আলিফ মিয়া, হাতিবান্ধা (লালমনিরহাট) প্রতিনিধি
২৭ জুলাই ২০২৬, ৫:২৯ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

হাতীবান্ধা সরকারি কলেজে অনার্স শিক্ষার্থীদের ভাইভার ভিডিও ফেসবুকে প্রকাশ, সমালোচনার ঝড়

লালমনিরহাটের হাতীবান্ধা সরকারি আলিমুদ্দিন কলেজের অনার্স চতুর্থ বর্ষের শিক্ষার্থীদের মৌখিক (ভাইভা) পরীক্ষার ভেতরের দৃশ্য ও ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করার অভিযোগ উঠেছে। এ ঘটনায় কলেজ কর্তৃপক্ষের ভূমিকা নিয়ে শিক্ষার্থীদের মধ্যে চরম ক্ষোভের সৃষ্টি হয়েছে এবং বিষয়টি নিয়ে এলাকায় ব্যাপক সমালোচনা চলছে।

ভাইরাল হওয়া ভিডিওগুলোতে দেখা যায়, মৌখিক পরীক্ষায় কয়েকজন শিক্ষার্থী শিক্ষকদের বিভিন্ন প্রশ্নের সন্তোষজনক উত্তর দিতে পারছেন না। পরবর্তীতে ওই ভিডিওগুলো ফেসবুকে ছড়িয়ে দিয়ে সংশ্লিষ্ট শিক্ষার্থীদের নাম-পরিচয় উল্লেখ করে কটাক্ষ, বিদ্রূপ ও উপহাস করা হচ্ছে বলে ভুক্তভোগীরা অভিযোগ করেছেন।

ক্ষতিগ্রস্ত কয়েকজন শিক্ষার্থীর সাথে কথা বলে জানা যায়, ভাইভা বোর্ডের গোপনীয়তা ভঙ্গ করে অনুমতি ছাড়াই তাঁদের ভিডিও এভাবে প্রকাশ্যে ছড়িয়ে দেওয়ায় তারা সামাজিকভাবে অত্যন্ত বিব্রতকর ও অবমাননাকর পরিস্থিতির মুখে পড়েছেন। এতে তাদের মানসিক বিকাশ ব্যাহত হওয়ার পাশাপাশি তারা মানসিকভাবে মারাত্মকভাবে ভেঙে পড়েছেন।

শিক্ষার্থী ও সচেতন মহল প্রশ্ন তুলেছেন, গোপনীয় একটি প্রাতিষ্ঠানিক পরীক্ষার ভিডিও শিক্ষার্থীদের অজান্তে বা সম্মতি ছাড়া সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করা কতটুকু নৈতিক? এটি শিক্ষার্থীদের ব্যক্তিগত মর্যাদা, গোপনীয়তা এবং মৌলিক অধিকারের চরম লঙ্ঘন কি না—তা নিয়ে প্রশ্ন তুলেছেন সচেতন নাগরিকরা। এ বিষয়ে কলেজ কর্তৃপক্ষের দায়িত্বশীল কোনো বক্তব্য পাওয়া না গেলেও বিষয়টি নিয়ে দ্রুত সুষ্ঠু তদন্ত ও পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছেন ক্ষুব্ধ শিক্ষার্থীরা।

মন্তব্য করুন

আপনার মন্তব্য লিখুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাগেরহাটে শাপলা তুলতে গিয়ে দুই শিশুর মৃত্যু, ভ্যানচালকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

প্রফেসর কামাল উদ্দিন চৌধুরী কলেজে জাতীয় বিশ্ববিদ্যালয়ের নবীন বরণ

যান্ত্রিক ত্রুটিতে রামপাল বিদ্যুৎকেন্দ্রের এক ইউনিট বন্ধ, উৎপাদন অর্ধেকে

নওগাঁর পত্নী তলায় নেশাকারী কারবারি আটক

ডেঙ্গু প্রতিরোধের লক্ষ্যে ৩ আর্মড পুলিশ ব্যাটালিয়নে বিশেষ পরিচ্ছন্নতা অভিযান-২০২৬

চাঁদা দাবির অভিযোগ, সাংবাদিকের প্রশ্নে অভিযোগকারীকে ‘মেরে লাশ বানানোর’ হুমকি

পদ্মায় দুই দিন পর ছাত্রদল নেতার মরদেহ উদ্ধার

নওগাঁয় রামদাসহ আন্তঃজেলা দুর্ধর্ষ ছিনতাইকারী আটক

নবীনগরের ইব্রাহিমপুরে ভাঙা বাঁশের সাঁকোই ভরসা, স্থায়ী ব্রিজের আকুতি

২০০ টাকার ন্যানো ইউরিয়ায় কৃষিতে নতুন সম্ভাবনা, নজর কাড়ল প্রধানমন্ত্রীর

১০

মঘাদিয়ার শরিয়তপাড়ায় ঈদে মিলাদুন্নবী উপলক্ষে মিলাদ ও দোয়া মাহফিল

১১

বাগেরহাটের রামপালে ৪৪২ মেগাওয়াট সৌরবিদ্যুৎ প্রকল্পের একনেক অনুমোদন চলতি সপ্তাহে

১২

খুলনায় বিদেশে লোক পাঠানোর নামে লাখ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ

১৩

মঘাদিয়া ইউনিয়নে সংরক্ষিত মহিলা সদস্য পদে আলোচনায় নাসরিন আক্তার

১৪

বেলকুচিতে ৩ মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান শুরু

১৫

মিরসরাইয়ে আবুতোরাব ফাজিল মাদরাসায় তামাদ্দুনিক প্রতিযোগিতা

১৬

মিরসরাইয়ে এসএসসি-দাখিল উত্তীর্ণ ৩৫ কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা

১৭

শ্যামনগরে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা ও মশক নিধন অভিযান

১৮

দিঘলিয়ায় মাদরাসায় চুরি করতে গিয়ে ছাদ থেকে পড়ে যুবকের মৃত্যু, প্রশ্নের মুখে দারিদ্র্যের নির্মম বাস্তবতা

১৯

সন্ত্রাসবিরোধী আইনের মামলায় ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেপ্তার

২০