কালান্তর নিউজ ডেস্ক
৩০ সেপ্টেম্বর ২০২৬, ৭:১৪ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

যবিপ্রবি স্কুল অ্যান্ড কলেজের নবীন বরণে ‘জলতরঙ্গ’-এর সুরের মূর্ছনা

 

যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (যবিপ্রবি) স্কুল অ্যান্ড কলেজের ২০২৬–২০২৭ শিক্ষাবর্ষের একাদশ শ্রেণীর নবীন বরণ ও ওরিয়েন্টেশন অনুষ্ঠানে সুর ও ছন্দের রঙ ছড়িয়েছে বিশ্ববিদ্যালয়ের অন্যতম প্রধান সাংস্কৃতিক সংগঠন ‘জলতরঙ্গ’।

মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) সকাল ১১টায় বিশ্ববিদ্যালয় সংলগ্ন কলেজ প্রাঙ্গণে বর্ণাঢ্য আয়োজনে ৪৪ জন নবীন শিক্ষার্থীকে বরণ করে নেওয়া হয়।

আলোচনা সভা শেষে আয়োজিত সাংস্কৃতিক পর্বে কলেজের শিক্ষার্থীদের পরিবেশনার পাশাপাশি মঞ্চ মাতান ‘জলতরঙ্গ’-এর শিল্পীরা। তাদের পরিবেশিত সংগীত ও সাংস্কৃতিক উপস্থাপনা উপস্থিত নবীন শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকদের মধ্যে এক দারুণ উচ্ছ্বাস তৈরি করে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যবিপ্রবির উপ-উপাচার্য অধ্যাপক শেখ মাহমুদুল হাসান।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মোহাম্মদ ফারুক হাসান।প্রধান অতিথির বক্তব্যে উপ-উপাচার্য অধ্যাপক শেখ মাহমুদুল হাসান শিক্ষার্থীদের স্বপ্ন বড় দেখার আহ্বান জানান এবং নীতি-নৈতিকতা ও মানবিক মূল্যবোধসম্পন্ন আদর্শ নাগরিক হওয়ার পরামর্শ দেন।

বিশেষ অতিথির বক্তব্যে কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মোহাম্মদ ফারুক হাসান শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকের মধ্যকার সুসম্পর্ক বজায় রাখা এবং সন্তানদের মেধা বিকাশে মমতার পরিবেশ নিশ্চিত করার তাগিদ দেন।

প্রতিষ্ঠানের অধ্যক্ষ ড. মোহাম্মদ সাইফুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সহকারী উপজেলা শিক্ষা অফিসার মো. হায়দার আলী, গভর্নিং বডির সদস্য ড. মো. জহুরুল ইসলাম ও ড. ফারহানা ইসলামসহ শিক্ষকমণ্ডলী।

অনুষ্ঠান শেষে ‘জলতরঙ্গ’-এর শিল্পীদের পরিবেশনাপুরো আয়োজনকে এক অন্য মাত্রা এনে দেয় এবং দর্শকশ্রোতাদের প্রশংসা কুড়ায়।

মন্তব্য করুন

আপনার মন্তব্য লিখুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ: খুলনায় জাতীয় ছাত্রশক্তির সংগঠক ফাহিম মিয়া স্থায়ীভাবে বহিষ্কৃত

১

Nouveau casino en ligne : les limites et les règles de jeu responsable

২

Spotify Review 2026

৩

গঙ্গাচড়ায় ২৮ অক্টোবরের হত্যাকাণ্ডের বিচারের দাবিতে জামায়াতের বিক্ষোভ, কঠোর হুঁশিয়ারি

৪

নিষিদ্ধ আওয়ামী লীগের মিছিলের প্রতিবাদে শিবপুরে বিএনপির বিক্ষোভ

৫

রাজশাহীতে চোরাই ল্যাপটপ ও ১২টি মোবাইল ফোন উদ্ধার, গ্রেপ্তার ২

৬

শতবর্ষী বিদ্যালয়ের মাঠে ড্রেন নির্মাণ, ক্ষুব্ধ শিক্ষার্থীদের আন্দোলনের হুঁশিয়ারি

৭

ছাত্রদল কর্মীর জীবনের দাম কি ২০ লাখ টাকা? জুলাই যোদ্ধা শাকিল হত্যা ও এমপি পুত্র গ্রেপ্তার নিয়ে যা জানা গেল

৮

মাদ্রাসা শিক্ষককে পেটানোই সমাধান নয়, অপরাধীর পরিচয় ধর্ম নয়, অপরাধীই: সাম্প্রদায়িক ট্যাগের বিরুদ্ধে কড়া প্রতিবাদ

৯

রাজশাহীকে অবৈধ দখলমুক্ত করা হবে, পুনর্বাসিত হবেন ক্ষুদ্র ব্যবসায়ীরা

১০

নোবিপ্রবিতে নবীনবরণ ৭ নভেম্বর, থাকছেন নাহিদ ইসলামসহ এনসিপির কেন্দ্রীয় নেতারা

১১

তাড়াইলে এলপিজি গ্যাসের তীব্র সংকট, ২ হাজার ৬০০ টাকাতেও মিলছে না সিলিন্ডার

১২

বাঘারপাড়ার জহুরপুরে ২০০ বছরের প্রাচীন বটগাছ, প্রকৃতির অনন্য তোরণ

১৩

খুলনায় জাতীয় নিরাপদ সড়ক দিবস-২০২৬ পালিত: আলোচনা সভা ও মানববন্ধন

১৪

ডিপিসি সম্পন্ন, তবু পদোন্নতির জিও নেই: অপেক্ষায় ৩৭তম বিসিএসের শিক্ষা ক্যাডার

১৫

নবীনগরে গাছের চারা লাগানো নিয়ে বিরোধ, বাক্‌প্রতিবন্ধী নারীকে হত্যাচেষ্টার অভিযোগ

১৬

সুন্দরবনে জাহাজের ধাক্কায় ডুবল কয়লাবাহী কার্গো, তলিয়ে গেল ১,২৫০ টন কয়লা

১৭

মিরসরাইয়ের নতুন ইউএনও মোহাম্মদ জাহিদুল ইসলাম, জনসেবায় বাড়ছে প্রত্যাশা

১৮

নির্বাচন কমিশনকে কঠোর কর্মসূচির হুঁশিয়ারি ১১ দলীয় জোটের

১৯

টঙ্গীর শিশু নিপীড়ন বিতর্কে নতুন মোড়, দেশ ছাড়ার দাবি শিশুটির বাবার

২০