গোলাম কিবরিয়া, বোয়ালিয়া {রাজশাহী} প্রতিনিধি
২ জুলাই ২০২৬, ১১:৩৫ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

রাজশাহী-ঢাকা মহাসড়কে ড্রাম ট্রাক দিয়ে ব্যারিকেড, ১৯টি মহিষ লুট

রাজশাহীর পুঠিয়ায় ঢাকা-রাজশাহী মহাসড়কে এক দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। গভীর রাতে অস্ত্রের মুখে চলন্ত ট্রাকের গতিরোধ করে ব্যবসায়ীদের ১৯টি মহিষ লুট করে নিয়ে গেছে ডাকাত দল। গত মঙ্গলবার (৩০ জুন) দিবাগত রাত সাড়ে ৩টার দিকে পুঠিয়া উপজেলার তারাপুর ও মাইপাড়া এলাকার মধ্যবর্তী মহাসড়কে এই ঘটনা ঘটে।

ডাকাতেরা একটি ড্রাম ট্রাক দিয়ে মহাসড়কে ব্যারিকেড সৃষ্টি করে মহিষবাহী ট্রাকটির গতিরোধ করে। পরে চালক, সহকারী ও দুই ব্যবসায়ীকে জিম্মি করে সিরাজগঞ্জের একটি পাটক্ষেতে হাত-পা ও মুখ বেঁধে ফেলে রেখে যায়।

ডাকাতির বিবরণ ও জিম্মি দশা:

মামলার এজাহার ও ভুক্তভোগী সূত্রে জানা গেছে, রাজশাহী অঞ্চলের কয়েকজন ব্যবসায়ী সিলেট থেকে ১৯টি মহিষ কিনে একটি ট্রাকে করে রাজশাহীর সিটি হাটে নিয়ে আসছিলেন। পথিমধ্যে পুঠিয়া উপজেলার তারাপুর ও মাইপাড়া বাজারের মাঝামাঝি নির্জন স্থানে পৌঁছালে ১০ থেকে ১৫ জনের একটি সশস্ত্র ডাকাত দল একটি ড্রাম ট্রাক দিয়ে মহিষবাহী ট্রাকের পথরোধ করে।

এরপর ডাকাতরা দেশীয় অস্ত্রের মুখে ট্রাকের চালক, চালকের সহকারী এবং ট্রাকে থাকা দুই মহিষ ব্যবসায়ীকে বেধড়ক মারধর করে। পরে তাদের হাত-পা বেঁধে এবং মুখে কটেপ লাগিয়ে জিম্মি করে ফেলে। ডাকাত দল মহিষবোঝাই ট্রাকটি নিজেদের নিয়ন্ত্রণে নিয়ে চারজন জিম্মিসহ দ্রুত ঢাকার উদ্দেশ্যে রওনা হয়। পরে সিরাজগঞ্জের কাচিকাটা টোল প্লাজার কাছাকাছি একটি নির্জন পাটক্ষেতে চারজনকে বেঁধে ফেলে রেখে মহিষসহ ট্রাক নিয়ে চম্পট দেয়।

পরবর্তীতে ভুক্তভোগীরা স্থানীয়দের সহায়তায় নিজেদের বাঁধন খুলে মুক্ত হন এবং রাজশাহীতে মহিষের মূল মালিকদের সঙ্গে যোগাযোগ করেন।

থানায় মামলা ও পুলিশের বক্তব্য:

এ ঘটনায় গতকাল বুধবার বিকেল ৫টার দিকে পুঠিয়া থানায় একটি ডাকাতি মামলা দায়ের করা হয়েছে। মামলার বাদী হয়েছেন রাজশাহীর গোদাগাড়ী উপজেলার বাসিন্দা ও মহিষ ব্যবসায়ী গোলাপ নবী।

পুঠিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরিদুল ইসলাম মামলার বিষয়টি নিশ্চিত করে জানান, “মহিষের মালিকদের একজন গোলাপ নবী বাদী হয়ে থানায় মামলা দায়ের করেছেন। মহাসড়কে ঘটে যাওয়া এই ডাকাতির বিষয়টি পুলিশ সর্বোচ্চ গুরুত্বের সঙ্গে তদন্ত করছে। আন্তঃজেলা ডাকাত দলকে শনাক্ত, গ্রেপ্তার এবং লুণ্ঠিত মহিষসহ ট্রাকটি উদ্ধারে পুলিশ ইতিমধ্যেই বিশেষ অভিযান শুরু করেছে।”

মন্তব্য করুন

আপনার মন্তব্য লিখুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বৃষ্টির পানিতে নরসিংহাটি আকসি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ভাঙন, ঝুঁকিতে শিক্ষার্থীরা!

পার্বতীপুরে নিজ ঘর থেকে মা ও কিশোরী মেয়ের ঝুলন্ত মরদেহ উদ্ধার!

গুগলে ‘চোরের দলের ফুটবল খেলা কবে’ সার্চ দিলেই আসছে আর্জেন্টিনা-ইংল্যান্ড ম্যাচের তথ্য!

বেলকুচির মাইঝাইল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ঈর্ষণীয় সাফল্য, প্রশংসায় ভাসছেন শিক্ষকরা!

সাংবাদিকদের পাশে থাকার বার্তা দিয়ে পার্বতীপুর উপজেলা যুবদলের উপহার সামগ্রী প্রদান

তৈয়বা মজুমদার রক্তকেন্দ্রে সাড়ে ৪ কোটি টাকার আধুনিক যন্ত্রপাতি হস্তান্তর

কুষ্টিয়ায় বিজিবির উদ্যোগে সীমান্তবর্তী ১০০ অসহায় পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ

নেত্রকোনায় চিকিৎসকের অবহেলায় রোগীর মৃত্যুর অভিযোগ, হাসপাতালে ব্যাপক ভাঙচুর

রাজশাহীতে পদ্মার পানি বেড়ে মৌসুমের সর্বোচ্চ, ডুবছে চর

সামাজিক যোগাযোগমাধ্যমের অপব্যবহার রোধে দিনাজপুরে মতবিনিময় সভা

১০

‘৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ’ কর্মসূচিতে দিনাজপুর জেলা পুলিশের সবুজায়ন উদ্যোগ

১১

দুই মাস পর সচল মধ্যপাড়া খনি, শুরু হলো পাথর উত্তোলন

১২

মিঠাপুকুরে কলেজছাত্রী খুশীর রহস্যজনক মৃত্যু: অপমৃত্যুর আড়ালে পরিকল্পিত হত্যাকাণ্ড ও জোরপূর্বক গর্ভপাতের লোমহর্ষক ক্লু উন্মোচন

১৩

দিনাজপুর জেলা কারাগারের ভারপ্রাপ্ত জেলার মো. ফরহাদ সরকারের বিদায় সংবর্ধনা

১৪

কুয়েটে ১৬তম জাতীয় আন্ডারগ্রাজুয়েট ম্যাথ অলিম্পিয়াডের কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা

১৫

কুয়েটে ‘বৃক্ষরোপণ সপ্তাহ-২০২৬’ উদ্বোধন: সবুজ ক্যাম্পাস গড়ার প্রত্যয়

১৬

নানাবাড়িতে খেলতে গিয়ে প্রাণ গেল শিশুর: অরক্ষিত সেফটি ট্যাংকে ভাসছিল ২ বছরের ইফাত

১৭

বাগেরহাটে টানা বর্ষণে ৭ হাজার ঘের প্লাবিত: শত কোটি টাকার ক্ষতিতে নিঃস্ব মৎস্যচাষিরা

১৮

কৃষক বাবার অসাধারণ সাফল্য: ৪৭তম বিসিএসে প্রশাসন ক্যাডারে রাজশাহীর হাসিবুর!

১৯

নেত্রকোণায় রথযাত্রা উপলক্ষে জেলা পুলিশের মতবিনিময় সভা: সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিতের প্রত্যয়

২০