সুজন চন্দ্র দাস, কালীগঞ্জ {গাজীপুর} প্রতিনিধি
১ অগাস্ট ২০২৬, ১২:২৩ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

শীতলক্ষ্যায় বন্ধুদের সঙ্গে গোসলে নেমে প্রাণ গেল ২ মাদ্রাসাছাত্রের, কালীগঞ্জে শোকের ছায়া

ছুটির দিনে বন্ধুদের সঙ্গে নদীতে আনন্দে মেতে গোসলে নেমে শীতলক্ষ্যা নদীতে সলিলসমাধি ঘটেছে দুই মাদ্রাসাছাত্রের। একদল শিশুর দুরন্ত উচ্ছ্বাস মুহূর্তের মধ্যেই রূপ নেয় চরম আতঙ্ক ও শোকে।

শনিবার (১ আগস্ট ২০২৬) বেলা ১১টার দিকে গাজীপুরের কালীগঞ্জ উপজেলার মোক্তারপুর এলাকার ঐতিহ্যবাহী চরসিন্দুর ব্রিজের কাছে শীতলক্ষ্যা নদীতে এই করুণ দুর্ঘটনাটি ঘটে।

নিহত দুই শিশু হলো—কালীগঞ্জের মোক্তারপুর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের মো. আতাউর শেখের ছেলে লাবিবুল আল হাসান (১০) এবং কাপাসিয়া উপজেলার দড়িনাসেরা গ্রামের মো. তোফাজ্জল হোসেনের ছেলে রায়হান ইসলাম রাব্বি (১২)। তারা উভয়েই স্থানীয় একটি মাদ্রাসার ছাত্র ছিল।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার সকালে পাঁচ বন্ধু মিলে একসঙ্গে চরসিন্দুর ব্রিজের পাশে শীতলক্ষ্যা নদীতে গোসল করতে নামে। কিছু সময় গোসল করার পর তাদের মধ্যকার তিনজন সাঁতরে নিরাপদে তীরে ফিরে আসতে সক্ষম হলেও তলিয়ে যায় লাবিবুল ও রায়হান। সঙ্গীদের দেখতে না পেয়ে তীরে থাকা কিশোরদের চিৎকারে আশপাশের স্থানীয় বাসিন্দারা দ্রুত নদীতে নেমে তল্লাশি শুরু করেন।

পরবর্তীতে দীর্ঘ খোঁজাখুঁজির একপর্যায়ে নদী থেকে দুই শিশুকে নিথর অবস্থায় উদ্ধার করা হয়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে কালীগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) এমদাদুল হক জানান, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে। স্বজনদের কোনো প্রকার অভিযোগ না থাকায় এবং স্বজনদের লিখিত আবেদনের ভিত্তিতে ময়নাতদন্ত ছাড়াই স্বজনদের কাছে লাশ হস্তান্তর করা হয়েছে।

ছুটির দিনে এমন মর্মান্তিক দুর্ঘটনায় নিহতদের পরিবার ও পুরো মোক্তারপুর এলাকায় চরম শোকের ছায়া নেমে এসেছে।

মন্তব্য করুন

আপনার মন্তব্য লিখুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাগেরহাটে শাপলা তুলতে গিয়ে দুই শিশুর মৃত্যু, ভ্যানচালকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

প্রফেসর কামাল উদ্দিন চৌধুরী কলেজে জাতীয় বিশ্ববিদ্যালয়ের নবীন বরণ

যান্ত্রিক ত্রুটিতে রামপাল বিদ্যুৎকেন্দ্রের এক ইউনিট বন্ধ, উৎপাদন অর্ধেকে

নওগাঁর পত্নী তলায় নেশাকারী কারবারি আটক

ডেঙ্গু প্রতিরোধের লক্ষ্যে ৩ আর্মড পুলিশ ব্যাটালিয়নে বিশেষ পরিচ্ছন্নতা অভিযান-২০২৬

চাঁদা দাবির অভিযোগ, সাংবাদিকের প্রশ্নে অভিযোগকারীকে ‘মেরে লাশ বানানোর’ হুমকি

পদ্মায় দুই দিন পর ছাত্রদল নেতার মরদেহ উদ্ধার

নওগাঁয় রামদাসহ আন্তঃজেলা দুর্ধর্ষ ছিনতাইকারী আটক

নবীনগরের ইব্রাহিমপুরে ভাঙা বাঁশের সাঁকোই ভরসা, স্থায়ী ব্রিজের আকুতি

২০০ টাকার ন্যানো ইউরিয়ায় কৃষিতে নতুন সম্ভাবনা, নজর কাড়ল প্রধানমন্ত্রীর

১০

মঘাদিয়ার শরিয়তপাড়ায় ঈদে মিলাদুন্নবী উপলক্ষে মিলাদ ও দোয়া মাহফিল

১১

বাগেরহাটের রামপালে ৪৪২ মেগাওয়াট সৌরবিদ্যুৎ প্রকল্পের একনেক অনুমোদন চলতি সপ্তাহে

১২

খুলনায় বিদেশে লোক পাঠানোর নামে লাখ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ

১৩

মঘাদিয়া ইউনিয়নে সংরক্ষিত মহিলা সদস্য পদে আলোচনায় নাসরিন আক্তার

১৪

বেলকুচিতে ৩ মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান শুরু

১৫

মিরসরাইয়ে আবুতোরাব ফাজিল মাদরাসায় তামাদ্দুনিক প্রতিযোগিতা

১৬

মিরসরাইয়ে এসএসসি-দাখিল উত্তীর্ণ ৩৫ কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা

১৭

শ্যামনগরে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা ও মশক নিধন অভিযান

১৮

দিঘলিয়ায় মাদরাসায় চুরি করতে গিয়ে ছাদ থেকে পড়ে যুবকের মৃত্যু, প্রশ্নের মুখে দারিদ্র্যের নির্মম বাস্তবতা

১৯

সন্ত্রাসবিরোধী আইনের মামলায় ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেপ্তার

২০