ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলার রাজিবপুর ইউনিয়নের উজানচর নওপাড়া মাইজপাড়া গ্রামে বজ্রপাতে মোহাম্মদ তোতা মিয়া নামে এক ব্যক্তি নিহত হয়েছেন।
বৃহস্পতিবার (৮ অক্টোবর) বিকেল আনুমানিক ৪টার দিকে এ ঘটনা ঘটে। নিহত তোতা মিয়া ওই গ্রামের মো. ফজলুর রহমানের ছেলে।
বজ্রপাতে তার মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে পরিবার, স্বজন ও এলাকাবাসীর মধ্যে শোকের ছায়া নেমে আসে।
মরহুমের রুহের মাগফিরাত কামনা করে পরিবারের পক্ষ থেকে সবার কাছে দোয়া চাওয়া হয়েছে।