ম.ম.রবি ডাকুয়া, মোংলা {বাগেরহাট} প্রতিনিধি
১৪ জুলাই ২০২৬, ৫:০৩ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

সুন্দরবনে কুখ্যাত ‘ছোট জাহাঙ্গীর’ বাহিনীর প্রধানসহ ২৭ বনদস্যুর আত্মসমর্পণ

সুন্দরবনে দীর্ঘদিন ধরে ত্রাস সৃষ্টি করা কুখ্যাত ‘ছোট জাহাঙ্গীর’ বাহিনীর প্রধান জাহাঙ্গীর শেখসহ ২৭ জন সক্রিয় বনদস্যু বিপুল পরিমাণ অস্ত্র ও গোলাবারুদসহ বাংলাদেশ কোস্ট গার্ডের কাছে আত্মসমর্পণ করেছেন।

গত সোমবার বিকেল ৫টার দিকে বাগেরহাটের মোংলা উপজেলার সুন্দরবনের চরপুটিয়া খালসংলগ্ন এলাকায় আনুষ্ঠানিকভাবে এই বাহিনীটি আত্মসমর্পণ করে। আজ মঙ্গলবার (১৪ জুলাই) সকাল ১১টায় কোস্ট গার্ড পশ্চিম জোনের সদর দপ্তর মোংলায় আয়োজিত এক সংবাদ ব্রিফিংয়ে জোনাল কমান্ডার ক্যাপ্টেন মোহাম্মদ মেসবাউল ইসলাম এ তথ্য নিশ্চিত করেন।

কোস্ট গার্ড জানায়, সুন্দরবনের সার্বিক নিরাপত্তা নিশ্চিত ও বনদস্যু নির্মূলে সরকারের নির্দেশনায় তাদের নেতৃত্বে ‘অপারেশন রিস্টোর পিস ইন সুন্দরবন’ ও ‘অপারেশন ম্যানগ্রোভ শিল্ড’ নামে দুটি বিশেষ অভিযান পরিচালিত হচ্ছে। অভিযানে এ পর্যন্ত ৪৫ জন বনদস্যুকে আটক এবং দস্যুদের হাতে জিম্মি থাকা ৪২ জন জেলে ও বনজীবীকে জীবিত উদ্ধার করা হয়েছে। কোস্ট গার্ডের এই টানা অভিযানের মুখে কোণঠাসা হয়ে একের পর এক দস্যু বাহিনী আত্মসমর্পণের পথ বেছে নিচ্ছে। এর আগে ‘ছোট সুমন’ বাহিনীর ৭ সদস্য এবং ‘বড় জাহাঙ্গীর’ বাহিনীর ৩ সদস্য আত্মসমর্পণ করেছিলেন।

জব্দকৃত অস্ত্র ও গোলাবারুদ:

আত্মসমর্পণের সময় দস্যুরা কোস্ট গার্ডের কাছে ৩টি বিদেশি বন্দুক, ১টি এইট শুটার, ১টি ফোর শুটার, ৫টি দেশীয় একনলা বন্দুক, ১৫টি দেশীয় পাইপগান, ২টি চায়না পাইপগান, ৩৪০ রাউন্ড তাজা কার্তুজ এবং ৫৫ রাউন্ড ফাঁকা কার্তুজ জমা দেন।

আত্মসমর্পণকারী দস্যুদের পরিচয়:

আত্মসমর্পণকারী দস্যুদের মধ্যে খুলনা জেলার দাকোপ, কয়রা ও বটিয়াঘাটা উপজেলার বাসিন্দা হলেন—জাহাঙ্গীর শেখ (৪৫), মুজাহিদ গাজী (২৭), বিল্লাল শেখ (৩৫), জাহিদ হাসান (২৮), সুমন ঢালী (৩০), এরশাদ শিকারী (৪২), ওয়াহিদুজ্জামান (৩০), আইয়ুব শেখ (৪২), রাফসান ঢালী (৩০), পারভেজ শেখ (২৭), কামরুল শেখ (২৫), জহুরুল গাজী (৩৮), সিরাজুল তরফদার (৩৮), আমিনুল ইসলাম (৪০), আসাদুল ইসলাম (৪২), বাবুল শেখ (৪৫), শাহজাহান শেখ (৪২) ও হেলাল (৩৮)।

বাগেরহাট জেলার রামপাল, ফকিরহাট, কচুয়া, মোড়েলগঞ্জ ও শরণখোলা উপজেলার বাসিন্দারা হলেন—আকরাম শেখ (৪৫), নূরুল ইজারদার (৫০), হাসান শেখ (২৭), কামরুল শেখ (২৮), জিয়া শেখ (৩৮), কবির সুলতান (৫৫), কাইয়ুম জমাদ্দার (৪০) ও শরিফুল ইসলাম বয়াতি (২১)। এছাড়া অপর সদস্য মো. জয়নাল আবেদীন (৩৮) পিরোজপুর জেলার মঠবাড়িয়া উপজেলার বাসিন্দা।

কোস্ট গার্ড জানিয়েছে, এই দস্যুরা দীর্ঘদিন ধরে সুন্দরবনে ডাকাতি ও জেলেদের জিম্মি করে মুক্তিপণ আদায় করে আসছিল। আত্মসমর্পণকারীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ এবং সরকারের নির্দেশনা অনুযায়ী পুনর্বাসনের প্রক্রিয়া চলমান রয়েছে। সুন্দরবনকে সম্পূর্ণ দস্যুমুক্ত রাখতে কোস্ট গার্ডের কঠোর অভিযান ও গোয়েন্দা নজরদারি অব্যাহত থাকবে।

মন্তব্য করুন

আপনার মন্তব্য লিখুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সদরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রতিদিন আল্ট্রাসনোগ্রাম সেবা চালু, খুশি রোগীরা

দিনাজপুরে বিজিবির অভিযান, ৩ লাখ ৪১ হাজার টাকার মাদক ও চোরাচালান পণ্য জব্দ

সুন্দরবনে কুখ্যাত ‘ছোট জাহাঙ্গীর’ বাহিনীর প্রধানসহ ২৭ বনদস্যুর আত্মসমর্পণ

রাজশাহীতে বাস চলাচল বন্ধ: নির্বাচন কমিটি নিয়ে ডিসির সাথে বিরোধ

নেত্রকোনায় প্রাইভেটকারে মাদক পাচার, ১১৯০ পিস ইয়াবাসহ আটক ৪

নির্বাচন কমিটি গঠন নিয়ে ডিসির সঙ্গে বিরোধ, রাজশাহীতে বাস চলাচল বন্ধ

মাগুরায় আড়াই কেজির বেশি গাঁজাসহ আটক ১, মামলা প্রক্রিয়াধীন

বৃষ্টির পানিতে নরসিংহাটি আকসি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ভাঙন, ঝুঁকিতে শিক্ষার্থীরা!

পার্বতীপুরে নিজ ঘর থেকে মা ও কিশোরী মেয়ের ঝুলন্ত মরদেহ উদ্ধার!

গুগলে ‘চোরের দলের ফুটবল খেলা কবে’ সার্চ দিলেই আসছে আর্জেন্টিনা-ইংল্যান্ড ম্যাচের তথ্য!

১০

বেলকুচির মাইঝাইল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ঈর্ষণীয় সাফল্য, প্রশংসায় ভাসছেন শিক্ষকরা!

১১

সাংবাদিকদের পাশে থাকার বার্তা দিয়ে পার্বতীপুর উপজেলা যুবদলের উপহার সামগ্রী প্রদান

১২

তৈয়বা মজুমদার রক্তকেন্দ্রে সাড়ে ৪ কোটি টাকার আধুনিক যন্ত্রপাতি হস্তান্তর

১৩

কুষ্টিয়ায় বিজিবির উদ্যোগে সীমান্তবর্তী ১০০ অসহায় পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ

১৪

নেত্রকোনায় চিকিৎসকের অবহেলায় রোগীর মৃত্যুর অভিযোগ, হাসপাতালে ব্যাপক ভাঙচুর

১৫

রাজশাহীতে পদ্মার পানি বেড়ে মৌসুমের সর্বোচ্চ, ডুবছে চর

১৬

সামাজিক যোগাযোগমাধ্যমের অপব্যবহার রোধে দিনাজপুরে মতবিনিময় সভা

১৭

‘৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ’ কর্মসূচিতে দিনাজপুর জেলা পুলিশের সবুজায়ন উদ্যোগ

১৮

দুই মাস পর সচল মধ্যপাড়া খনি, শুরু হলো পাথর উত্তোলন

১৯

মিঠাপুকুরে কলেজছাত্রী খুশীর রহস্যজনক মৃত্যু: অপমৃত্যুর আড়ালে পরিকল্পিত হত্যাকাণ্ড ও জোরপূর্বক গর্ভপাতের লোমহর্ষক ক্লু উন্মোচন

২০