গোলাম কিবরিয়া, বোয়ালিয়া {রাজশাহী} প্রতিনিধি
১৭ জুন ২০২৬, ৭:৩১ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

পুঠিয়ায় আদিবাসী পরিবারে হামলা: বাড়ি ভাঙচুর, স্বর্ণালঙ্কার ও নগদ টাকা লুটপাটের অভিযোগ

রাজশাহীর পুঠিয়ায় এক আদিবাসী পরিবারের বাড়িঘর ভাঙচুর, লুটপাট, বসতবাড়ির জায়গা দখল এবং জোরপূর্বক গাছপালা কেটে নেওয়ার অভিযোগ উঠেছে। ভুক্তভোগী পরিবারটি বর্তমানে চরম নিরাপত্তাহীনতায় ভুগছে।

ঘটনার বিবরণ ও মামলা সূত্রে জানা যায়, পুঠিয়া উপজেলার ধোগ্রাকুল মৌজার ৩৭ শতাংশ পৈতৃক সম্পত্তি নিয়ে ভুক্তভোগী সুকিন্দর সরকারের পরিবারের সঙ্গে প্রতিপক্ষের বিরোধ চলে আসছিল। এই বিরোধের জেরে গত ১২ জুন সকালে প্রতিপক্ষ মোস্তফাসহ একদল লোক লাঠিসোঁটা নিয়ে বেআইনিভাবে তাদের জমিতে প্রবেশ করে।

ভুক্তভোগীদের জবানবন্দি: ভুক্তভোগী রাসন্তি ও বাসন্তী জানান, কোনো কিছু বুঝে ওঠার আগেই দলবল নিয়ে এসে তাদের বাড়িঘর ভাঙচুর শুরু করা হয়। ঘরে থাকা নগদ ১ লাখ টাকা এবং প্রায় ৭০ হাজার টাকা মূল্যের স্বর্ণের গহনা লুট করে নিয়ে যায় হামলাকারীরা। বাধা দিলে তাদের মারপিট ও গালিগালাজ করা হয়। আরেক ভুক্তভোগী বাবলু সরকার জানান, হামলার সময় তারা ‘৯৯৯’-এ ফোন দিলে পুলিশ আসার আগেই অভিযুক্তরা পালিয়ে যায়।

আইনি পদক্ষেপ: ঘটনার আগে থেকেই আদালতে ১৪৪ ধারা মামলা জারি ছিল। হামলার পর ভুক্তভোগী সেলিনা সরকার বাদী হয়ে পুঠিয়া থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।

অভিযুক্ত ও প্রশাসনের বক্তব্য: অভিযুক্ত মোস্তফার কাছে এই বিষয়ে জানতে চাইলে তিনি কাগজের দোহাই দিয়ে কথা বলতে অস্বীকৃতি জানান, তবে তার স্ত্রী বাড়ি ভাঙচুরের বিষয়টি স্বীকার করেছেন। পুঠিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) ফরিদুল ইসলাম জানান, “অভিযোগ পেয়েছি, তদন্ত করে দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।”

এদিকে পুঠিয়া উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) লিয়াকত সালমান ক্ষোভ প্রকাশ করে বলেন, “বিষয়টি জেনে খুব খারাপ লাগলো। আমি নিজে ঘটনাস্থল সরজমিনে পরিদর্শন করব এবং জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশ দেওয়া হবে।”

মন্তব্য করুন

আপনার মন্তব্য লিখুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাগেরহাটে শাপলা তুলতে গিয়ে দুই শিশুর মৃত্যু, ভ্যানচালকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

প্রফেসর কামাল উদ্দিন চৌধুরী কলেজে জাতীয় বিশ্ববিদ্যালয়ের নবীন বরণ

যান্ত্রিক ত্রুটিতে রামপাল বিদ্যুৎকেন্দ্রের এক ইউনিট বন্ধ, উৎপাদন অর্ধেকে

নওগাঁর পত্নী তলায় নেশাকারী কারবারি আটক

ডেঙ্গু প্রতিরোধের লক্ষ্যে ৩ আর্মড পুলিশ ব্যাটালিয়নে বিশেষ পরিচ্ছন্নতা অভিযান-২০২৬

চাঁদা দাবির অভিযোগ, সাংবাদিকের প্রশ্নে অভিযোগকারীকে ‘মেরে লাশ বানানোর’ হুমকি

পদ্মায় দুই দিন পর ছাত্রদল নেতার মরদেহ উদ্ধার

নওগাঁয় রামদাসহ আন্তঃজেলা দুর্ধর্ষ ছিনতাইকারী আটক

নবীনগরের ইব্রাহিমপুরে ভাঙা বাঁশের সাঁকোই ভরসা, স্থায়ী ব্রিজের আকুতি

২০০ টাকার ন্যানো ইউরিয়ায় কৃষিতে নতুন সম্ভাবনা, নজর কাড়ল প্রধানমন্ত্রীর

১০

মঘাদিয়ার শরিয়তপাড়ায় ঈদে মিলাদুন্নবী উপলক্ষে মিলাদ ও দোয়া মাহফিল

১১

বাগেরহাটের রামপালে ৪৪২ মেগাওয়াট সৌরবিদ্যুৎ প্রকল্পের একনেক অনুমোদন চলতি সপ্তাহে

১২

খুলনায় বিদেশে লোক পাঠানোর নামে লাখ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ

১৩

মঘাদিয়া ইউনিয়নে সংরক্ষিত মহিলা সদস্য পদে আলোচনায় নাসরিন আক্তার

১৪

বেলকুচিতে ৩ মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান শুরু

১৫

মিরসরাইয়ে আবুতোরাব ফাজিল মাদরাসায় তামাদ্দুনিক প্রতিযোগিতা

১৬

মিরসরাইয়ে এসএসসি-দাখিল উত্তীর্ণ ৩৫ কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা

১৭

শ্যামনগরে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা ও মশক নিধন অভিযান

১৮

দিঘলিয়ায় মাদরাসায় চুরি করতে গিয়ে ছাদ থেকে পড়ে যুবকের মৃত্যু, প্রশ্নের মুখে দারিদ্র্যের নির্মম বাস্তবতা

১৯

সন্ত্রাসবিরোধী আইনের মামলায় ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেপ্তার

২০