মামুন মিঞা, নগরকান্দা {ফরিদপুর} প্রতিনিধি
২৬ জুলাই ২০২৬, ১১:৫৫ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

সালথায় ৯ বছরের শিশুকে কুকুরের কামড়, মাথায় জখম নিয়ে হাসপাতালে চিকিৎসাধীন

ফরিদপুরের সালথা উপজেলায় কুকুরের কামড়ে লামিয়া নামে ৯ বছর বয়সী এক শিশু গুরুতর আহত হয়েছে।

গত বুধবার (২২ জুলাই ২০২৬) উপজেলার মধ্যবালিয়া গ্রামে এ ঘটনা ঘটে। আহত লামিয়া ওই গ্রামের রহিম মোল্লার মেয়ে।

পরিবার সূত্রে জানা যায়, গত ২২ জুলাই বাড়ির পাশে খেলাধুলার করার সময় হঠাৎ একটি কুকুর এসে শিশুটির মাথায় কামড় দেয়। তার চিৎকার শুনে স্বজনরা দ্রুত এগিয়ে এসে তাকে উদ্ধার করে সালথা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে ভর্তি করেন।

বর্তমানে শিশুটি সালথা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছে। চিকিৎসকরা প্রয়োজনীয় প্রাথমিক চিকিৎসা ও জলাতঙ্ক প্রতিরোধে ভ্যাকসিনসহ প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করেছেন।

এ বিষয়ে সালথা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার / কর্মকর্তা ডা. আলামিন হোসেন বলেন, “কুকুরের কামড়ে আহত শিশুটিকে হাসপাতালে আনার পরপরই প্রয়োজনীয় চিকিৎসা প্রদান করা হয়েছে। জলাতঙ্ক রোধে প্রতিষেধকসহ শিশুটি এখন চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে রয়েছে।”

এদিকে, এলাকায় বেওয়ারিশ কুকুরের উপদ্রব বৃদ্ধি পাওয়ায় ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয়রা। অবাধে ঘুরে বেড়ানো ক্ষ্যাপাটে কুকুর নিয়ন্ত্রণে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দ্রুত ও কার্যকর পদক্ষেপ গ্রহণের জোর দাবি জানিয়েছেন তারা।

মন্তব্য করুন

আপনার মন্তব্য লিখুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাগেরহাটে শাপলা তুলতে গিয়ে দুই শিশুর মৃত্যু, ভ্যানচালকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

প্রফেসর কামাল উদ্দিন চৌধুরী কলেজে জাতীয় বিশ্ববিদ্যালয়ের নবীন বরণ

যান্ত্রিক ত্রুটিতে রামপাল বিদ্যুৎকেন্দ্রের এক ইউনিট বন্ধ, উৎপাদন অর্ধেকে

নওগাঁর পত্নী তলায় নেশাকারী কারবারি আটক

ডেঙ্গু প্রতিরোধের লক্ষ্যে ৩ আর্মড পুলিশ ব্যাটালিয়নে বিশেষ পরিচ্ছন্নতা অভিযান-২০২৬

চাঁদা দাবির অভিযোগ, সাংবাদিকের প্রশ্নে অভিযোগকারীকে ‘মেরে লাশ বানানোর’ হুমকি

পদ্মায় দুই দিন পর ছাত্রদল নেতার মরদেহ উদ্ধার

নওগাঁয় রামদাসহ আন্তঃজেলা দুর্ধর্ষ ছিনতাইকারী আটক

নবীনগরের ইব্রাহিমপুরে ভাঙা বাঁশের সাঁকোই ভরসা, স্থায়ী ব্রিজের আকুতি

২০০ টাকার ন্যানো ইউরিয়ায় কৃষিতে নতুন সম্ভাবনা, নজর কাড়ল প্রধানমন্ত্রীর

১০

মঘাদিয়ার শরিয়তপাড়ায় ঈদে মিলাদুন্নবী উপলক্ষে মিলাদ ও দোয়া মাহফিল

১১

বাগেরহাটের রামপালে ৪৪২ মেগাওয়াট সৌরবিদ্যুৎ প্রকল্পের একনেক অনুমোদন চলতি সপ্তাহে

১২

খুলনায় বিদেশে লোক পাঠানোর নামে লাখ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ

১৩

মঘাদিয়া ইউনিয়নে সংরক্ষিত মহিলা সদস্য পদে আলোচনায় নাসরিন আক্তার

১৪

বেলকুচিতে ৩ মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান শুরু

১৫

মিরসরাইয়ে আবুতোরাব ফাজিল মাদরাসায় তামাদ্দুনিক প্রতিযোগিতা

১৬

মিরসরাইয়ে এসএসসি-দাখিল উত্তীর্ণ ৩৫ কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা

১৭

শ্যামনগরে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা ও মশক নিধন অভিযান

১৮

দিঘলিয়ায় মাদরাসায় চুরি করতে গিয়ে ছাদ থেকে পড়ে যুবকের মৃত্যু, প্রশ্নের মুখে দারিদ্র্যের নির্মম বাস্তবতা

১৯

সন্ত্রাসবিরোধী আইনের মামলায় ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেপ্তার

২০