধন: সবুজ ক্যাম্পাস গড়ার প্রত্যয়

১৬

নানাবাড়িতে খেলতে গিয়ে প্রাণ গেল শিশুর: অরক্ষিত সেফটি ট্যাংকে ভাসছিল ২ বছরের ইফাত

১৭

বাগেরহাটে টানা বর্ষণে ৭ হাজার ঘের প্লাবিত: শত কোটি টাকার ক্ষতিতে নিঃস্ব মৎস্যচাষিরা

১৮

কৃষক বাবার অসাধারণ সাফল্য: ৪৭তম বিসিএসে প্রশাসন ক্যাডারে রাজশাহীর হাসিবুর!

১৯

নেত্রকোণায় রথযাত্রা উপলক্ষে জেলা পুলিশের মতবিনিময় সভা: সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিতের প্রত্যয়

২০