কালান্তর নিউজ ডেস্ক
১৭ জুন ২০২৬, ৯:২৫ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

মাগুরায় খড় নিয়ে বিরোধে স্ত্রীকে পিটিয়ে হত্যার অভিযোগ, ঘাতক স্বামী আটক

মাগুরার শ্রীপুরে সামেলা বেগম (৫৪) নামে এক গৃহবধূকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে তার স্বামীর বিরুদ্ধে। পারিবারিক তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। এ ঘটনায় অভিযুক্ত স্বামী সাহেব আলী জোয়ার্দারকে আটক করেছে পুলিশ।

গতকাল মঙ্গলবার (১৬ জুন) দুপুরে উপজেলার সব্দালপুর ইউনিয়নের কাজলী গ্রামের মুচিপাড়া এলাকায় এই নৃশংস ঘটনাটি ঘটে।

তুচ্ছ ঘটনায় বাগবিতণ্ডা ও হামলা: পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, মুচিপাড়া এলাকার বাসিন্দা আব্দুল মোতলেব জোয়ার্দারের ছেলে সাহেব আলী জোয়ার্দারের সঙ্গে তার স্ত্রী সামেলা বেগমের বিচালি (খড়) নিয়ে কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে উত্তেজিত হয়ে সাহেব আলী তার স্ত্রীকে এলোপাতাড়ি কিল-ঘুষি মারতে শুরু করেন। মারধরের তীব্রতায় সামেলা বেগম ঘরের চৌকি থেকে নিচে ছিটকে পড়ে গুরুতর আহত হন।

হাসপাতালে নেওয়ার আগেই মৃত্যু: আশঙ্কাজনক অবস্থায় পরিবারের সদস্যরা দ্রুত তাকে উদ্ধার করে শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে (দারিয়াপুর) নিয়ে যান। তবে সেখানে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে সামেলা বেগমকে মৃত ঘোষণা করেন।

পুলিশের তৎপরতা ও আটক: ঘটনার খবর পেয়ে শ্রীপুর থানা পুলিশ দ্রুত হাসপাতাল ও ঘটনাস্থল পরিদর্শন করে মরদেহ উদ্ধার করে। একই সঙ্গে ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগে ঘাতক স্বামী সাহেব আলী জোয়ার্দারকে তাৎক্ষণিকভাবে আটক করে থানায় নিয়ে যায়।

আইনগত ব্যবস্থা: শ্রীপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওলি মিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, গৃহবধূর মরদেহ ময়নাতদন্তের জন্য মাগুরা ২৫০ শয্যাবিশিষ্ট সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এই হত্যাকাণ্ডের ঘটনায় থানায় একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে এবং আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

মন্তব্য করুন

আপনার মন্তব্য লিখুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাগেরহাটে শাপলা তুলতে গিয়ে দুই শিশুর মৃত্যু, ভ্যানচালকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

প্রফেসর কামাল উদ্দিন চৌধুরী কলেজে জাতীয় বিশ্ববিদ্যালয়ের নবীন বরণ

যান্ত্রিক ত্রুটিতে রামপাল বিদ্যুৎকেন্দ্রের এক ইউনিট বন্ধ, উৎপাদন অর্ধেকে

নওগাঁর পত্নী তলায় নেশাকারী কারবারি আটক

ডেঙ্গু প্রতিরোধের লক্ষ্যে ৩ আর্মড পুলিশ ব্যাটালিয়নে বিশেষ পরিচ্ছন্নতা অভিযান-২০২৬

চাঁদা দাবির অভিযোগ, সাংবাদিকের প্রশ্নে অভিযোগকারীকে ‘মেরে লাশ বানানোর’ হুমকি

পদ্মায় দুই দিন পর ছাত্রদল নেতার মরদেহ উদ্ধার

নওগাঁয় রামদাসহ আন্তঃজেলা দুর্ধর্ষ ছিনতাইকারী আটক

নবীনগরের ইব্রাহিমপুরে ভাঙা বাঁশের সাঁকোই ভরসা, স্থায়ী ব্রিজের আকুতি

২০০ টাকার ন্যানো ইউরিয়ায় কৃষিতে নতুন সম্ভাবনা, নজর কাড়ল প্রধানমন্ত্রীর

১০

মঘাদিয়ার শরিয়তপাড়ায় ঈদে মিলাদুন্নবী উপলক্ষে মিলাদ ও দোয়া মাহফিল

১১

বাগেরহাটের রামপালে ৪৪২ মেগাওয়াট সৌরবিদ্যুৎ প্রকল্পের একনেক অনুমোদন চলতি সপ্তাহে

১২

খুলনায় বিদেশে লোক পাঠানোর নামে লাখ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ

১৩

মঘাদিয়া ইউনিয়নে সংরক্ষিত মহিলা সদস্য পদে আলোচনায় নাসরিন আক্তার

১৪

বেলকুচিতে ৩ মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান শুরু

১৫

মিরসরাইয়ে আবুতোরাব ফাজিল মাদরাসায় তামাদ্দুনিক প্রতিযোগিতা

১৬

মিরসরাইয়ে এসএসসি-দাখিল উত্তীর্ণ ৩৫ কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা

১৭

শ্যামনগরে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা ও মশক নিধন অভিযান

১৮

দিঘলিয়ায় মাদরাসায় চুরি করতে গিয়ে ছাদ থেকে পড়ে যুবকের মৃত্যু, প্রশ্নের মুখে দারিদ্র্যের নির্মম বাস্তবতা

১৯

সন্ত্রাসবিরোধী আইনের মামলায় ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেপ্তার

২০