‘জুলাই জোটের’ কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদের ২১ সদস্যবিশিষ্ট (আংশিক) নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। গত ২ জুলাই রাজধানীর পুরানা পল্টনে সংগঠনের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সভায় দায়িত্বশীলদের সর্বসম্মত সিদ্ধান্তে এই কমিটির অনুমোদন দেওয়া হয়।
শীর্ষ নেতৃত্ব ও গুরুত্বপূর্ণ পদসমূহ:
নবগঠিত এই আংশিক কমিটির সভাপতি মনোনীত হয়েছেন মো. মাবরুরুল হক এবং সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন জামিল সিদ্দিকী। এছাড়া সাইফুল্লাহ তামীম জ্যেষ্ঠ সহসভাপতি, মো. নায়েব আলী সহসভাপতি, আনাস বিন ইউসুফ জ্যেষ্ঠ যুগ্ম সাধারণ সম্পাদক, মোহাম্মদ সালাউদ্দিন সবুজ যুগ্ম সাধারণ সম্পাদক এবং মাহমুদুল হাসান সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব লাভ করেছেন।
সম্পাদকীয় মণ্ডলী ও সদস্যবৃন্দ:
২১ সদস্যের এই কমিটিতে সম্পাদকীয় পদে দায়িত্ব পেয়েছেন— সাজিদ আবদুল্লাহ (দপ্তর ও প্রকাশনা সম্পাদক), ইকরামুল মারজান চৌধুরী (প্রচার ও পরিকল্পনা সম্পাদক), রশিদ আহমদ তকি (শিক্ষা, পাঠাগার ও গবেষণা সম্পাদক), আব্দুল্লাহ তানিম (অর্থ ও যোগাযোগ সম্পাদক), কাজী আবু ফারাহ মুহাম্মদ জাইফ (সমাজকল্যাণ ও কর্মসংস্থানবিষয়ক সম্পাদক), আমান হোসাইন (সাহিত্য ও সংস্কৃতি সম্পাদক), এস এম মোজাম্মেল হক (আন্তর্জাতিক সম্পাদক), মো. শাহেদ কারীম ইমরুল (ছাত্র ও যুবকল্যাণ সম্পাদক), মোহাম্মদ রাকিবুল ইসলাম (প্রশিক্ষণ ও পাঠচক্র সম্পাদক), মো. আসদুজ্জামান সরকার (মিডিয়া ও অনলাইনবিষয়ক সম্পাদক), মো. ফাহাদ হোসেন (তথ্য ও প্রযুক্তি সম্পাদক) এবং ইফতেখার রাকিব (মুক্তিযুদ্ধ ও জুলাই গণ–অভ্যুত্থানবিষয়ক সম্পাদক)।
এছাড়া নবগঠিত এই কেন্দ্রীয় কমিটিতে কার্যনির্বাহী সদস্য হিসেবে মনোনীত হয়েছেন যুবায়ের ফাহিদ ও গাজী শরিফুল ইসলাম রাজু। সংগঠনের শীর্ষ নেতৃবৃন্দ আশা প্রকাশ করেন, এই নতুন কমিটি দেশের রাজনৈতিক ও সামাজিক প্রেক্ষাপটে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।