কালান্তর নিউজ ডেস্ক
৯ অক্টোবর ২০২৬, ১১:৪১ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

উড়তে পারে, তবু যায় না! পরিবারের মায়ায় বাঁধা ৯ বালিহাঁস

মায়ের মৃত্যুর পর অসহায় ১২টি বালিহাঁসের ছানাকে আশ্রয় দিয়েছিলেন খুলনার ডুমুরিয়া উপজেলার কৃষ্ণনগর গ্রামের শান্তিরাম সরকার (৬০)। এরপর স্ত্রী মল্লিকা সরকার ও ছেলে মধু সরকারকে নিয়ে শুরু করেন ছানাগুলোর লালন-পালন।

প্রায় পাঁচ মাস ধরে সন্তানের মতো যত্নে বড় করে তোলা সেই অতিথি পাখিগুলো এখন পরিবারেরই সদস্য। বিশাল বিলডাকাতিয়া বিল পাশে থাকলেও আশ্রয়দাতার বাড়ি ছেড়ে কোথাও উড়ে যেতে চায় না তারা।

গত জুন মাসে রাতে বিলডাকাতিয়া বিলে মাছ ধরতে গিয়ে ছানাগুলোকে দেখতে পান শান্তিরাম সরকার। বিলের শ্যাওলার মধ্যে মায়ের মৃতদেহের পাশে অসহায়ভাবে ডাকছিল ছোট্ট পাখিগুলো। দৃশ্যটি দেখে মায়া হয় তাঁর।

পরে ছানাগুলোকে বাড়িতে নিয়ে এসে স্ত্রী মল্লিকা সরকারের হাতে তুলে দেন। সেই থেকেই শুরু হয় তাদের নতুন জীবন।

শান্তিরাম সরকার জানান, ছানাগুলোকে বাড়িতে আনার পর স্ত্রী মল্লিকা ও ছেলে মধু সরকার মিলে তাদের যত্ন নিতে শুরু করেন। ধীরে ধীরে পরিবারের সদস্যদের সঙ্গে পাখিগুলোর সখ্য গড়ে ওঠে। বর্তমানে বাড়ির চারপাশে দেশি হাঁসের মতো ঘুরে বেড়ায় তারা।

মল্লিকা সরকার বলেন, “আমি ওদের নিজের সন্তানের মতো যত্ন করি। মুরগির ফিড ও ভাত খাইয়ে বড় করেছি। লাখ টাকা দিলেও একটিও হাঁস পাখি বিক্রি করব না।”

তিনি জানান, পাখিগুলোর প্রতি পরিবারের সদস্যদের আলাদা মায়া তৈরি হয়েছে। তাদের খাবার দেওয়া ও দেখাশোনা করা এখন পরিবারের প্রতিদিনের কাজের অংশ।

এদিকে, পরিবারের সঙ্গে বালিহাঁসগুলোর এমন মায়ার সম্পর্ক এলাকায় ব্যাপক আগ্রহ সৃষ্টি করেছে। সামাজিক যোগাযোগমাধ্যমেও বিষয়টি ছড়িয়ে পড়েছে।

প্রতিদিন দূর-দূরান্ত থেকে মানুষ পাখিগুলো দেখতে শান্তিরাম সরকারের বাড়িতে ভিড় করছেন। স্থানীয় জনপ্রতিনিধি ও বিশিষ্ট ব্যক্তিরাও পরিবারের এই মানবিক উদ্যোগের প্রশংসা করেছেন।

১২টি ছানার মধ্যে বর্তমানে বেঁচে আছে ৯টি বালিহাঁস।

২ নম্বর রঘুনাথপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মনোজিৎ বালা বলেন, পাখিগুলোর প্রতি পরিবারের মমতা প্রশংসনীয়। একই সঙ্গে পাখিগুলোর নিরাপত্তা ও যথাযথ যত্ন নিশ্চিত করার ওপরও গুরুত্ব দেন তিনি।

বন্যপ্রাণীর প্রতি মানুষের ভালোবাসা ও দায়িত্ববোধের এক অনন্য দৃষ্টান্ত হয়ে উঠেছে কৃষ্ণনগরের শান্তিরাম সরকারের পরিবার। মায়ের স্নেহ হারানো ছোট্ট পাখিগুলো তাঁর পরিবারের কাছে পেয়েছে নতুন আশ্রয়। আর সেই আশ্রয়ই যেন তাদের বেঁধে রেখেছে ভালোবাসার অদৃশ্য বন্ধনে।

মন্তব্য করুন

আপনার মন্তব্য লিখুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

Spotify Review 2026

১

গঙ্গাচড়ায় ২৮ অক্টোবরের হত্যাকাণ্ডের বিচারের দাবিতে জামায়াতের বিক্ষোভ, কঠোর হুঁশিয়ারি

২

নিষিদ্ধ আওয়ামী লীগের মিছিলের প্রতিবাদে শিবপুরে বিএনপির বিক্ষোভ

৩

রাজশাহীতে চোরাই ল্যাপটপ ও ১২টি মোবাইল ফোন উদ্ধার, গ্রেপ্তার ২

৪

শতবর্ষী বিদ্যালয়ের মাঠে ড্রেন নির্মাণ, ক্ষুব্ধ শিক্ষার্থীদের আন্দোলনের হুঁশিয়ারি

৫

ছাত্রদল কর্মীর জীবনের দাম কি ২০ লাখ টাকা? জুলাই যোদ্ধা শাকিল হত্যা ও এমপি পুত্র গ্রেপ্তার নিয়ে যা জানা গেল

৬

মাদ্রাসা শিক্ষককে পেটানোই সমাধান নয়, অপরাধীর পরিচয় ধর্ম নয়, অপরাধীই: সাম্প্রদায়িক ট্যাগের বিরুদ্ধে কড়া প্রতিবাদ

৭

রাজশাহীকে অবৈধ দখলমুক্ত করা হবে, পুনর্বাসিত হবেন ক্ষুদ্র ব্যবসায়ীরা

৮

নোবিপ্রবিতে নবীনবরণ ৭ নভেম্বর, থাকছেন নাহিদ ইসলামসহ এনসিপির কেন্দ্রীয় নেতারা

৯

তাড়াইলে এলপিজি গ্যাসের তীব্র সংকট, ২ হাজার ৬০০ টাকাতেও মিলছে না সিলিন্ডার

১০

বাঘারপাড়ার জহুরপুরে ২০০ বছরের প্রাচীন বটগাছ, প্রকৃতির অনন্য তোরণ

১১

খুলনায় জাতীয় নিরাপদ সড়ক দিবস-২০২৬ পালিত: আলোচনা সভা ও মানববন্ধন

১২

ডিপিসি সম্পন্ন, তবু পদোন্নতির জিও নেই: অপেক্ষায় ৩৭তম বিসিএসের শিক্ষা ক্যাডার

১৩

নবীনগরে গাছের চারা লাগানো নিয়ে বিরোধ, বাক্‌প্রতিবন্ধী নারীকে হত্যাচেষ্টার অভিযোগ

১৪

সুন্দরবনে জাহাজের ধাক্কায় ডুবল কয়লাবাহী কার্গো, তলিয়ে গেল ১,২৫০ টন কয়লা

১৫

মিরসরাইয়ের নতুন ইউএনও মোহাম্মদ জাহিদুল ইসলাম, জনসেবায় বাড়ছে প্রত্যাশা

১৬

নির্বাচন কমিশনকে কঠোর কর্মসূচির হুঁশিয়ারি ১১ দলীয় জোটের

১৭

টঙ্গীর শিশু নিপীড়ন বিতর্কে নতুন মোড়, দেশ ছাড়ার দাবি শিশুটির বাবার

১৮

নাগেশ্বরীতে জুয়ার আসর থেকে যুবশক্তির নেতা আটক, ঘণ্টাখানেক পর মুচলেকায় মুক্তি

১৯

ফুলবাড়ীতে ডিবির অভিযানে ১০৩ পিস ইয়াবাসহ একজন গ্রেপ্তার

২০