শহীদুল ইসলাম শরীফ, দোহার {ঢাকা} প্রতিনিধি
৫ সেপ্টেম্বর ২০২৬, ১২:৪৪ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

এমপি খন্দকার আবু আশফাকের উপস্থিতিতে দোহার পৌর যুবদলের বিশাল শোডাউন ও কর্মীসভা

ঢাকার দোহার পৌর এলাকার পূর্ব জয়পাড়ার ঐতিহাসিক কালেমা চত্বরে উৎসবমুখর ও প্রাণবন্ত পরিবেশে দোহার পৌরসভা যুবদলের কর্মীসভা ও বিশাল শোডাউন অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (৪ সেপ্টেম্বর ২০২৬) বিকেলে আয়োজিত এ সভায় মিছিল, ব্যানার ও ফেস্টুন হাতে নিয়ে পৌর এলাকার বিভিন্ন ওয়ার্ড থেকে স্বতঃস্ফূর্তভাবে হাজারো নেতাকর্মী যোগ দেন।

কর্মীসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা-১ (দোহার-নবাবগঞ্জ) আসনের সংসদ সদস্য ও ঢাকা জেলা বিএনপির সভাপতি খন্দকার আবু আশফাক। প্রধান অতিথির বক্তব্যে তিনি তৃণমূলের নেতাকর্মীদের উদ্দেশ্য করে বলেন, “দেশ, গণতন্ত্র ও জনগণের ভোটাধিকার রক্ষায় যুবসমাজকে ইস্পাতকঠিন ঐক্য নিয়ে রাজপথে সামনের সারিতে থাকতে হবে। আগামী দিনের যেকোনো রাজনৈতিক আন্দোলন ও উন্নয়নকাজ সফল করতে ভেদাভেদ ভুলে সবাইকে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করতে হবে।”

দোহার পৌরসভা যুবদলের আহ্বায়ক মো. লুৎফর রহমান শিকদারের সভাপতিত্বে এবং সদস্য সচিব সুজন মাহমুদ আনছারীর সঞ্চালনায় সভায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন ঢাকা জেলা যুবদলের সিনিয়র সহ-সভাপতি আবুল হাশেম বেপারী। এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দোহার পৌরসভা বিএনপির সভাপতি এস. এম. কুদ্দুস।

তৃণমূল নেতাকর্মীদের সুসংগঠিত উপস্থিতি ও স্লোগানে পুরো জয়পাড়া এলাকা মুখরিত হয়ে ওঠে। স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ মনে করছেন, যুবদলের এই বিশাল জমায়েত ও শোডাউন দোহারে দলীয় সাংগঠনিক ভিত্তিকে আরও শক্তিশালী করবে।

মন্তব্য করুন

আপনার মন্তব্য লিখুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাগেরহাটে শাপলা তুলতে গিয়ে দুই শিশুর মৃত্যু, ভ্যানচালকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

প্রফেসর কামাল উদ্দিন চৌধুরী কলেজে জাতীয় বিশ্ববিদ্যালয়ের নবীন বরণ

যান্ত্রিক ত্রুটিতে রামপাল বিদ্যুৎকেন্দ্রের এক ইউনিট বন্ধ, উৎপাদন অর্ধেকে

নওগাঁর পত্নী তলায় নেশাকারী কারবারি আটক

ডেঙ্গু প্রতিরোধের লক্ষ্যে ৩ আর্মড পুলিশ ব্যাটালিয়নে বিশেষ পরিচ্ছন্নতা অভিযান-২০২৬

চাঁদা দাবির অভিযোগ, সাংবাদিকের প্রশ্নে অভিযোগকারীকে ‘মেরে লাশ বানানোর’ হুমকি

পদ্মায় দুই দিন পর ছাত্রদল নেতার মরদেহ উদ্ধার

নওগাঁয় রামদাসহ আন্তঃজেলা দুর্ধর্ষ ছিনতাইকারী আটক

নবীনগরের ইব্রাহিমপুরে ভাঙা বাঁশের সাঁকোই ভরসা, স্থায়ী ব্রিজের আকুতি

২০০ টাকার ন্যানো ইউরিয়ায় কৃষিতে নতুন সম্ভাবনা, নজর কাড়ল প্রধানমন্ত্রীর

১০

মঘাদিয়ার শরিয়তপাড়ায় ঈদে মিলাদুন্নবী উপলক্ষে মিলাদ ও দোয়া মাহফিল

১১

বাগেরহাটের রামপালে ৪৪২ মেগাওয়াট সৌরবিদ্যুৎ প্রকল্পের একনেক অনুমোদন চলতি সপ্তাহে

১২

খুলনায় বিদেশে লোক পাঠানোর নামে লাখ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ

১৩

মঘাদিয়া ইউনিয়নে সংরক্ষিত মহিলা সদস্য পদে আলোচনায় নাসরিন আক্তার

১৪

বেলকুচিতে ৩ মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান শুরু

১৫

মিরসরাইয়ে আবুতোরাব ফাজিল মাদরাসায় তামাদ্দুনিক প্রতিযোগিতা

১৬

মিরসরাইয়ে এসএসসি-দাখিল উত্তীর্ণ ৩৫ কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা

১৭

শ্যামনগরে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা ও মশক নিধন অভিযান

১৮

দিঘলিয়ায় মাদরাসায় চুরি করতে গিয়ে ছাদ থেকে পড়ে যুবকের মৃত্যু, প্রশ্নের মুখে দারিদ্র্যের নির্মম বাস্তবতা

১৯

সন্ত্রাসবিরোধী আইনের মামলায় ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেপ্তার

২০