রবিউল ইসলাম, দিঘলিয়া (খুলনা) প্রতিনিধি
২৪ অগাস্ট ২০২৬, ৩:২৩ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

পৌনে ৪ বছরেও শেষ হয়নি কুয়েট সংযোগ সড়কের কাজ: ২৩ কোটির প্রকল্পে চরম ভোগান্তি

খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) প্রধান সংযোগ সড়কের উন্নয়ন কাজ শুরু হয়েছিল প্রায় পৌনে ৪ বছর আগে। কিন্তু দফায় দফায় সময় বাড়ানোর পরও এখনো শেষ হয়নি নির্মাণকাজ। ফলে ভাঙাচোরা ও অসমতল সড়কে প্রতিদিন চরম দুর্ভোগ পোহাচ্ছেন এই রুটে চলাচলকারী হাজারো মানুষ।

খুলনা সিটি কর্পোরেশনের (কেসিসি) দ্বিতীয় নগর অঞ্চল উন্নয়ন প্রকল্পের আওতায় খুলনা-যশোর মহাসড়কের ফুলবাড়িগেট থেকে তেলিগাতী গভঃ ল্যাবরেটরি হাইস্কুল পর্যন্ত ১ হাজার ১৮ মিটার সড়ক প্রশস্তকরণ, ড্রেন ও ফুটপাত নির্মাণের কাজ ২০২৩ সালের জানুয়ারিতে শুরু হয়। প্রকল্পটি যৌথভাবে অর্থায়ন করেছে বাংলাদেশ সরকার ও এডিবি। প্রায় ২৩ কোটি টাকা ব্যয়ের এই কাজটি বাস্তবায়ন করছে ঠিকাদারি প্রতিষ্ঠান মাহবুব ব্রাদার্স প্রাইভেট লিমিটেড।

কার্যাদেশ অনুযায়ী ২০২৪ সালের জানুয়ারিতে কাজ শেষ হওয়ার কথা থাকলেও কয়েক দফা মেয়াদ বাড়িয়েও কাজ সম্পন্ন করতে পারেনি ঠিকাদারি প্রতিষ্ঠান। সরেজমিনে গিয়ে দেখা যায়, সড়কজুড়ে তৈরি হয়েছে উঁচু-নিচু ভাঙাচোরা অংশ ও ড্রেনের খোঁড়াখুঁড়ি।

এই সড়ক দিয়ে প্রতিদিন কুয়েটের শিক্ষক-শিক্ষার্থীসহ ফুলবাড়িগেট ও তেলিগাতী এলাকার সর্বস্তরের বাসিন্দা ও যানবাহন চলাচল করে। সবচেয়ে বেশি ঝুঁকিতে রয়েছে স্থানীয় প্রি-ক্যাডেট স্কুল ও মাদ্রাসার কোমলমতি শিক্ষার্থীদের বহনকারী গাড়িগুলো। একটু বৃষ্টি হলেই জমে থাকা কাদা ও পানিতে পারাপার অসম্ভব হয়ে পড়ে।

২৩ কোটি টাকার বাজেটে বিদেশি অর্থায়নে পরিচালিত এই প্রকল্পের ধীরগতি ও নিয়মিত তদারকির অভাব নিয়ে প্রশ্ন তুলেছেন স্থানীয় সচেতন মহল। খুলনাবাসীর দাবি, অবিলম্বে উন্নয়ন কাজ শেষ করে দুর্ভোগ থেকে সাধারণ মানুষকে নিষ্কৃতি দেওয়া হোক।

মন্তব্য করুন

আপনার মন্তব্য লিখুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাগেরহাটে শাপলা তুলতে গিয়ে দুই শিশুর মৃত্যু, ভ্যানচালকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

প্রফেসর কামাল উদ্দিন চৌধুরী কলেজে জাতীয় বিশ্ববিদ্যালয়ের নবীন বরণ

যান্ত্রিক ত্রুটিতে রামপাল বিদ্যুৎকেন্দ্রের এক ইউনিট বন্ধ, উৎপাদন অর্ধেকে

নওগাঁর পত্নী তলায় নেশাকারী কারবারি আটক

ডেঙ্গু প্রতিরোধের লক্ষ্যে ৩ আর্মড পুলিশ ব্যাটালিয়নে বিশেষ পরিচ্ছন্নতা অভিযান-২০২৬

চাঁদা দাবির অভিযোগ, সাংবাদিকের প্রশ্নে অভিযোগকারীকে ‘মেরে লাশ বানানোর’ হুমকি

পদ্মায় দুই দিন পর ছাত্রদল নেতার মরদেহ উদ্ধার

নওগাঁয় রামদাসহ আন্তঃজেলা দুর্ধর্ষ ছিনতাইকারী আটক

নবীনগরের ইব্রাহিমপুরে ভাঙা বাঁশের সাঁকোই ভরসা, স্থায়ী ব্রিজের আকুতি

২০০ টাকার ন্যানো ইউরিয়ায় কৃষিতে নতুন সম্ভাবনা, নজর কাড়ল প্রধানমন্ত্রীর

১০

মঘাদিয়ার শরিয়তপাড়ায় ঈদে মিলাদুন্নবী উপলক্ষে মিলাদ ও দোয়া মাহফিল

১১

বাগেরহাটের রামপালে ৪৪২ মেগাওয়াট সৌরবিদ্যুৎ প্রকল্পের একনেক অনুমোদন চলতি সপ্তাহে

১২

খুলনায় বিদেশে লোক পাঠানোর নামে লাখ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ

১৩

মঘাদিয়া ইউনিয়নে সংরক্ষিত মহিলা সদস্য পদে আলোচনায় নাসরিন আক্তার

১৪

বেলকুচিতে ৩ মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান শুরু

১৫

মিরসরাইয়ে আবুতোরাব ফাজিল মাদরাসায় তামাদ্দুনিক প্রতিযোগিতা

১৬

মিরসরাইয়ে এসএসসি-দাখিল উত্তীর্ণ ৩৫ কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা

১৭

শ্যামনগরে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা ও মশক নিধন অভিযান

১৮

দিঘলিয়ায় মাদরাসায় চুরি করতে গিয়ে ছাদ থেকে পড়ে যুবকের মৃত্যু, প্রশ্নের মুখে দারিদ্র্যের নির্মম বাস্তবতা

১৯

সন্ত্রাসবিরোধী আইনের মামলায় ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেপ্তার

২০