কালান্তর নিউজ ডেস্ক
১৬ জুলাই ২০২৬, ৬:৪৪ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

শহিদের সংখ্যা কত, অজানা বহু মৃত্যুর গল্প: প্রকৃত সংখ্যা ১,৪০০ ছাড়ানোর আশঙ্কা

সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে ২০২৪ সালের জুলাইয়ের শুরুতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে যে আন্দোলন শুরু হয়েছিল, তা তৎকালীন আওয়ামী লীগ সরকারের চরম দমনপীড়নে রক্তাক্ত এক অধ্যায় পেরিয়ে শেষ পর্যন্ত গণঅভ্যুত্থানে রূপ নেয়। দীর্ঘ ৩৬ দিনের রক্তক্ষয়ী আন্দোলনের পর ৫ আগস্ট পতন ঘটে শেখ হাসিনা সরকারের। এরপর গঠিত অন্তর্বর্তী সরকার জুলাই গণঅভ্যুত্থানে নিহত ব্যক্তিদের ‘জুলাই শহিদ’ এবং আহত ব্যক্তিদের ‘জুলাই যোদ্ধা’র স্বীকৃতি দেয়।

২০২৫ সালের জানুয়ারিতে জুলাই শহিদদের প্রথম তালিকা প্রকাশ করে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়, যেখানে সংখ্যাটি ছিল ৮৩৪। পরবর্তীতে জুন মাসে আরও ১০ জনের নাম যুক্ত হলে সরকারি গেজেটে জুলাই শহিদের সংখ্যা দাঁড়ায় ৮৪৪ জনে। তবে এই সংখ্যা নিয়ে দেশজুড়ে এখনো নানা বিভ্রান্তি ও অসামঞ্জস্য রয়েছে; সরকার, মানবাধিকার সংস্থা ও বিভিন্ন রাজনৈতিক দল ও সংগঠনের কাছ থেকে আসছে ভিন্ন ভিন্ন সংখ্যা।

আজ ১৬ জুলাই: ‘জুলাই শহিদ দিবস’ ও জাতীয় শোক

আজ ১৬ জুলাই যথাযোগ্য মর্যাদায় সারা দেশে পালিত হচ্ছে ‘জুলাই শহিদ দিবস’। ২০২৪ সালের এই দিনে রংপুরে কোটা সংস্কার আন্দোলনের কর্মসূচিতে পুলিশের গুলিতে নির্মমভাবে নিহত হন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের মেধাবী শিক্ষার্থী আবু সাঈদ। দুই হাত প্রসারিত করে বুক পেতে দাঁড়িয়ে থাকা তার সেই অকুতোভয় মুহূর্তটি স্বৈরাচার বিরোধী আন্দোলনের মূল প্রতীক হয়ে ওঠে।

জুলাই শহিদ দিবস উপলক্ষে দেওয়া পৃথক বাণীতে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী তারেক রহমান জুলাই গণঅভ্যুত্থানে আত্মোৎসর্গকারী শহিদদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়েছেন। এছাড়াও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান জুলাই শহিদ পরিবারের মর্যাদা নিশ্চিত এবং দ্রুত ন্যায়বিচার প্রতিষ্ঠার আহ্বান জানিয়েছেন।

উৎসভেদে শহিদের সংখ্যার বড় তারতম্য

সরকারি গেজেট, জুলাই শহিদ স্মৃতি ফাউন্ডেশন, জাতিসংঘের অনুসন্ধানী প্রতিবেদন এবং বিভিন্ন সংগঠনের দেওয়া তথ্যের মধ্যে নিহতের সংখ্যা নিয়ে বড় ধরনের অমিল স্পষ্ট। সংশ্লিষ্টদের ধারণা, নতুন করে তদন্তে গণকবর, বেওয়ারিশ মরদেহ ও নদীতে লাশ ভাসিয়ে দেওয়ার অভিযোগ সামনে আসায় প্রকৃত সংখ্যা আরও অনেক বাড়তে পারে।

সরকারি গেজেট (মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়): গেজেটভুক্ত শহিদের সংখ্যা ৮৪৪ জন। তবে এই তালিকাটি সম্পূর্ণ বিতর্কমুক্ত নয়। আন্দোলনের সঙ্গে সংশ্লিষ্ট নন এমন কিছু ব্যক্তি তালিকায় স্থান পেয়েছেন এবং প্রকৃত শহিদদের কেউ কেউ এখনও তালিকার বাইরে রয়েছেন বলে অভিযোগ উঠেছে। অন্তত ৫২ জনের বিষয়ে প্রশ্ন ওঠায় তা যাচাই করছে মন্ত্রণালয়।

অপরাধ ট্রাইব্যুনাল: চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম জানান, এ পর্যন্ত সরকারি গেজেটে ৮৬৫ জনের নাম অন্তর্ভুক্ত হয়েছে।

জুলাই শহিদ স্মৃতি ফাউন্ডেশন: ফাউন্ডেশনের ওয়েবসাইটের হোমপেজে শহিদের সংখ্যা ‘৮২০ জনের বেশি’ বলা হলেও একই ওয়েবসাইটের তালিকায় রয়েছে ৮৪৫ জনের নাম।

জাতিসংঘের ফ্যাক্ট-ফাইন্ডিং মিশন: চলতি বছরের ১২ ফেব্রুয়ারি প্রকাশিত জাতিসংঘের মানবাধিকারবিষয়ক হাইকমিশনারের দফতরের প্রতিবেদনে বলা হয়, ১৫ জুলাই থেকে ৫ আগস্ট পর্যন্ত আন্দোলন-সংশ্লিষ্ট সহিংসতায় নিহতের সংখ্যা প্রায় ১,৪০০ হতে পারে।

অন্যান্য সংগঠন: ‘জুলাই রেভল্যুশনারি অ্যালায়েন্স’ তাদের তালিকায় ৯১৪ জনের নাম প্রকাশ করেছে এবং আরও ৬০০ জনের তথ্য যাচাই করছে বলে জানিয়েছে। জাতীয় ঐকমত্য কমিশনের ‘জুলাই জাতীয় সনদ ২০২৫’-এ শিশু ও নারীসহ ‘সহস্রাধিক’ নিরস্ত্র মানুষ নিহত হওয়ার কথা বলা হয়েছে। অন্যদিকে বাংলাদেশ জামায়াতে ইসলামীর স্মারক গ্রন্থে ৭১৬ জনের নাম থাকলেও দলটির সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার দাবি করেছেন, আন্দোলনে প্রায় দুই হাজার মানুষ নিহত হয়েছেন।

অজানা মৃত্যুর গল্প: গণকবর ও নদীতে মরদেহ ভাসিয়ে দেওয়ার অভিযোগ

জুলাই গণহত্যার তদন্তে প্রতিনিয়ত নতুন ও ভয়ংকর তথ্য সামনে আসছে। তদন্তসংশ্লিষ্ট কর্মকর্তাদের ভাষ্য অনুযায়ী, ঢাকার একটি হাসপাতাল থেকে নিহত ব্যক্তিদের কিছু মরদেহ পাশের নদীতে ভাসিয়ে দেওয়ার তথ্য পাওয়া গেছে। এ ছাড়া অনেক হাসপাতাল নিহতদের মরদেহ রেজিস্টারে অন্তর্ভুক্ত না করে বেওয়ারিশ হিসেবে দাফন বা অন্যভাবে সরিয়ে ফেলেছে।

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম বলেন, জুরাইন, নারায়ণগঞ্জ, মাতুয়াইল ও মুন্সীগঞ্জের সম্ভাব্য গণকবরগুলো এখন তদন্তের আওতায় রয়েছে। গণকবর ও নদীতে ভাসিয়ে দেওয়া বাকি শহিদদের পরিচয় শনাক্তের কাজ শেষ হলে মোট শহিদের সংখ্যা জাতিসংঘের প্রতিবেদনে উল্লেখিত ১,৪০০ ছাড়িয়ে যেতে পারে বলে তদন্তকারীদের ধারণা।

জুলাই গণঅভ্যুত্থান-পরবর্তী মামলা ১৮৫৫টি, অগ্রগতি মন্থর

বিগত স্বৈরাচারী আমলে সংঘটিত হত্যা, গুম ও নির্যাতনের ঘটনায় জুলাই গণঅভ্যুত্থান-পরবর্তী সময়ে দেশজুড়ে মোট ১ হাজার ৮৫৫টি মামলা দায়ের করা হয়েছে। দায়ের করা মামলাগুলোর মধ্যে ৭৯৯টি সরাসরি হত্যা মামলা এবং বাকি ১,০৫৬টি অন্যান্য আইনি ধারায় করা হয়েছে।

তবে মামলাগুলোর আইনি অগ্রগতি বেশ মন্থর। আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান মামলার অগ্রগতি সম্পর্কে জানিয়েছেন, ইতিমধ্যে ১৫৮টি মামলার তদন্ত সম্পন্ন করে আদালতে চার্জশিট দাখিল করা হয়েছে, যার মধ্যে হত্যা মামলা ৪৮টি এবং অন্যান্য অপরাধের মামলা ১১০টি। বাকি ১,৬৯৭টি মামলার তদন্ত এখনও চলমান রয়েছে। আইনমন্ত্রী আশ্বস্ত করেছেন যে, প্রতিটি মামলার সাক্ষ্য-প্রমাণ সংগ্রহ ও যথাযথ আইনি প্রক্রিয়া অনুসরণ করে তদন্ত কার্যক্রম পরিচালিত হচ্ছে, যাতে বিচারের সময় কোনো আইনি দুর্বলতা না থাকে।

মন্তব্য করুন

আপনার মন্তব্য লিখুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শহিদের সংখ্যা কত, অজানা বহু মৃত্যুর গল্প: প্রকৃত সংখ্যা ১,৪০০ ছাড়ানোর আশঙ্কা

রাবিতে জুলাই শহীদ দিবস উপলক্ষে সেমিনার: ‘জুলাই গণ-অভ্যুত্থান স্মরণীয় হয়ে থাকুক’

‘আর্জেন্টিনা কাপ জিতলে আবার একটা বিয়া করব’— অদ্ভুত ঘোষণা পরীমণির!

বৃষ্টি: কারও জন্য আশীর্বাদ, কারও জন্য আতঙ্ক

দোহারে তীব্র জলাবদ্ধতা; পানিবন্দী অসহায়দের ঘরে খাবার পৌঁছে দিল “টিম দোহার”

বিরামপুরে বৃক্ষরোপণ ও কৃতী শিক্ষার্থী সংবর্ধনা: সবুজ বাংলাদেশ গড়ার প্রত্যয়

ইছাখাদা নতুন বাজারে মহাসড়কের পাশে ‘কৃত্রিম ধান চাষ’! দীর্ঘদিনের কাদায় গজিয়েছে ধানের চারা, চরম দুর্ভোগে জনসাধারণ

হাওরপাড়ে চরম হতাশা ও আতঙ্ক; জব্দকৃত নিষিদ্ধ জাল ছিনতাইয়ের অভিযোগে ১,১৬৫ জেলের বিরুদ্ধে মামলা

রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত কলেজগুলোর মধ্যে শীর্ষে মাগুরা মেডিকেল কলেজ

নেত্রকোণায় ৭ হাজার পিস ইয়াবাসহ নারী মাদককারবারী আটক

১০

এনায়েতপুরে ছাত্র হত্যা মামলায় আওয়ামী লীগ নেতা দারোগ আলী গ্রেপ্তার

১১

মতিহার থানার ইন্সপেক্টর পরিচয়ে প্রতারণা, আসামি ধরার খরচের নামে টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ

১২

দুই দিনে কমলো ৪,৩৭৪ টাকা, আজ দেশের বাজারে নতুন দামে বিক্রি হচ্ছে স্বর্ণ ও রুপা

১৩

প্রবাসীর স্ত্রীর সাথে পরকীয়ার অভিযোগ, সমালোচনার মুখে যশোরের জামায়াত নেতা ও সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী

১৪

রংপুর রেঞ্জে জুন মাসের শ্রেষ্ঠ পুলিশ সুপার নির্বাচিত দিনাজপুরের এসপি জেদান আল মুসা

১৫

দিনাজপুরে এইচএসসি পরীক্ষার্থীদের রেলপথ অবরোধ, শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে বিক্ষোভ

১৬

নজরুল ইসলাম খানের সঙ্গে জাতীয়তাবাদী সমমনা জোটের শীর্ষ নেতাদের সৌজন্য সাক্ষাৎ

১৭

নেত্রকোণায় নিখোঁজ স্কুলছাত্রী ট্রেন থেকে অচেতন অবস্থায় উদ্ধার, তদন্তে পুলিশ

১৮

নওগাঁয় ডাবের পানিতে চেতনানাশক মেশানো সেই প্রতারক চক্রের ৪ সদস্য গ্রেপ্তার

১৯

মিঠাপুকুরে মাদকবিরোধী অভিযান: ৩ জনের কারাদণ্ড ও অর্থদণ্ড

২০