ম.ম.রবি ডাকুয়া, মোংলা {বাগেরহাট} প্রতিনিধি
১০ অগাস্ট ২০২৬, ৯:৫৩ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

খেজুর ও তালের বিকল্প হিসেবে গোলপাতার গুড়: উপকূলীয় অর্থনীতিতে নতুন সম্ভাবনার হাতছানি

বাংলাদেশের সুন্দরবন সংলগ্ন উপকূলীয় লবণাক্ত অঞ্চলে প্রাকৃতিকভাবে জন্মানো গোলপাতা (নিপা পাম) এখন কেবল ঘরবাড়ির ছাউনি দেওয়ার কাজে নয়, বরং অর্থনৈতিক আয়ের নতুন উৎস হিসেবে আত্মপ্রকাশ করছে। খেজুর ও তালের গুড়ের শক্তিশালী বিকল্প হিসেবে বাণিজ্যিকভাবে বাজারে আসার সম্ভাবনা তৈরি করেছে গোলপাতার গুড়।

বাংলাদেশ ইক্ষু গবেষণা ইনস্টিটিউটের তত্ত্বাবধানে বাগেরহাটের মংলা উপজেলার মিঠাখালী ইউনিয়নের খোনকারবেড় গ্রামে পরিচালিত একটি সফল প্রকল্পের মাধ্যমে এই সম্ভাবনার পথ সুগম হয়েছে। গবেষণায় দেখা গেছে, পৌষ থেকে ফাল্গুন মাস পর্যন্ত গোলগাছের ডাণ্ডি কৌশলে ছেঁটে সংগৃহীত রস জ্বালিয়ে তৈরি করা গুড় স্বাদ ও গুণগত মানে অত্যন্ত চমৎকার। কোনো প্রকার রাসায়নিক সার বা কীটনাশক ছাড়া সম্পূর্ণ প্রাকৃতিকভাবে উৎপাদিত এই গুড় স্বাদে সামান্য নোনতা হওয়ায় শরীরের লবণের ঘাটতি পূরণেও সহায়ক।

অভিজ্ঞ সংগ্রাহক ও গবেষকরা জানান, সঠিক প্রশিক্ষণ ও প্রচারণার অভাবে সম্ভাবনাময় এই খাতটি এখনো কুটির শিল্পের গণ্ডি বেরোতে পারেনি। তবে পতিত জমি, খালের পাড় বা নিচু জলাভূমিতে পরিকল্পিতভাবে ‘গোলবহর’ বা গোলগাছের বাগান তৈরি করা অত্যন্ত সহজ ও সাশ্রয়ী। কোনো বিশেষ পরিচর্যা ছাড়াই গোলফল (গাবনা) মাটিতে পুঁতে দিলেই চারা জন্মায়।

কৃষি বিশেষজ্ঞরা মনে করছেন, আধুনিক প্রযুক্তি, সহজ শর্তে ঋণ ও সরকারি বিপণন সুবিধা দেওয়া গেলে এ গুড় দেশের মূলধারার চাহিদা মিটিয়ে বিদেশেও রপ্তানি করা সম্ভব। টিনের চালার ব্যবহার বাড়ায় গোলপাতার ছাউনির চাহিদা কমলেও, গুড় উৎপাদনের এই নতুন সম্ভাবনা উপকূলীয় অঞ্চলের প্রান্তিক কৃষক ও বেকার জনগোষ্ঠীর স্বাবলম্বী হওয়ার বড় মাধ্যম হয়ে উঠতে পারে।

মন্তব্য করুন

আপনার মন্তব্য লিখুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাগেরহাটে শাপলা তুলতে গিয়ে দুই শিশুর মৃত্যু, ভ্যানচালকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

প্রফেসর কামাল উদ্দিন চৌধুরী কলেজে জাতীয় বিশ্ববিদ্যালয়ের নবীন বরণ

যান্ত্রিক ত্রুটিতে রামপাল বিদ্যুৎকেন্দ্রের এক ইউনিট বন্ধ, উৎপাদন অর্ধেকে

নওগাঁর পত্নী তলায় নেশাকারী কারবারি আটক

ডেঙ্গু প্রতিরোধের লক্ষ্যে ৩ আর্মড পুলিশ ব্যাটালিয়নে বিশেষ পরিচ্ছন্নতা অভিযান-২০২৬

চাঁদা দাবির অভিযোগ, সাংবাদিকের প্রশ্নে অভিযোগকারীকে ‘মেরে লাশ বানানোর’ হুমকি

পদ্মায় দুই দিন পর ছাত্রদল নেতার মরদেহ উদ্ধার

নওগাঁয় রামদাসহ আন্তঃজেলা দুর্ধর্ষ ছিনতাইকারী আটক

নবীনগরের ইব্রাহিমপুরে ভাঙা বাঁশের সাঁকোই ভরসা, স্থায়ী ব্রিজের আকুতি

২০০ টাকার ন্যানো ইউরিয়ায় কৃষিতে নতুন সম্ভাবনা, নজর কাড়ল প্রধানমন্ত্রীর

১০

মঘাদিয়ার শরিয়তপাড়ায় ঈদে মিলাদুন্নবী উপলক্ষে মিলাদ ও দোয়া মাহফিল

১১

বাগেরহাটের রামপালে ৪৪২ মেগাওয়াট সৌরবিদ্যুৎ প্রকল্পের একনেক অনুমোদন চলতি সপ্তাহে

১২

খুলনায় বিদেশে লোক পাঠানোর নামে লাখ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ

১৩

মঘাদিয়া ইউনিয়নে সংরক্ষিত মহিলা সদস্য পদে আলোচনায় নাসরিন আক্তার

১৪

বেলকুচিতে ৩ মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান শুরু

১৫

মিরসরাইয়ে আবুতোরাব ফাজিল মাদরাসায় তামাদ্দুনিক প্রতিযোগিতা

১৬

মিরসরাইয়ে এসএসসি-দাখিল উত্তীর্ণ ৩৫ কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা

১৭

শ্যামনগরে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা ও মশক নিধন অভিযান

১৮

দিঘলিয়ায় মাদরাসায় চুরি করতে গিয়ে ছাদ থেকে পড়ে যুবকের মৃত্যু, প্রশ্নের মুখে দারিদ্র্যের নির্মম বাস্তবতা

১৯

সন্ত্রাসবিরোধী আইনের মামলায় ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেপ্তার

২০