শহীদুল ইসলাম শরীফ, দোহার {ঢাকা} প্রতিনিধি
২ অগাস্ট ২০২৬, ৯:০২ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

শিক্ষার মান উন্নয়নে দোহারে বাইসাইকেল ও বিজ্ঞান সরঞ্জাম বিতরণ করল জেলা প্রশাসন

ঢাকার দোহার উপজেলায় শিক্ষার্থীদের শিক্ষার মান উন্নয়ন ও মেধা বিকাশের লক্ষ্যে বাইসাইকেল এবং আধুনিক বৈজ্ঞানিক সরঞ্জামাদি বিতরণ করা হয়েছে। রোববার (২ আগস্ট ২০২৬) দুপুরে উপজেলার ‘হৃদ লহোরী’ অডিটোরিয়ামে আয়োজিত এক বিশেষ সাহায্য কর্মসূচির মাধ্যমে এসব সামগ্রী প্রদান করা হয়।

দোহার উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. মাইদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শিক্ষার্থীদের মধ্যে বাইসাইকেল ও বিজ্ঞান সরঞ্জাম বিতরণ করেন ঢাকা জেলা প্রশাসক ফরিদা খানম।

প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক বলেন, “জনসেবা ও দেশ গড়ার ক্ষেত্রে শাসক নয়, বরং সেবকের মনোভাব নিয়ে কাজ করতে হবে। আমরা শাসক হয়ে কাজ করব না, আমরা রাষ্ট্রের সেবক হয়ে কাজ করতে চাই। দেশকে সামনে এগিয়ে নিতে আমাদের সবাইকে একসাথে মিলে কাজ করতে হবে।”

শিক্ষার্থীদের অনুপ্রাণিত করতে বক্তব্যকালে তিনি জাতীয় কবি কাজী নজরুল ইসলাম ও বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের কবিতার পঙ্‌ক্তি উদ্ধৃত করেন। তিনি স্মরণ করিয়ে দেন, ‘আমরা যদি না জাগি মা কেমনে সকাল হবে’—নিজের সাধ্যের সবটুকু দিয়ে সমাজ পরিবর্তনের বার্তা দিতে রবীন্দ্র-রচনার প্রদীপের উদাহরণ টেনে তিনি বলেন, “আমাদের যেটুকু সাধ্য আছে, তা দিয়েই সবাই মিলে কাজ করব। ‘মানবিক ও ন্যায়ভিত্তিক বাংলাদেশ’ গড়ার যে স্বপ্ন, তা বাস্তবায়নে আমরা প্রতিশ্রুতিবদ্ধ।”

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) তাসফিক সিবগাত উল্লাহ, দোহার থানার অফিসার ইনচার্জ (ওসি) আবু বকর সিদ্দিক, ঢাকা জেলা জাতীয়তাবাদী যুবদলের সিনিয়র সহ-সভাপতি আবুল হাসেম বেপারী, দোহার উপজেলা জাতীয়তাবাদী দলের সাধারণ সম্পাদক মাসুদ পারভেজসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষার্থী ও এলাকার গণ্যমান্য ব্যক্তিরা।

শিক্ষার্থীদের যাতায়াত সহজ করতে বাইসাইকেল ও বিজ্ঞান চর্চার প্রসারে আধুনিক উপকরণ পেয়ে আনন্দের পাশাপাশি জেলা প্রশাসনের এই মানবিক উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন স্থানীয় শিক্ষক ও অভিভাবকমণ্ডলী।

মন্তব্য করুন

আপনার মন্তব্য লিখুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাগেরহাটে শাপলা তুলতে গিয়ে দুই শিশুর মৃত্যু, ভ্যানচালকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

প্রফেসর কামাল উদ্দিন চৌধুরী কলেজে জাতীয় বিশ্ববিদ্যালয়ের নবীন বরণ

যান্ত্রিক ত্রুটিতে রামপাল বিদ্যুৎকেন্দ্রের এক ইউনিট বন্ধ, উৎপাদন অর্ধেকে

নওগাঁর পত্নী তলায় নেশাকারী কারবারি আটক

ডেঙ্গু প্রতিরোধের লক্ষ্যে ৩ আর্মড পুলিশ ব্যাটালিয়নে বিশেষ পরিচ্ছন্নতা অভিযান-২০২৬

চাঁদা দাবির অভিযোগ, সাংবাদিকের প্রশ্নে অভিযোগকারীকে ‘মেরে লাশ বানানোর’ হুমকি

পদ্মায় দুই দিন পর ছাত্রদল নেতার মরদেহ উদ্ধার

নওগাঁয় রামদাসহ আন্তঃজেলা দুর্ধর্ষ ছিনতাইকারী আটক

নবীনগরের ইব্রাহিমপুরে ভাঙা বাঁশের সাঁকোই ভরসা, স্থায়ী ব্রিজের আকুতি

২০০ টাকার ন্যানো ইউরিয়ায় কৃষিতে নতুন সম্ভাবনা, নজর কাড়ল প্রধানমন্ত্রীর

১০

মঘাদিয়ার শরিয়তপাড়ায় ঈদে মিলাদুন্নবী উপলক্ষে মিলাদ ও দোয়া মাহফিল

১১

বাগেরহাটের রামপালে ৪৪২ মেগাওয়াট সৌরবিদ্যুৎ প্রকল্পের একনেক অনুমোদন চলতি সপ্তাহে

১২

খুলনায় বিদেশে লোক পাঠানোর নামে লাখ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ

১৩

মঘাদিয়া ইউনিয়নে সংরক্ষিত মহিলা সদস্য পদে আলোচনায় নাসরিন আক্তার

১৪

বেলকুচিতে ৩ মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান শুরু

১৫

মিরসরাইয়ে আবুতোরাব ফাজিল মাদরাসায় তামাদ্দুনিক প্রতিযোগিতা

১৬

মিরসরাইয়ে এসএসসি-দাখিল উত্তীর্ণ ৩৫ কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা

১৭

শ্যামনগরে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা ও মশক নিধন অভিযান

১৮

দিঘলিয়ায় মাদরাসায় চুরি করতে গিয়ে ছাদ থেকে পড়ে যুবকের মৃত্যু, প্রশ্নের মুখে দারিদ্র্যের নির্মম বাস্তবতা

১৯

সন্ত্রাসবিরোধী আইনের মামলায় ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেপ্তার

২০