সড়ক দুর্ঘ-টনা প্রতি-রোধ এবং চালক-পথচারীদের মধ্যে ট্রাফিক সচেতনতা বাড়াতে কুষ্টিয়ার ভেড়ামারা বাসস্ট্যান্ডে সচেতনতামূলক লিফলেট বিতরণ করেছে ভেড়ামারা থানা পুলিশ।
মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) জেলা ট্রাফিক পুলিশের প্রচারণার অংশ হিসেবে বাসস্ট্যান্ড এলাকায় চালক, যাত্রী ও পথচারীদের মধ্যে এসব লিফলেট বিতরণ করা হয়।
‘সচেতন ড্রাইভিং, নিরাপদ কুষ্টিয়া’—এই বার্তাকে সামনে রেখে আয়োজিত প্রচারণায় সড়কে নিরাপদে চলাচল, ট্রাফিক আইন মেনে চলা, নির্ধারিত গতিসীমা অনুসরণ এবং পথচারীদের সতর্কতার সঙ্গে রাস্তা পারাপারের বিষয়ে সচেতন করা হয়।
পুলিশের পক্ষ থেকে বলা হয়, সড়ক দুর্ঘ-টনা কমাতে শুধু চালক নয়, পথচারী ও যাত্রীদেরও ট্রাফিক আইন ও নিরাপত্তা বিধি মেনে চলতে হবে। জনসচেতনতা বাড়ানোর মাধ্যমে দুর্ঘ-টনা প্রতি-রোধে এমন প্রচারণা অব্যাহত থাকবে।