মাফিকুল ইসলাম, ফুলবাড়ী {দিনাজপুর} প্রতিনিধি
২৭ অগাস্ট ২০২৬, ৫:৩২ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

দিনাজপুরে শ্রমিক নেতা গ্রেপ্তার ঘিরে রণক্ষেত্র: থানা ঘেরাও, বাসে আগুন ও পাল্টাপাল্টি ধাওয়া

দিনাজপুরে মোটর পরিবহন শ্রমিক ইউনিয়নের নেতা শেখ বাদশাকে গ্রেপ্তারের ঘটনার জেরে চরম উত্তেজনা, থানা ঘেরাও, বাস দিয়ে ব্যারিকেড ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (২৭ আগস্ট ২০২৬) সকাল থেকে তাঁর মুক্তির দাবিতে শহরজুড়ে যানবাহন আড়আড়ি রেখে সড়ক অবরোধের পাশাপাশি কোতোয়ালি থানার সামনে বাস আড়াআড়ি করে থানা ঘেরাও করে বিক্ষোভ প্রকাশ করেন পরিবহন শ্রমিকেরা।

অবরোধের কারণে দিনাজপুর-ঠাকুরগাঁও-পঞ্চগড় আঞ্চলিক মহাসড়কসহ সব রুটে দূরপাল্লার বাস চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে যায়, ফলে মারাত্মক ভোগান্তিতে পড়েন সাধারণ যাত্রীরা। দুপুরের দিকে থানার সামনে অবস্থান নেওয়া শ্রমিকদের দুই পক্ষের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়া ও সংঘর্ষের সূত্রপাত হয়। এ সময় একটি বাসে আগুন দেওয়ার ঘটনাও ঘটে। পরে পুলিশ হস্তক্ষেপ করে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা চালায়।

পুলিশ জানায়, বুধবার রাত সাড়ে ৯টার দিকে মহারাজা বটতলী এলাকা থেকে জেলা ডিবির একটি টিম শেখ বাদশাকে গ্রেপ্তার করে। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলার মামলায় তিনি এজাহারভুক্ত আসামি। তবে বাদশার পরিবার ও অনুসারীদের দাবি, আসন্ন মোটর পরিবহন শ্রমিক ইউনিয়নের নির্বাচনে সাধারণ সম্পাদক পদে তাঁর বিজয় ঠেকাতে ও প্রতিদ্বন্দ্বিতা থেকে সরিয়ে দিতেই এই পরিকল্পিত গ্রেপ্তার। উদ্ভূত চরম উত্তপ্ত পরিস্থিতিতে শ্রমিক ইউনিয়নের নির্ধারিত নির্বাচন স্থগিত করা হয়েছে।

দিনাজপুর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুর নবী জানান, রাজনৈতিক বা নির্বাচনী কোনো উদ্দেশ্যে নয়, সুনির্দিষ্ট মামলার এজাহারভুক্ত আসামি হওয়ায় তাঁকে আইনি প্রক্রিয়ায় গ্রেপ্তার করা হয়েছে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক করতে অতিরিক্ত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মোতায়েন রয়েছে।

মন্তব্য করুন

আপনার মন্তব্য লিখুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাগেরহাটে শাপলা তুলতে গিয়ে দুই শিশুর মৃত্যু, ভ্যানচালকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

প্রফেসর কামাল উদ্দিন চৌধুরী কলেজে জাতীয় বিশ্ববিদ্যালয়ের নবীন বরণ

যান্ত্রিক ত্রুটিতে রামপাল বিদ্যুৎকেন্দ্রের এক ইউনিট বন্ধ, উৎপাদন অর্ধেকে

নওগাঁর পত্নী তলায় নেশাকারী কারবারি আটক

ডেঙ্গু প্রতিরোধের লক্ষ্যে ৩ আর্মড পুলিশ ব্যাটালিয়নে বিশেষ পরিচ্ছন্নতা অভিযান-২০২৬

চাঁদা দাবির অভিযোগ, সাংবাদিকের প্রশ্নে অভিযোগকারীকে ‘মেরে লাশ বানানোর’ হুমকি

পদ্মায় দুই দিন পর ছাত্রদল নেতার মরদেহ উদ্ধার

নওগাঁয় রামদাসহ আন্তঃজেলা দুর্ধর্ষ ছিনতাইকারী আটক

নবীনগরের ইব্রাহিমপুরে ভাঙা বাঁশের সাঁকোই ভরসা, স্থায়ী ব্রিজের আকুতি

২০০ টাকার ন্যানো ইউরিয়ায় কৃষিতে নতুন সম্ভাবনা, নজর কাড়ল প্রধানমন্ত্রীর

১০

মঘাদিয়ার শরিয়তপাড়ায় ঈদে মিলাদুন্নবী উপলক্ষে মিলাদ ও দোয়া মাহফিল

১১

বাগেরহাটের রামপালে ৪৪২ মেগাওয়াট সৌরবিদ্যুৎ প্রকল্পের একনেক অনুমোদন চলতি সপ্তাহে

১২

খুলনায় বিদেশে লোক পাঠানোর নামে লাখ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ

১৩

মঘাদিয়া ইউনিয়নে সংরক্ষিত মহিলা সদস্য পদে আলোচনায় নাসরিন আক্তার

১৪

বেলকুচিতে ৩ মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান শুরু

১৫

মিরসরাইয়ে আবুতোরাব ফাজিল মাদরাসায় তামাদ্দুনিক প্রতিযোগিতা

১৬

মিরসরাইয়ে এসএসসি-দাখিল উত্তীর্ণ ৩৫ কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা

১৭

শ্যামনগরে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা ও মশক নিধন অভিযান

১৮

দিঘলিয়ায় মাদরাসায় চুরি করতে গিয়ে ছাদ থেকে পড়ে যুবকের মৃত্যু, প্রশ্নের মুখে দারিদ্র্যের নির্মম বাস্তবতা

১৯

সন্ত্রাসবিরোধী আইনের মামলায় ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেপ্তার

২০