কালান্তর নিউজ ডেস্ক
৭ অক্টোবর ২০২৬, ৮:৪৬ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

খুলনা জেলা পরিষদ প্রশাসকের সঙ্গে প্রেস ক্লাব নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ

 

বাংলাদেশ প্রেস ক্লাব খুলনা মহানগর শাখার নবগঠিত আহ্বায়ক কমিটির নেতৃবৃন্দ খুলনা জেলা পরিষদের প্রশাসক মনিরুল ইসলাম বাপ্পির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ, ফুলেল শুভেচ্ছা ও মতবিনিময় করেছেন।

মঙ্গলবার (৬ অক্টোবর) সন্ধ্যা ৭টায় খুলনা জেলা পরিষদের কার্যালয়ে এ শুভেচ্ছা বিনিময় ও পরিচিতি সভা অনুষ্ঠিত হয়। এ সময় নবগঠিত কমিটির নেতৃবৃন্দ জেলা পরিষদের প্রশাসকের হাতে ফুল তুলে দিয়ে শুভেচ্ছা জানান এবং পারস্পরিক কুশল বিনিময় করেন।

মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে জেলা পরিষদের প্রশাসক মনিরুল ইসলাম বাপ্পি বলেন, “একটি স্বনির্ভর ও সচেতন জাতি গঠনে গণমাধ্যমের ভূমিকা অপরিসীম। বস্তুনিষ্ঠ ও সত্যনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে সমাজ থেকে অনিয়ম ও দুর্নীতি দূর করতে সাংবাদিকদের আরও কঠোর ও দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমেই জাতিকে সামনের দিকে এগিয়ে নিতে হবে।”

এ সময় সাংবাদিকরা এলাকার উন্নয়নমূলক কর্মকাণ্ড, গণমাধ্যমের ভূমিকা এবং বিভিন্ন পেশাগত চ্যালেঞ্জ নিয়ে আলোচনা করেন। জেলা পরিষদের প্রশাসক সাংবাদিকদের পেশাগত দায়িত্ব পালনে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ প্রেস ক্লাব খুলনা মহানগর আহ্বায়ক কমিটির আহ্বায়ক সরদার বাদশা, সদস্য সচিব বাবুল সানা, যুগ্ম সদস্য সচিব আব্দুল আলিম, যুগ্ম আহ্বায়ক ফরিদ উদ্দিন মানিক, নিবাস ঢালী, আসমা ইয়াসমিন পপি, কামরুল ইসলাম, রোকনুজ্জামান, ওয়ালিমা জেরিন খান, অনুপম মল্লিকসহ কমিটির অন্যান্য নেতৃবৃন্দ ও বিশিষ্ট ব্যক্তিবর্গ।

মন্তব্য করুন

আপনার মন্তব্য লিখুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

Spotify Review 2026

১

গঙ্গাচড়ায় ২৮ অক্টোবরের হত্যাকাণ্ডের বিচারের দাবিতে জামায়াতের বিক্ষোভ, কঠোর হুঁশিয়ারি

২

নিষিদ্ধ আওয়ামী লীগের মিছিলের প্রতিবাদে শিবপুরে বিএনপির বিক্ষোভ

৩

রাজশাহীতে চোরাই ল্যাপটপ ও ১২টি মোবাইল ফোন উদ্ধার, গ্রেপ্তার ২

৪

শতবর্ষী বিদ্যালয়ের মাঠে ড্রেন নির্মাণ, ক্ষুব্ধ শিক্ষার্থীদের আন্দোলনের হুঁশিয়ারি

৫

ছাত্রদল কর্মীর জীবনের দাম কি ২০ লাখ টাকা? জুলাই যোদ্ধা শাকিল হত্যা ও এমপি পুত্র গ্রেপ্তার নিয়ে যা জানা গেল

৬

মাদ্রাসা শিক্ষককে পেটানোই সমাধান নয়, অপরাধীর পরিচয় ধর্ম নয়, অপরাধীই: সাম্প্রদায়িক ট্যাগের বিরুদ্ধে কড়া প্রতিবাদ

৭

রাজশাহীকে অবৈধ দখলমুক্ত করা হবে, পুনর্বাসিত হবেন ক্ষুদ্র ব্যবসায়ীরা

৮

নোবিপ্রবিতে নবীনবরণ ৭ নভেম্বর, থাকছেন নাহিদ ইসলামসহ এনসিপির কেন্দ্রীয় নেতারা

৯

তাড়াইলে এলপিজি গ্যাসের তীব্র সংকট, ২ হাজার ৬০০ টাকাতেও মিলছে না সিলিন্ডার

১০

বাঘারপাড়ার জহুরপুরে ২০০ বছরের প্রাচীন বটগাছ, প্রকৃতির অনন্য তোরণ

১১

খুলনায় জাতীয় নিরাপদ সড়ক দিবস-২০২৬ পালিত: আলোচনা সভা ও মানববন্ধন

১২

ডিপিসি সম্পন্ন, তবু পদোন্নতির জিও নেই: অপেক্ষায় ৩৭তম বিসিএসের শিক্ষা ক্যাডার

১৩

নবীনগরে গাছের চারা লাগানো নিয়ে বিরোধ, বাক্‌প্রতিবন্ধী নারীকে হত্যাচেষ্টার অভিযোগ

১৪

সুন্দরবনে জাহাজের ধাক্কায় ডুবল কয়লাবাহী কার্গো, তলিয়ে গেল ১,২৫০ টন কয়লা

১৫

মিরসরাইয়ের নতুন ইউএনও মোহাম্মদ জাহিদুল ইসলাম, জনসেবায় বাড়ছে প্রত্যাশা

১৬

নির্বাচন কমিশনকে কঠোর কর্মসূচির হুঁশিয়ারি ১১ দলীয় জোটের

১৭

টঙ্গীর শিশু নিপীড়ন বিতর্কে নতুন মোড়, দেশ ছাড়ার দাবি শিশুটির বাবার

১৮

নাগেশ্বরীতে জুয়ার আসর থেকে যুবশক্তির নেতা আটক, ঘণ্টাখানেক পর মুচলেকায় মুক্তি

১৯

ফুলবাড়ীতে ডিবির অভিযানে ১০৩ পিস ইয়াবাসহ একজন গ্রেপ্তার

২০