ছামিউল আলিম, বিরল (দিনাজপুর) প্রতিনিধি
৬ অগাস্ট ২০২৬, ৯:২৫ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

বিরলে ইতিহাস ও ঐতিহ্য সংরক্ষণে মতবিনিময় সভা অনুষ্ঠিত

দিনাজপুরের বিরল উপজেলার গৌরবময় ইতিহাস ও ঐতিহ্য সংরক্ষণ এবং তা নতুন প্রজন্মের কাছে সঠিকভাবে তুলে ধরার লক্ষ্যে এক বিশেষ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

আজ বৃহস্পতিবার (৬ আগস্ট ২০২৬) সকাল ১১টায় উপজেলা পরিষদ কনফারেন্স রুমে (৫ম তলা) এই সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোঃ রেজাউল ইসলামের সভাপতিত্বে আয়োজিত এ মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, গবেষক, লেখক, সাংবাদিক এবং সুশীল সমাজের প্রতিনিধিরা।

বোর্ডহাট কলেজের প্রভাষক ও লেখক বিধান দত্তের সঞ্চালনায় সভায় বক্তারা বিরলের হারিয়ে যাওয়া লোকসংস্কৃতি, ঐতিহাসিক প্রাচীন স্থাপনা এবং মহান মুক্তিযুদ্ধের স্মৃতিবিজড়িত স্থানগুলো চিহ্নিত করে তা সংরক্ষণের ওপর বিশেষ গুরুত্বারোপ করেন। তাঁরা বলেন, স্থানীয় সংস্কৃতি ও ঐতিহ্যকে টিকিয়ে রাখতে প্রাতিষ্ঠানিক এমন উদ্যোগ অত্যন্ত সময়োপযোগী।

আয়োজনের সভাপতির বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোঃ রেজাউল ইসলাম বলেন, “একটি জাতির মূল ভিত্তি হচ্ছে তার ইতিহাস ও ঐতিহ্য। বিরল উপজেলার অত্যন্ত সমৃদ্ধ অতীত রয়েছে, যা নতুন প্রজন্মের জানা অত্যন্ত জরুরি। আধুনিক প্রযুক্তি ও সামাজিক মাধ্যমের আগ্রাসনে তরুণ সমাজ যেন নিজের শিকড় ভুলে না যায়, সে জন্য আমরা বিরলের ইতিহাস গ্রন্থনা এবং ঐতিহ্যবাহী উপাদানগুলো সংরক্ষণের উদ্যোগ হাতে নিয়েছি।”

তিনি আরও জানান, স্থানীয় সর্বস্তরের মানুষের সহযোগিতা, সঠিক তথ্য ও ঐতিহাসিক দলিল প্রদানের মাধ্যমে এই মহতী কাজটিকে সফলভাবে বাস্তবায়ন করতে চায় উপজেলা প্রশাসন।

সভায় উপস্থিত সুধীজন বিরলের ইতিহাস সংরক্ষণের এই উদ্যোগকে সাধুবাদ জানান এবং আশা প্রকাশ করেন, এই কাজটি ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি অনন্য দলিল হিসেবে কাজ করবে।

মন্তব্য করুন

আপনার মন্তব্য লিখুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাগেরহাটে শাপলা তুলতে গিয়ে দুই শিশুর মৃত্যু, ভ্যানচালকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

প্রফেসর কামাল উদ্দিন চৌধুরী কলেজে জাতীয় বিশ্ববিদ্যালয়ের নবীন বরণ

যান্ত্রিক ত্রুটিতে রামপাল বিদ্যুৎকেন্দ্রের এক ইউনিট বন্ধ, উৎপাদন অর্ধেকে

নওগাঁর পত্নী তলায় নেশাকারী কারবারি আটক

ডেঙ্গু প্রতিরোধের লক্ষ্যে ৩ আর্মড পুলিশ ব্যাটালিয়নে বিশেষ পরিচ্ছন্নতা অভিযান-২০২৬

চাঁদা দাবির অভিযোগ, সাংবাদিকের প্রশ্নে অভিযোগকারীকে ‘মেরে লাশ বানানোর’ হুমকি

পদ্মায় দুই দিন পর ছাত্রদল নেতার মরদেহ উদ্ধার

নওগাঁয় রামদাসহ আন্তঃজেলা দুর্ধর্ষ ছিনতাইকারী আটক

নবীনগরের ইব্রাহিমপুরে ভাঙা বাঁশের সাঁকোই ভরসা, স্থায়ী ব্রিজের আকুতি

২০০ টাকার ন্যানো ইউরিয়ায় কৃষিতে নতুন সম্ভাবনা, নজর কাড়ল প্রধানমন্ত্রীর

১০

মঘাদিয়ার শরিয়তপাড়ায় ঈদে মিলাদুন্নবী উপলক্ষে মিলাদ ও দোয়া মাহফিল

১১

বাগেরহাটের রামপালে ৪৪২ মেগাওয়াট সৌরবিদ্যুৎ প্রকল্পের একনেক অনুমোদন চলতি সপ্তাহে

১২

খুলনায় বিদেশে লোক পাঠানোর নামে লাখ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ

১৩

মঘাদিয়া ইউনিয়নে সংরক্ষিত মহিলা সদস্য পদে আলোচনায় নাসরিন আক্তার

১৪

বেলকুচিতে ৩ মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান শুরু

১৫

মিরসরাইয়ে আবুতোরাব ফাজিল মাদরাসায় তামাদ্দুনিক প্রতিযোগিতা

১৬

মিরসরাইয়ে এসএসসি-দাখিল উত্তীর্ণ ৩৫ কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা

১৭

শ্যামনগরে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা ও মশক নিধন অভিযান

১৮

দিঘলিয়ায় মাদরাসায় চুরি করতে গিয়ে ছাদ থেকে পড়ে যুবকের মৃত্যু, প্রশ্নের মুখে দারিদ্র্যের নির্মম বাস্তবতা

১৯

সন্ত্রাসবিরোধী আইনের মামলায় ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেপ্তার

২০