কালান্তর নিউজ ডেস্ক
১১ সেপ্টেম্বর ২০২৬, ২:৫৫ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

ডেগ খুলতেই টাকার পাহাড়! শাহজালাল মাজারের কোটি টাকা কি পড়ে থাকবে, নাকি বাঁচাবে গরীবের প্রাণ?

সিলেট। শত বছরের তালা ভাঙলো। প্রকাশ্যে এলো হযরত শাহজাল (রহ.) মাজারের গোপন ভান্ডার। জেলা প্রশাসনের সামনে খোলা হলো ঐতিহাসিক ডেগ ও দানবাক্স। আর তাতেই বেরিয়ে এলো চমক।

ভিডিওতে স্পষ্ট দেখা যাচ্ছে, ডেগ ভর্তি নগদ টাকা। শুধু বাংলাদেশি টাকা নয়, সাথে মার্কিন ডলার, পাউন্ড, রিয়াল, রুপি, দিরহাম। যোগ হয়েছে স্বর্ণ-রুপার গহনা। মানতের গরু-ছাগলও কম যায়নি। ক্যামেরার সামনে, সবার চোখের সামনে চলছে টাকা গণনা। উদ্দেশ্য একটাই – স্বচ্ছতা।

কিন্তু টাকা গুনে লাভ কি, যদি তা কাজেই না লাগে?

আজ হাসপাতালের অভাবে বিনা চিকিৎসায় মরছে গরীব। ঔষধের অভাবে ছটফট করছে শিশু। আর এদিকে মাজারের ডেগে কোটি কোটি টাকা তালাবদ্ধ।

তাই সাধারণ মানুষের একটাই জোর দাবি:

*এই দানের টাকা দিয়ে সিলেটে গড়ে তোলা হোক “হযরত শাহজাল (রহ.) ফ্রি আন্তর্জাতিক হাসপাতাল”।*

যেখানে টাকার অভাবে কেউ চিকিৎসা থেকে বঞ্চিত হবে না। মাজারের রক্ষণাবেক্ষণের পর উদ্বৃত্ত পুরো টাকা জমা হবে এই হাসপাতালের নামে। আর সেই টাকার লাভ দিয়েই চলবে হাসপাতাল।

মাজার জিয়ারত করুন, শ্রদ্ধা জানান। কিন্তু দানবাক্সের টাকা দিয়ে জীবিত মানুষ বাঁচান। এটাই হবে ৩৬০ আউলিয়ার প্রকৃত আদর্শের প্রতি শ্রদ্ধা।

প্রশাসন কি শুনবে জনগণের এই আর্তনাদ? নাকি টাকাগুলো আবারও ডেগের তলায় চাপা পড়ে থাকবে? উত্তর এখন সময় আর সরকারের কাছে।

মন্তব্য করুন

আপনার মন্তব্য লিখুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

Spotify Review 2026

১

গঙ্গাচড়ায় ২৮ অক্টোবরের হত্যাকাণ্ডের বিচারের দাবিতে জামায়াতের বিক্ষোভ, কঠোর হুঁশিয়ারি

২

নিষিদ্ধ আওয়ামী লীগের মিছিলের প্রতিবাদে শিবপুরে বিএনপির বিক্ষোভ

৩

রাজশাহীতে চোরাই ল্যাপটপ ও ১২টি মোবাইল ফোন উদ্ধার, গ্রেপ্তার ২

৪

শতবর্ষী বিদ্যালয়ের মাঠে ড্রেন নির্মাণ, ক্ষুব্ধ শিক্ষার্থীদের আন্দোলনের হুঁশিয়ারি

৫

ছাত্রদল কর্মীর জীবনের দাম কি ২০ লাখ টাকা? জুলাই যোদ্ধা শাকিল হত্যা ও এমপি পুত্র গ্রেপ্তার নিয়ে যা জানা গেল

৬

মাদ্রাসা শিক্ষককে পেটানোই সমাধান নয়, অপরাধীর পরিচয় ধর্ম নয়, অপরাধীই: সাম্প্রদায়িক ট্যাগের বিরুদ্ধে কড়া প্রতিবাদ

৭

রাজশাহীকে অবৈধ দখলমুক্ত করা হবে, পুনর্বাসিত হবেন ক্ষুদ্র ব্যবসায়ীরা

৮

নোবিপ্রবিতে নবীনবরণ ৭ নভেম্বর, থাকছেন নাহিদ ইসলামসহ এনসিপির কেন্দ্রীয় নেতারা

৯

তাড়াইলে এলপিজি গ্যাসের তীব্র সংকট, ২ হাজার ৬০০ টাকাতেও মিলছে না সিলিন্ডার

১০

বাঘারপাড়ার জহুরপুরে ২০০ বছরের প্রাচীন বটগাছ, প্রকৃতির অনন্য তোরণ

১১

খুলনায় জাতীয় নিরাপদ সড়ক দিবস-২০২৬ পালিত: আলোচনা সভা ও মানববন্ধন

১২

ডিপিসি সম্পন্ন, তবু পদোন্নতির জিও নেই: অপেক্ষায় ৩৭তম বিসিএসের শিক্ষা ক্যাডার

১৩

নবীনগরে গাছের চারা লাগানো নিয়ে বিরোধ, বাক্‌প্রতিবন্ধী নারীকে হত্যাচেষ্টার অভিযোগ

১৪

সুন্দরবনে জাহাজের ধাক্কায় ডুবল কয়লাবাহী কার্গো, তলিয়ে গেল ১,২৫০ টন কয়লা

১৫

মিরসরাইয়ের নতুন ইউএনও মোহাম্মদ জাহিদুল ইসলাম, জনসেবায় বাড়ছে প্রত্যাশা

১৬

নির্বাচন কমিশনকে কঠোর কর্মসূচির হুঁশিয়ারি ১১ দলীয় জোটের

১৭

টঙ্গীর শিশু নিপীড়ন বিতর্কে নতুন মোড়, দেশ ছাড়ার দাবি শিশুটির বাবার

১৮

নাগেশ্বরীতে জুয়ার আসর থেকে যুবশক্তির নেতা আটক, ঘণ্টাখানেক পর মুচলেকায় মুক্তি

১৯

ফুলবাড়ীতে ডিবির অভিযানে ১০৩ পিস ইয়াবাসহ একজন গ্রেপ্তার

২০